Category: সঞ্চিতা বসু

সার্ধশতবর্ষ অতিক্রান্ত শরৎচন্দ্র
একশ’ পঞ্চাশ বছরের সময়সীমা অতিক্রম করলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর, ১৮৭৬-২০২৬)। প্রায় নীরবেই। বঙ্কিম-রবীন্দ্রনাথ পরবর্তী একটি নতুন সাহিত্যধারায় বাংলা সাহিত্যকে তিনি সামাজিক বঞ্চনা, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র করে তুলেছিলেন। বঙ্কিমচন্দ্রের ঘটনাবহুল আখ্যানের অনুসারী হলেন না তিনি, রবীন্দ্রনাথের সাহিত্যরুচি, ভাষা, মনন ও নন্দনতত্ত্বেরও করলেন না অনুসরণ। বরং তিনি প্রবেশ করলেন মানুষের একান্ত অন্তঃপুরে—…

বিশ্বাস, ভক্তি, প্রাপ্তি ও কিছু প্রশ্ন
পুরাকালে, যেন বহু জন্মের আগে, সুর ও অসুর, সৎ ও অসৎ, দু’টি পক্ষ ক্ষীরসমুদ্র মন্থন করেছিল অমৃত কুম্ভের সন্ধানে। সেই মহামন্থনের ফলে সৃষ্টি হয়েছিল হলাহল, যা ধারণ করে নীলকণ্ঠ হলেন মহাশিব। আর অমৃত? সে যে শত সাধনার ধন! সবটুকু কালকূট কেবল মহাদেবের জন্য নির্ধারিত হলেও মৃত সঞ্জীবনী সুধা অমৃতের ভাগ ছাড়তে তো দিতি বা…

‘পুজোর গান’-এ সলিল চৌধুরী
সালটা ২০০৫। নিতান্তই প্রাইমারি স্কুলের ছাত্রী। মায়ের হাত ধরে স্কুলে যাই, আবার বাড়ি ফিরে মায়েরই কোলে বসে ভাত খাই। তো সেই রকম কাঁচা বয়সে দুর্গাপুজোর প্যান্ডেলে প্রথমবার বাজতে শুনলাম, “কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপকথা নয় সে নয়”। এ গান যে একাধারে সুরকার ও গীতিকার সলিল চৌধুরীর কথায় ও সুরে এবং শ্রী…

সত্যজিতের দুই অসামান্যা
সত্যজিৎ রায়। নামটি উচ্চারিত হলেই বাঙালি তথা সমগ্র বিশ্বব্যাপী আপামর চলচ্চিত্রপ্রেমীর মননেই ছ’ ফুট চার ইঞ্চির এক শালপ্রাংশু পুরুষের প্রতিকৃতি ভেসে ওঠে যাঁর কর্মকাণ্ডের দৈর্ঘ্য তাঁর শারীরিক উচ্চতাকেও ছাপিয়ে যাওয়া শুরু করেছিল সেই বিংশ শতকের পঞ্চাশের দশক থেকেই। যাঁর প্রথম চলচ্চিত্রই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী, মরমিয়া উপন্যাস অবলম্বনে ‘পথের পাঁচালী’ (১৯৫৫), প্রযোজনার দায়িত্বে ছিলেন স্বয়ং পশ্চিমবঙ্গ…
