Category: সন্দীপন বিশ্বাস

বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই লেনিন
কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার সঙ্গে আমার প্রথম পরিচয় ক্লাস ফাইভে, ছোটনদার সৌজন্যে। ছোটনদা আমাদের বারো ঘর এক উঠোনের বাড়ির একতলায় থাকত। গরিব মায়ের সন্তান ছোটনদা আমাদের ভাইবোনদের টিউশনি পড়াত। খুবই সংস্কৃত মনস্ক যুবক। ছোটনদা তখন কলেজে পড়ে। আমাদের পাড়ায় প্রতি বছর স্বাধীনতা দিবস পালিত হতো। পাড়ার সকলে গান, আবৃত্তি, নাচ করত, নাটক অভিনয় করত। সেবারে…

প্রেমেন্দ্র মিত্র চরৈবেতির ছন্দে বাঁধা জীবন ও সাহিত্য
কালীঘাটের আদিগঙ্গার পাশে সেই বাড়িটায় আমি একবার গিয়েছিলাম। সেটা ১৯৮২ সাল। কয়েক বছর হল বিভিন্ন সংবাদপত্রে ফ্রিল্যান্স সাংবাদিকতা শুরু করেছি। অধুনালুপ্ত ‘যুগান্তর’ সংবাদপত্রের বিভাগীয় প্রধান কবি গৌরাঙ্গ ভৌমিক আমাকে বললেন, ‘প্রেমেন্দ্র মিত্রের একটা সাক্ষাৎকার নিয়ে এসো। তাঁর ছেলেবেলার কিছু কিছু মজার ঘটনা নিয়ে লেখাটা তৈরি করবে।’ যুগান্তরে তখন বিশিষ্ট ব্যক্তিদের ছেলেবেলা নিয়ে প্রতি সপ্তাহে ছোটদের…

নাগরিক কবিয়াল ভূপেন হাজারিকার শতবর্ষ
‘বিস্তীর্ণ দু’পারের অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন—’। এই গান তাঁকে অমর করে রেখেছে। তবে গানটি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা হলেও এটি অনুপ্রাণিত। গানটির একটি প্রেক্ষিত রয়েছে। প্রায় একশো বছর পূর্বে, ১৯২৭ সালে দুই বন্ধু কবি অস্কার হ্যামারটাইন জুনিয়র এবং সুরকার জেরোম কার্ন তাঁদের পরবর্তী প্রযোজনার জন্য একটি গান…

গানের ভিতর দিয়ে দেখা পুজোর ভুবনখানি
গত শতকের পঞ্চাশের দশকের গোড়ার কথা। মান্না দে তখন মুম্বইয়ে। একদিন তাঁকে লতা মঙ্গেশকর বললেন, ‘মান্নাদা, আমার খুব ইচ্ছে বাংলায় নন ফিল্ম গান করার। আপনি যদি ব্যবস্থা করেন, ভালো হয়।’ মান্না দে খুব উৎসাহ নিয়ে এক গীতিকারকে দিয়ে গান লেখালেন, তিনি নিজে সুর দিলেন। কিন্তু ব্যস্ততার কারণে লতাজি আর সেই গান সময়ে রেকর্ড করতে পারলেন…

গণচেতনার কবিয়াল শিবদাস বন্দ্যোপাধ্যায়
‘সরস্বতী, বিদ্যেবতী / তোমায় দিলাম খোলা চিঠি / একটু দয়া করো মা-গো বুদ্ধি যেন হয়, / এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়।’ সনৎ সিংহের সেই গানটি আমাদের শৈশবে শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছিল। গানের প্রতিটি কথা শুনে মনে হতো, আরে এ তো আমারই কথা বলছে! ইতিহাসের সন তারিখ ভুলে যাওয়া, মাথায় না ঢোকা অঙ্ক—…

বিষয়- ছায়াছবির গল্প, শোলে- অপরাজিত ৫০
বৈঠকে সকলেরই চিন্তান্বিত মুখ। তাহলে কি সব আশার বিনাশ হল অঙ্কুরেই? ওদিকে বেশ কয়েকটি বিরোধী প্রোডাকশন হাউস পার্টি দিতে শুরু করেছে। তারা আড়ালে দুয়ো দিয়ে বলছে, ‘ফুঃ! ফালতু মাল্টি স্টারার নিয়ে হাইপ তুলেছিল। বেশ হয়েছে, দেখ কেমন লাগে!’ অবশ্য এসব বলার কারণও ছিল। প্রথম কয়েকদিনের মধ্যেই বোঝা গেল এ ছবি ফ্লপ। তাকে রক্ষা করার ক্ষমতা…

ব্যোমকেশ-স্রষ্টা শরদিন্দু
বাংলা চলচ্চিত্রে ইদানীং ব্যোমকেশ বক্সীকে নিয়ে ছবি নির্মাণ করার আগ্রহ বেড়েছে। হবেই তো! ব্যোমকেশ বক্সী মানেই টানটান রহস্য এবং রোমাঞ্চ। বাঙালি আজ নতুন করে যেন ব্যোমকেশের প্রেমে পড়েছে। কিন্তু ব্যোমকেশের যিনি স্রষ্টা, তাঁকে আমরা কতটা চিনি। একদিন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে সৃষ্টি হয়েছিল ব্যোমকেশ এবং তার সঙ্গী অজিত। অনেকটা শার্লক হোমস এবং ওয়াটসনের আদলেই আমরা তাদের…

স্বর্ণযুগের বেতার নাটক
‘আকাশবাণী কলকাতা। আজকের নাটক…।’ এটুকু শোনার পরই বাংলার শহর ও গ্রামে লক্ষ লক্ষ রেডিওর সামনে অজস্র শ্রোতা নড়েচড়ে বসতেন। শুক্রবার রাত আটটায় সেই নাটক সম্প্রচারিত হতো। গ্রামের চায়ের দোকানে কিংবা চণ্ডীমণ্ডপে অথবা বাড়ির দালানে রেডিওর সামনে শ্রোতারা নাটক শোনার জন্য থাকতেন অধীর প্রতীক্ষায়। শহরেও একই চিত্র। বড়লোকের ড্রয়িংরুমে কিংবা বারো ঘর এক উঠোনের বাড়ির ছাদে…

চারণকবি মুকুন্দদাস ও সেকালের স্বদেশী যাত্রা
মঞ্চ ঘিরে গ্রামবাসীদের ভিড়। যাত্রাপালা দেখে সকলের রক্ত উত্তেজনায় টগবগ করে ফুটছে। প্রধান অভিনেতার একের পর এক গান দোলা দিচ্ছে তাঁদের হৃদয়ে। ইংরেজ শাসকের বিরুদ্ধে পুঞ্জীভূত হচ্ছে ক্ষোভ। স্বদেশী গানে মথিত রাতের আকাশ। ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে, / মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। কিংবা ‘বান এসেছে মরা গাঙে খুলতে হবে নাও। তোমরা এখনো ঘুমাও।’…

বেবিবাম্প
দরজায় নক করে ঘরে ঢুকে সবিতা বললো, ‘ম্যাডাম, আপনার সঙ্গে দুরন্ত সংবাদ চ্যানেলের সম্পাদক ও সঙ্গে সাংবাদিক প্রিয়ন্ত মজুমদার দেখা করতে এসেছেন। এই যে কার্ড পাঠিয়েছেন। বলছেন, খুব জরুরি দরকার। ’
