শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Category: ঝুমা বন্দ্যোপাধ্যায়

  • আড়াল

    আড়াল

    -চল, আমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। -তোর মামার বাড়ি ? -আঁতকে উঠছিস কেন, মামা নেই বলে ? আরে, শুধু মামা নেই নয়, মামা বাড়িও নেই, তবুও মামার বাড়ি। -তাহলে কোথায় নিয়ে যাবি, মামার বাড়ির গ্রামে ? -একদমই ঠিক ধরেছিস, আমার দিদিমা দাদুর ভিটে। আমাদের গ্রাম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে এই গ্রাম। গ্রাম, তবে…

  • ময়ূরাক্ষী

    ময়ূরাক্ষী

    ট্রেন যখন গন্তব্যে পৌঁছল তখন বেলা চারটে চল্লিশ। স্টেশনটা অনেক প্রশস্ত। ওভার ব্রিজ ধরে এগোতে এগোতে তিন নম্বর প্ল্যাটফর্মের মাথায় এসে খানিকক্ষণ দাঁড়িয়ে চারপাশটা দূর থেকে দেখতে ইচ্ছে হল অনিমিখের। ময়ূরাক্ষী। তাঁর বাবা এই নদীটিকে খুব ভালবাসতেন। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে পায়ের কাছেই রাখল। দূরে আবছা ময়ূরাক্ষী। ধবধবে সাদা বালি আর নেই। রিভার বেড জুড়ে…

  • কবিগুরুর বাংলা

    কবিগুরুর বাংলা

    (জনৈক আধুনিক ভক্ত ও কবিগুরুর সংলাপ) ভক্ত –আমি পরানের সাথে খেলিব আজিকেমরণখেলানিশীথবেলা।সঘন বরষা, গগন আঁধার,হেরো বারিধারে কাঁদে চারি ধার,ভীষণ রঙ্গে ভবতরঙ্গেভাসাই ভেলা;বাহির হয়েছি স্বপ্ন-শয়নকরিয়া হেলারাত্রিবেলা।রবি –আজি হতে শতবর্ষ পরেকে তুমি পড়িছ বসি আমার কবিতাখানিকৌতূহলভরে–আজি হতে শতবর্ষ পরে। ভক্ত – কে কে, ওখানে কে দাঁড়িয়ে, কে আপনি? রবি- এটাই ভবিতব্য, মানুষ আমার কবিতা পড়ছে আমাকে না…

  • বিন্দি

    বিন্দি

    আমার মেজকার মেয়ে বিন্দি দিদি। সেই আমাদের পরিবারের তথা গ্রামের আদর্শ। বিন্দিদি পড়তে বসলে, আমাদেরও পড়তে বসতে হয়, বিন্দি ভালো রেজাল্ট করলে আমাদের তাঁর গু পর্যন্ত খেয়ে খারাপ রেজাল্টের খেসারত দিতে হয়। যেদিন মাধ্যমিকের রেজাল্ট বের হল, মা বলল, ‘যা বিন্দির গু খেয়ে আয়, মেয়েটাকে দেখেও তোর কোনো শিক্ষা হয় না।’ তাই বলে রসগোল্লার বদলে…

  • স্বাধীনতা

    স্বাধীনতা

    ১স্বাধীনতা ছাড়া এতসুখ পেতাম কোথায় ? ধ’রে পাকিস্তান পাঠিয়ে দেবনতুবা মেরে হিন্দুস্থান ‘তোর বাপের দেশে গিয়ে কথা বলরাতদুপুরে সবুজ আলো, ‘মাইরি বলছি, এক্কেবারে ডাঁশা। খুলে ফেলো দেখি তালা’।গাছের ডালে ডালে ঢিল বেঁধে টাঙিয়ে দিয়েছি ইচ্ছে গুলো। “জয় শ্রীরাম অথবা আল্লাহ আকবর” – সব দোষ ওই লালমুখোদের … ফাটাও গলা। “সারে জাঁহাসে আচ্ছা”। হা হা, স্বাধীনতা…

  • মৃন্ময়ীকে

    মৃন্ময়ীকে

    কত কিছু বলতে ইচ্ছে করে পারি না, থেমে যাই থমকে দাঁড়াই দাঁড়িয়ে টোকা মারি দরজায় দরজায় কেউ খোলে না খুললেই দেশদ্রোহী দূর থেকে নজর রাখে ড্রোন কমেন্ট সেকশনে ঘৃণার আগুনে পুড়তে পুড়তে এই কঙ্কালসার ছিবড়ে প্রেমটুকুও শিকার হয় শ্লীলতাহানির প্রত্যেকেই ঘৃণার কথা শুনতে চেয়েছিল প্রত্যেকেই একটা বড়োসড়ো যুদ্ধের যোদ্ধা হতে চেয়েছিল প্রত্যেকেই চেয়েছিল দ্রোহের আগুনে…

  • একদিন চাঁদনি রাতে

    একদিন চাঁদনি রাতে

    কৃষ্ণপক্ষের রাত।চারিদিক নিকষ কালো অন্ধকার। একফালি শীর্ণকায় চাঁদটিকে আর দেখা যাচ্ছে না। পাগলা কোকিলটার ডাকে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। জেগে জেগে আকাশকুসুম ভাবছি। ভাবছিলাম এখানে যদি একটা ঠিকঠাক স্বাস্থ্যকেন্দ্র থাকত, রাত-বিরেতে মানুষের সুরাহা হত। গাড়ি ভাড়া করো, তারপর মাইলের পর মাইল কাতরাতে কাতরাতে সদরের কোনো হাসপাতালে। এখানেই শেষ নয়, কেস ক্রিটিক্যাল হলে রেফার। সদর থেকে…

  • শূন্য কলরোল

    শূন্য কলরোল

    মঞ্চ গড়ে এই আয়োজনসুরক্ষাকে আগলে রাখে বিধিবদ্ধ ঋণমিষ্টি সুবাস নাই বা মিলুকচলতে থাকুক ভুলের খেলাজল খায় না প্লাস্টিক ফুল মজলিসটি বেজায় পোক্ত – ফায়দারা শৌখিন। তীব্র ভাবে আঁকড়ে ধ’রে তারই অংশ হইসুযোগ বুঝে ঘৃণা ছুড়িআড়াল পেলে লুকাই সুখযদিও উদ্ধৃতিরা বড়োই সাধারণচিরাচরিত স্বভাবখানা –বরাবরই বয়ে বেড়ায় কালের বোঝামানোন্নয়ন করে না সমর্থন। তোমার দেশ তোমার বেশ সাজুক…

  • স্বপ্নতরু

    স্বপ্নতরু

    পরার্থপরতার প্রতি জগবন্ধুর আর আস্থা রইল না। তাঁর অফিসের বস চক্রবর্তীবাবু অতীব সদাশয় পরোপকারী মানুষ । তাঁর কন্যা গত কয়েকদিন আগেই অকাল বিধবা হলেন। বাড়ির ফলবতী আমগাছটা বাজ পড়ে নষ্ট হল। জগবন্ধুর স্ত্রীর দ্বিতীয় সন্তান হবার সময় রক্তাল্পতা জনিত কারণে প্রসবের সময় বিরল গ্রুপের রক্তের প্রয়োজন হল , তখন এই মানুষটিই শোনা মাত্র নিজের রক্ত…

  • খরা

    খরা

    ফাগুন শেষে মাটির কষ্ট, তৃষ্ণা কাতর প্রাণআগুন ছোঁয়া শস্য ক্ষেতে,মনের বিরূপ টান। দীঘল চোখে শুকিয়ে কাজলরাতমোহিনী হাঁকে,‘জল চাই গো, জল যে খরা,জল কোথাকে পাই’-এ পোড়া দেশ ক্লান্ত বড়ো,নটে গাছটি মুড়াই আরোবাউড়ি পাড়ার পথে ঘাটেউড়ছে ধুলোর ছাই।‘জল চাই গো, জল যে খরা,জল কোথাকে পাই।’ ফাগুন শেষে একলা ঘর- একলা মনের টানরাত দুপুরে প্রসব ব্যথায়পোয়াতি আনচান। ঋণের…