

তোরা যুদ্ধ করে করবি কী তা বল?
(প্রাককথনঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘যোগাযোগ’ উপন্যাসে লিখেছেন, ‘আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যেবেলায় দীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো’। ঠিক সেইভাবেই যে-কোনো লেখা শুরু করবার আগের একটা গল্প থাকে। সেটা পাঠকের সঙ্গে ভাগ করে নিতে ভাল লাগে আমার। এই লেখাটির ক্ষেত্রে এটা…

এক বিদেশী কবির রবীন্দ্র অনুধ্যান :মৃত্যু শতবর্ষে কবি স্রেচকো কোসোভেল এবং তাঁর একগুচ্ছ কবিতা
২০১১ সাল – রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ। দেশে-বিদেশে কবির সৃষ্টিকে নিয়ে সমসময়ের কষ্টিপাথরে বিচার করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছিল একধরণের নতুন উন্মাদনা । এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজটি করছিলেন সদ্য প্রয়াত বিশ্বখ্যাত কবি, প্রাবন্ধিক এবং অনুবাদক শ্রদ্ধেয়…

ভুলি নাই
ছোটবেলা থেকেই বড় ভুলো আমি। এর জন্যে কি কম বকুনি খেয়েছি! মা মুদির দোকান থেকে চিনি কিনতে পাঠিয়েছে, আমি ভুল করে চা কিনে ফিরেছি, তাও বেশ দেড় ঘন্টা পর l আসলে আমি তো ভুলে যাই কিনা, কিসের জন্যে, কেন, কোথায়…

পুলিন দা’র লাল সাইকেল
সন্ধ্যার আলো নামত ধীরে ধীরে — ঠিক যেমন নামত আমাদের অপেক্ষা। পুলিনদা’র দোকানের অস্থিসার চেহারার সামনে বসে চা আর বিড়ির ধোঁয়ায় ভিজে থাকত সময়; কাঁচের শিশিরে জমে থাকা বিকেলের ক্লান্তি আমরা গিলতাম চুমুকের পর চুমুক। সেই ধোঁয়ার ফাঁকেই বিপ্লবের কথা…

আমার সুভাষচন্দ্র: কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন
(তৃতীয় পর্ব) আমার উত্তর-কৈশোর ও প্রাক-যৌবনকালে পড়া আরও কয়েকটি সুভাষবিষয়ক বইয়ের নাম এখানে মনে পড়ছে। যখন স্কুলের উঁচু ক্লাসে পড়ি, তখন আমাদের দুজন আত্মীয়ের সংগৃহীত দুটি মূল্যবান বই পড়ার সুযোগ পেয়েছিলাম। এ দু’টি হচ্ছে সুভাষচন্দ্রের সহকর্মী কবি সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়ের ‘সুভাষচন্দ্র…

ঐক্য, বাক্য, মাণিক্য এবং পঞ্চানন সখা
= আসুন , আসুন। ধন্য হোক মানব জীবন। আমাকে সুধাকান্ত বলেছিল আজ একজন অপ্রতিম অক্ষরজীবী আসছেন । আপনার সৌম্য সহাস বিনত নয়ান দেখেই বুঝলাম আপনিই সেই লেখক কূল চূড়ামণি। একটু বিস্ময়ের আভাষ জেগেছে আপনার দু নয়নে। খুব সম্ভব সুধাকান্ত নামের…

খেলার মাঠের অবিস্মরণীয় এক কথক
হঠাৎই সুযোগটা এসেছিল। ১৯৮৬ সাল। কোনো এক ব্যক্তিগত যোগাযোগে মাঝারি মাপের একটি জলযান সহযোগে তিন দিন, দু’ রাত্রির সুন্দরবন ভ্রমণের প্রস্তাব পাওয়া গেল। আয়োজনে ও ব্যবস্থাপনায় কলকাতা ময়দানের নামজাদা ক্রিকেট ক্লাব স্পোর্টিং ইউনিয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও মানুষজন। ক্রিকেটপ্রেমিক মাত্রেই…


