শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Category: গল্প

  • শাহ্‌ মাত !

    শাহ্‌ মাত !

    Bliss was it to be alive in that dawn,But to be young was very heaven! Wordsworth মশালের কম্পিত আলোয় একটি বছর পঁইত্রিশ -এর মহিলা হঠাৎ ভূত দেখার মত একজনকে দেখে চমকে গিয়ে প্রাসাদের দেয়ালের সঙ্গে ঠেসে একটি খাঁজের মধ্যে লুকিয়ে পড়ল। দেখে ফেলে নি তো? মহিলার পরনে মাথা থেকে পা পর্যন্ত কালো সিল্কের গাউন, মাথায়…

  • বন্দীশালার গান

    বন্দীশালার গান

    (তিন চরিত্রের একটি ক্ষুদ্র নাটিকা, সময় কাল বছর কুড়ি আগে। কুশিলব – ইন্দ্রকুমার ও তুলসি বাবু, দুজনের জন্ম দুই বাংলায় এবং দুজনেই অখণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামী । দেবযানী, ইন্দ্রকুমারের নাতনী, সংক্ষেপে দেবী। ইন্দ্রকুমার-বাবুর মধ্যবিত্ত বসার ঘরে তিন জনের আলাপচারিতা। বিষয় – ক্রমশ প্রকাশ্য। আপাতত বেজে উঠেছে দূরভাষের ঘন্টি, দেবী এসে ফোন ধরল। দেবী – হ্যালো-ও-ও,…

  • হারিয়ে যাওয়া গোধূলি

    হারিয়ে যাওয়া গোধূলি

    সন্ধে নামছিল ধীরে ধীরে। আকাশের রঙ তখন অদ্ভুত—না পুরো নীল, না পুরো অন্ধকার। যেন দিনের শরীর থেকে আলো ধীরে ধীরে সরে যাচ্ছে, ঠিক যেমন আপন কাউকে বিদায় জানানোর সময় শেষ মুহূর্তে আলতো করে হাত ছেড়ে দেওয়া হয়।আমি সাইকেল চালিয়ে ফিরছিলাম। পাড়ার সেই পুরনো সরু গলি দিয়ে—যে গলিটা আমার জীবনের অনেকটা সময় ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে।…

  • কথা-বলা পুতুল

    কথা-বলা পুতুল

    অনেক দিন ধরেই মেলায় মেলায় কথা বলা পুতুল নিয়ে খেলা দেখায় স্বপন l ওর প্রথমে একটাই পুতুল ছিল l নিজেই তৈরী করেছিল, নাম দিয়েছিল, আপন l আপনজন l নিজের নামের সাথে মিলিয়ে l তা এই আপন যখন বেশ বড় হলো, তখন স্বপনের মনে হলো, বাহ্ রে, আমি তো বেশ বে থা করলাম, সংসারও হলো আর…

  • বন্দেমাতরম

    বন্দেমাতরম

    কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে আলোচনা চলছে, চিঠিটা এসেছে আজ, তখন থেকেই যেন একটা থমথমে ভাব বাতসকে ভারি করে রেখেছে। এখন থেকে জাতীয় সঙ্গীতের সঙ্গে রাষ্ট্রগান বন্দে মাতরম-ও গাইতে হবে। খুবই সামান্য অনুরোধ কিন্তু অভিঘাত অনেক গভীর। কেমন করে যেন খবর চাউর হয়ে গিয়েছে। ইতিউতি অসন্তোষের গুনগুন স্বর ভেসে বেড়ায়। শ্যামলবাবুর কপালে চিন্তার ভাঁজ। বেল বাজিয়ে…

  • বাজার

    বাজার

    আর সব দিনের মতো আজও থলে হাতে বাজারে প্রাণতোষবাবুর চোখ টাটকা সবজির দিকে। শীতকালের সাজানো বাজার রোদে ঝিলমিল। আহা! ডুমুরগুলো দেখ! বেগুনগুলোর গা থেকে বেগুনি আভা যেন ঠিকরে পড়ছে। বোঁটার কাছে ধারালো কাঁটা। কোনোটা লম্বা, কোনোটা বেঁটে, গোলগাল। আর ওদিকে রোদ পোহাচ্ছে লাল টমেটোগুলো। এখন আর সেই দেশী টমেটো দেখতে পাওয়া যায় না। সাউথ থেকে…

  • আড়াল

    আড়াল

    -চল, আমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। -তোর মামার বাড়ি ? -আঁতকে উঠছিস কেন, মামা নেই বলে ? আরে, শুধু মামা নেই নয়, মামা বাড়িও নেই, তবুও মামার বাড়ি। -তাহলে কোথায় নিয়ে যাবি, মামার বাড়ির গ্রামে ? -একদমই ঠিক ধরেছিস, আমার দিদিমা দাদুর ভিটে। আমাদের গ্রাম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে এই গ্রাম। গ্রাম, তবে…

  • অনুগল্প – তন্ত্রমন্ত্র ও শব্দ

    অনুগল্প – তন্ত্রমন্ত্র ও শব্দ

    ১। তন্ত্রমন্ত্র মাস্টারমশাই তাঁর সম্ভাব্য ছাত্রের নাম দেখে তার বাবার সাথে কথাবার্তা শুরু করতে একটু সময় নিলেন। দু চার কথা ভাবতে ভাবতে জিজ্ঞেস করলেন,— ছেলের নাম রেখেছেন স্নায়ু? এই নাম হঠাৎ মাথায় এলো কেন? আপনার শুনতে অন্যরকম লাগলো, নাকি এর কোনো ইতিহাস আছে?— একটা ব্যাপার আছে স্যার।স্নায়ু তখনও জন্মায় নি। আমার মনটনের মতিগতি নিয়ে সমস্যা…

  • ভুলি নাই

    ভুলি নাই

    ছোটবেলা থেকেই বড় ভুলো আমি। এর জন্যে কি কম বকুনি খেয়েছি! মা মুদির দোকান থেকে চিনি কিনতে পাঠিয়েছে, আমি ভুল করে চা কিনে ফিরেছি, তাও বেশ দেড় ঘন্টা পর l আসলে আমি তো ভুলে যাই কিনা, কিসের জন্যে, কেন, কোথায় গিয়েছি l বড়ো হারিয়ে যাই আমি l কেমন যেন নিজের থেকে অনেক অনেক দূরে l…

  • পুলিন দা’র লাল সাইকেল

    পুলিন দা’র লাল সাইকেল

    সন্ধ্যার আলো নামত ধীরে ধীরে — ঠিক যেমন নামত আমাদের অপেক্ষা। পুলিনদা’র দোকানের অস্থিসার চেহারার সামনে বসে চা আর বিড়ির ধোঁয়ায় ভিজে থাকত সময়; কাঁচের শিশিরে জমে থাকা বিকেলের ক্লান্তি আমরা গিলতাম চুমুকের পর চুমুক। সেই ধোঁয়ার ফাঁকেই বিপ্লবের কথা মনে পড়ত — কাগজে লেখা স্লোগান নয়, বুকের ভিতরে ধুকপুক করা এক অদৃশ্য অঙ্গীকার। ও…