শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Category: শিবাংশু দে

  • আমি হেথায় থাকি শুধু – ২

    আমি হেথায় থাকি শুধু – ২

    যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে ১.জ্ঞানদানন্দিনী দেবী গিয়েছিলেন যশোরের নরেন্দ্রপুরে । তাঁর বাপের বাড়ির দেশ । সঙ্গে সত্যেন্দ্রনাথ, জ্যোতিদাদা, নতুন বৌঠান, সুরেন-বিবি এবং তাঁর ছোটো দেবর। দেবরটির বয়স তখন বাইশ । বিলেতফেরত এবং বেশ খ্যাতিমান লেখকের স্বীকৃতি পেয়ে গেছেন ইতোমধ্যে। কিন্তু তাঁর পিতৃদেব বিশেষ শংকিত তার নানা বিষয়বুদ্ধিরহিত কার্যকলাপে । মেজবৌঠানকে…

  • আমি হেথায় থাকি শুধু- ১

    আমি হেথায় থাকি শুধু- ১

    সামনে চেয়ে এই যা দেখি… ১ . একটা নেশার মতো। সেই ছোটোবেলা থেকে। আলাদা করে ভাবিনি কখনও। কিন্তু জায়গাটা ছিলো যেন একটা মুক্তির প্রান্তর। তার ঝকঝকে আকাশ, লাল মাটির দিক ছাড়ানো উঁচুনিচু কার্পেট। তাল আর খেজুরগাছের সঙ্গে বাঁশবাগান, অকুলীন লতাগুল্ম সবুজ জাগিয়ে রাখে। কৃপণ হলেও উজ্জ্বল। ছোটো ছোটো বাড়িঘর, নম্র, সহৃদয় মানুষজন আর সহজ, উচ্ছল…

  • দেবীপাট ও জলজঙ্গল

    দেবীপাট ও জলজঙ্গল

    নীরবতাই ভাষা সেখানে। শব্দ মানে ট্রেসপাস। দেবীর রাজত্ব। যতোদূর চোখ যায়। শাল, সেগুন, গামার, সিসু, কেঁদ, কদম, পলাশ, শিমুল। দেবতারা সারি সারি বনস্পতি সেজে দাঁড়িয়ে আছেন। লালমাটির পথ ওঠে পড়ে। বের, করমের ডাল গায়ে এসে পড়বে এদিকওদিক করলেই। দেবরিগড় অভয়ারণ্যের পথ চলে গেছে চউরাসিমল পর্যন্ত। একুশ কিমি। বড়াখাণ্ডিয়া আর চউরাসিমলের মাঝেই দেখা যাবে জঙ্গলসংসারের ছোটো…

  • ছোটকেইর ছত্রধর

    ছোটকেইর ছত্রধর

    টিকরপাড়ায় পাহাড়ি গর্জের ভিতর দিয়ে এগিয়ে যাওয়া গা শিরশির নদী। জায়গাটি রয়েছে সাতকোসিয়া টাইগার প্রজেক্টের মাঝখানে। প্রকৃতি সেখানে নিজেকে যে কীভাবে দান করে যায় একতরফা, না দেখলে প্রত্যয় হয়না। সেই অভয়ারণ্যের মাঝখানে চারদিকে পাহাড়ঘেরা একটি ছোট্টো গ্রাম ছোটকেই। পঞ্চায়েত, পুরানাকোট, জিলা অনুগুল। জিলা শহর অনুগুল সত্তর কিমি, রাজধানী ভুবনেশ্বর যেতে গেলে একশো ষাট। একদিকে টিকরপাড়া…

  • লবঙ্গি- বুকের কাছাকাছি …

    লবঙ্গি- বুকের কাছাকাছি …

    আজ এখানে মেঘ করেছে। সকালে খুব খানিকটা বৃষ্টি আর সোঁ সোঁ হাওয়া। লবঙ্গির কথা মনে পড়ল। বেশ তবে আজ লবঙ্গি বনের কথাই হোক। লবঙ্গি রেঞ্জের বন আমাকে আলাদা করে টানে। সেখানে ঘোর সবুজের লণ্ডভণ্ড আর বাঘের অভয়ারণ্য, জলখাই দীঘি, আতা-কাঁঠাল খেতে আসা হাতির দঙ্গল, এদিক-ওদিক বয়ে চলা পাগলাঝোরার স্রোত, চারিদিকে পাহাড় আর পাহাড় আর তার…

  • হন্যমান স্বদেশ ও একজন কবি

    হন্যমান স্বদেশ ও একজন কবি

    ঊনিশশো পঁচাত্তর সালে প্রথম হরমন্দির সাহিব পরিসরের একপাশে প্রায় লুকিয়ে থাকা জালিয়াঁওয়ালাবাগের ভাঙাচোরা গলিতে পা রেখেছিলুম। ভিতরে কোটা’র লালপাথরের অমরজ্যোতি ছাড়া আর কোনও নির্মাণ ছিলো না। সামান্য কেয়ারি করা কিছু তৃণভূমি, নিস্তব্ধ পদচারণায় অন্যমনস্ক কিছু মানুষ। অন্যপ্রান্তে একটি শুকিয়ে যাওয়া কুঁয়োর উপর ধূসর ছত্রির আচ্ছাদন। পর পর জীর্ণ দেওয়াল জোড়া অসংখ্য ক্ষতচিহ্ন। থ্রি নট থ্রি…

  • সাতকোশিয়ার সাতকাহন

    সাতকোশিয়ার সাতকাহন

    উড়ানটাই জীবন। বাকি সময়টা সেই জীবনের জন্য অপেক্ষা করা। জুতোকে বিরাম দিতে নেই। এদিক ওদিক বেড়ানোর স্মৃতি নেড়েচেড়ে এই মুহূর্তে অপেক্ষা করি আবার কবে জুতোটা পায়ে উঠবে। গারদের মেয়াদ সবার বুকেই চেপে বসছে প্রতিদিন। শুধু প্রকৃতির কাছে সমর্পণ, নানা জায়গার উড়ান স্মৃতি নিয়ে জীবনের সাত কাহন গড়ে ওঠে। ভূতের রাজার জুতো পাইনি তো গুপীবাঘার মতো।…

  • আকাড়া কিশোরী ও একটি নদী

    আকাড়া কিশোরী ও একটি নদী

    ‘….. আকাড়া কিশোরী যেন সেদিনের বসন্ত পঞ্চমীহাসি নেই, অশ্রু আছে, দুচোখে চাঁদের ছায়া স্মৃতি টানে, গোপন সাবানেজলজ গায়ের গন্ধ। চলে যায় মরি হায় বসন্তের দিন চলে যায়….’(একদিন, শৈশবে, সমুদ্রে: এই আমি, যে পাথরেঃ- শক্তি চট্টোপাধ্যায়) বসন্তপঞ্চমী এরকমই ছিল আমাদের সে বয়সে। বাসন্তী শাড়ি, লুকিয়ে চাওয়া, আতপচালের ছড়ানো সৌরভ, ছুটন্ত সাইকেলে ব্যস্ত পুরোহিত। আর, অন্যদিন যে…

  • পুজোয় চাই নতুন গান…

    পুজোয় চাই নতুন গান…

    প্রথম পর্ব এই লেখা যাঁরা পড়ছেন, জানি না ছোটোবেলা বা বড়োবেলাতেও, তাঁদের কতজনের জন্য সারা বছর নতুন জামা-জুতো কেনা হতো? আমার তো হতো না। যা কিছু ‘নতুন’ প্রাপ্তি’ সবই বছরের কোনও একটা বিশেষ সময়ের জন্য রাখা থাকতো। বাটা কোম্পানির এই শাশ্বত বিজ্ঞাপনটি শুধু জুতোর জন্য নয়, বাঙালি যাপনের একটি সংক্ষিপ্ততম স্লোগান। পয়লা বৈশাখ থেকে পঞ্জিকা…

  • নীলপাহাড়ের পাঁচালি

    নীলপাহাড়ের পাঁচালি

    জন্মভূমিকে ‘রানি’ সবারই মনে হয়। তবে ভারতবর্ষকে হয়তো সকল দেশের ‘রানি’ ভেবে নেওয়ার সঙ্গত কারণ রয়েছে। শুধু সঙ্গত নয়, তারা সহজ ও স্বতঃসিদ্ধ। খুঁজতে গেলে দশদিগন্তই মানচিত্রের মধ্যে চলে আসবে। যেমন ধরা যায় ভারতীয় উপদ্বীপের পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালা । সেগুলির সৌন্দর্য এককথায় ‘স্বর্গরাজ্য’-এর মতোই। অবশ্য স্বর্গ আর কেই বা দেখেছে? পূর্বে বঙ্গোপসাগর আর পশ্চিমে…