বিয়ের পদ্য – বাঙালির একটি অবলুপ্ত রীতিবাঙালিয়ানার অবক্ষয় বা ক্রমাবলুপ্তির প্রকৃত কারণটি কি বাহিরের নয়, আমাদের অন্তরের? প্রশ্ন তুলেছেন লেখক।
বাঙালি-বিয়ের প্রথা এবং পরম্পরার প্রেক্ষাপটএকজন পুরুষ অথবা একজন নারী যখন সজ্ঞানে নিজেদের জন্য জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী নির্বাচন করবে তার মধ্যে ধর্ম কেন এসে নাক গলাবে এ নিয়ে বহু বিতর্ক হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ঐতিহ্য, পরম্পরা, বিশ্বাস, ইতিহাস, শিকড়, পুরুষানুক্রম এই রকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় যখন চলে এসেছে তখন অন্য সব আধুনিকতার যুক্তিগুলি পিছু হটেছে। রয়ে গেছে যা আমাদের চিয়ায়ত, […]
রবীন্দ্র নাটকে নারী'নহি দেবী, নহি সামান্যা নারী/ পূজা করে মোরে রাখিবে উর্ধ্বে/ সে নহি নহি/হেলা করি মোরে রাখিবে পিছে/ সে নহি নহি।' — রবীন্দ্রনাথের চিত্রঙ্গদার কন্ঠে এই বিদ্রোহের সুর ধ্বনিত হয়েছে। সেই সুরে মিশে আছে রবীন্দ্রনাথের নারী ভাবনার মহাসুর। নারীকে তিনি গৃহকোণে বন্দী করে রাখতে চান নি। কঠোর কঠিন বাস্তবের মাটিতে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। নারীকে আপন […]
‘রাজা’ ও ‘রক্তকরবী’ – আলোকাভিসারী মানুষের মুক্তির অভিন্ন তপস্যাসত্য সরল। তবুও সত্য জটিল। সত্য জটিল কারণ তা বিরোধ এবং আপাত বৈপরীত্যের সমন্বয়। প্রায়ই সত্যের সমন্বিত সত্তাটির বদলে অসম্পূর্ণ বোধ আর চেষ্টিত নির্মাণের বিমূঢ় অভিপ্রায়ে সত্যের অনায়াস ও সম্পূর্ণ রূপের বদলে আমাদের চেতনায় যা ধরা পড়ে, তা হলো সত্যের খন্ডিতরূপ। সমস্যা সৃষ্টি হয় তখন, যখন মানুষ এই খন্ডিত সত্যের আধারে ধরতে চায় সম্পূর্ণ জগতকে। […]
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় – মনে রাখার মতো কিছু কথারাজনীতির কল্যাণে ইদানিং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামটা প্রায়শই উচ্চারিত হয়। ইতিহাস থেকে মুখ ফিরিয়ে রাজনীতির চর্চায় বাঙালির চিরকালীন উৎসাহ বলে শুধু রাজনীতির তকমা লাগানো শ্যামাপ্রসাদের মূল্যায়নে অনেক ফাঁকও থেকে যায়। গান্ধী-নেহরু-সুভাষ-বামপন্থা-ডানপন্থা-দেশভাগ-বঙ্গভঙ্গ-সাম্প্রদায়িক-অসাম্প্রদায়িক এমন হাজারটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যথার্থ ভাবনা বর্জিত বল্গাহীন বিতর্কে বাঙালি তো অক্লান্ত। আর এত সব বিষয়ের মধ্যে অনেক দিন ধরে ঘুমিয়ে থাকা শ্যামাপ্রসাদ ইদানিং […]
কবে কখন কোন বর্ষার গানএ বছর সময় মতই বর্ষা এসেছে এই বঙ্গে। আর আমরা যখন দেখতে পাচ্ছি আকাশে ঠিক তেমনি মেঘেরই আনা গোনা চলছে, যে মেঘ দেখে রবি ঠাকুর লিখেছিলেন – ‘রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে/ নব তৃণদলে বাদলের ছায়া পড়ে……’, তখন চারিদিকের সব রকম মালিন্য, ক্লেদ, বিপন্নতা উপেক্ষা করে আমাদের পুরাতন হৃদয় একটু হলেও পুলকে দুলে উঠছে বৈকি। […]
বাংলা সাহিত্যে গদ্যের পথচলাবাংলা গদ্যের আবির্ভাব, পথচলার শুরু ও পরিক্রমার কাহিনি
“এরা সুখের লাগি চাহে প্রেম…”সুখ কি তাহলে সোনার হরিণ, যার পিছে দৌড়ে মরি? প্রেম কি মিছে? ভালোবাসা কি ছলনা? আমরা কি চাই? কারে চাই? আমরা যাহা চাই ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। তাই কি এত অশান্তি? এত হায় হায়, মান অভিমান, চোখের জল?কবি যাই বলুন, আমরা সাধারন মানুষ, প্রেম ভালোবাসা, মায়া-মোহের বিচিত্র এই ইন্দ্রজাল আমাদের কাছে […]
রবীন্দ্রনাথের ঈশ্বর (প্রথম পর্ব)অনাদি কাল হতে মানুষের মনে ঈশ্বর ভাবনা বা ঈশ্বর চেতনা এক জটিল প্রপঞ্চের মধ্যে আবর্তিত হচ্ছে। মানুষ ঈশ্বরের স্বরূপ সন্ধান করেছে তার মানবজন্মের প্রায় শুরু থেকেই। বুঝতে চেয়েছে “ঈশ্বর” কী? জানতে চেয়েছে, তার সর্বব্যাপী অনুসন্ধিৎসা দিয়ে সে জানতে চেয়েছে, ঈশ্বর আসলে ঠিক কী? নিত্যের মধ্যে এক অনিত্য, নাকি অনিত্যের মধ্যে এক সর্ব-চেতন নিত্য! ঈশ্বর কি […]
বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা (পর্ব – ১)আমাদের বেড়ে ওঠার সময়ে আমরা রোদ, জল, হাওয়ার মত যে জিনিসটা অনায়াসে আর অফুরন্ত ভাবে পেতাম, সেটা হল বাংলা গান শুনতে পাওয়া। তখন আমরা প্রধানত যে সব গান শুনতাম, তার দুটো ভাগ ছিল। একটা হোল বেসিক ডিস্কের গান, আর অন্যটা হল সিনেমার বা চলচ্চিত্রের গান। বলা বাহুল্য, পুজোর গানগুলি বেসিক বাংলা গানেরই অন্তর্গত। তবে বেসিক […]
পুজোর গান, গানের পুজোজীবনের উপান্তে এসে বাংলা ও বাঙালির যে কোনো অনুষঙ্গে ভাবনাটা তাড়িয়ে নিয়ে যায় উজান স্রোতে। সেদিনকার কত কথা আর কত স্মৃতির কোলাজকে বারেবারে বর্তমান বাঙালির এই পোড়া সংসারের অধিবাসী মনটা ছুঁতে চায় একটু ধনী হওয়ার প্রত্যাশায়। গতানুগতিকতায় গা ভাসিয়ে সবই চলছে বটে, তবু ১৯৫৬ সালের পুজোয় প্রথম শোনা শচীনকত্তার পুরানো গন্ধ-মাখা চিরনতুন গান ‘তুমি আর […]
‘পুজোর গান’ এবং বাংলা বেসিক গানের স্বর্ণযুগের তিন অধ্যায়Somen Dey বাঙালির হয়তো তেমন ব্যবসাবুদ্ধি নেই, অর্থবান হওয়ার প্রবল আকাঙ্ক্ষা নেই, প্রতিষ্ঠা পাবার তীব্র বাসনা নেই। তাই জাত হিসেবে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে; এটা সত্যি। কিন্তু বাঙালির প্রাণে চিরকাল গান ছিল ভরপুর। দুঃখে, শোকে, উৎসবে, জন্ম, মৃত্যু, বিবাহে সবেতেই বাঙালি গান গায়। নৌকো বাইতে বাইতে, ধান রুইতে রুইতে, ছাত পেটাতে পেটাতে বাঙালি গান রচনা করেছে, […]
আগমনী গান ও ভক্তিগীতিবাংলার নিজস্ব সম্পদ আগমনী গান ও ভক্তিগীতি। রামপ্রসাদ সেন থেকে নজরুল ইসলাম, কত কত গীতিকার ও সুরকারের অবদানে যুগ যুগ ধরে সমৃদ্ধ হয়েছে এই দেশজ আঙ্গিকের গান, যার সহজ সরল বাণী ও সুরের বৈচিত্র্য ও মাধুর্য আমাদের আপ্লুত করে প্রতিনিয়ত। এই ধারার গানের বিপুল ভান্ডার থেকে চারটি গানের ছোট্ট একটি ডালি রবিচক্রের আজকের নিবেদন শ্রীমতি […]
আলপনাঃ এক আলংকারিক অন্বেষণ‘আলপনা’ শব্দটির সঙ্গে আমাদের একটি বিশেষ অনুভূতি জড়িয়ে আছে। আলপনা বলতেই সাধারণত আমাদের মনের ছবিতে ভেসে ওঠে একটি দৃশ্য– গোবর নিকোনো মাটির ওপর কোনো রমণী চালগোলার বাটিতে আঙুল ডুবিয়ে সাদা রেখার টানে কিছু নকশা ফুটিয়ে তুলছে। এ দৃশ্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের অনেকের আছে। আমাদের মা, দিদিমা, পিসিমা বা ঠাকুমা কাউকে না কাউকে এভাবে আলপনা দিতে […]
চোর“চোর দেখেছেন?”“তা, দেখেছি বই কি, ছেলেবেলায় পাড়াতে চোর ধরা পড়ল। ল্যাম্প পোস্টে বেঁধে রেখেছিল। চারপাশে ভীড় জমে গেছে। আমি তখন নেহাতই ছোট। বড়দের পায়ের ফাঁক দিয়ে যতটুকু সম্ভব দেখেছিলাম।”“কেমন দেখেছিলেন?”“মানুষের মতোই লেগেছিল।”“হাসালেন মশাই। মানুষের মতোই তো লাগবে। চোর কি শীর্ষেন্দুর গল্পের মতো হবে?”“কী রকম?”“সেকী? পড়েন নি? ওনার চোরেরা খুব ভাল হয়। তারা চুরি করতে ভুলে […]
Facebook Comments Box

