শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Category: অপর্ণা গাঙ্গুলী

  • দেবশিশু

    দেবশিশু

    দেব আর দেবী । ট্রেনে ট্রেনে, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে শিব দুগ্গার নাচ দেখায় । ওদের বাপ হাসান শেখ রোজ সস্তা রং নিয়ে আসে আর সৎ মা ফাতিমা বিবি সেই রং ওদের গায়ে মাখিয়ে ওদের তৈরী করে দেয় সক্কাল সক্কাল । ওরা বেরিয়ে পড়লেই বাপ তাড়ি খেয়ে বেহেড হবে আর সৎমা ওদের দুই ভাই বোনকে…

  • কথা-বলা পুতুল

    কথা-বলা পুতুল

    অনেক দিন ধরেই মেলায় মেলায় কথা বলা পুতুল নিয়ে খেলা দেখায় স্বপন l ওর প্রথমে একটাই পুতুল ছিল l নিজেই তৈরী করেছিল, নাম দিয়েছিল, আপন l আপনজন l নিজের নামের সাথে মিলিয়ে l তা এই আপন যখন বেশ বড় হলো, তখন স্বপনের মনে হলো, বাহ্ রে, আমি তো বেশ বে থা করলাম, সংসারও হলো আর…

  • ভুলি নাই

    ভুলি নাই

    ছোটবেলা থেকেই বড় ভুলো আমি। এর জন্যে কি কম বকুনি খেয়েছি! মা মুদির দোকান থেকে চিনি কিনতে পাঠিয়েছে, আমি ভুল করে চা কিনে ফিরেছি, তাও বেশ দেড় ঘন্টা পর l আসলে আমি তো ভুলে যাই কিনা, কিসের জন্যে, কেন, কোথায় গিয়েছি l বড়ো হারিয়ে যাই আমি l কেমন যেন নিজের থেকে অনেক অনেক দূরে l…

  • লেখক

    লেখক

    ফটফটে সাদা রঙের একটা বাগান বাড়ির সামনে নিয়ে গিয়ে হাজির হলেন সিদোনির স্বামী l এসেই “কেউ আছেন, কেউ আছেন গো বাড়িতে” বলে, বাইরে থেকেই বিরাট ডাকাডাকি l বিকেল বিকেল ওরা পৌঁছেছে এখানে l মোরাম বিছানো পথ l চারিদিকে অন্ধকার করে এসেছে বাগানের গাছের সমারোহে l বাড়িতে একটা পুরোনো ম্যানশনের ছোঁয়া l সিদোনির মনে হলো হয়তো…

  • চাঁদসোহাগীর প্রলাপ

    চাঁদসোহাগীর প্রলাপ

    এই প্রথম সেদিন চাঁদ দেখার সাহস পাইনি l এমন কখনও হয়না আমার, ঝিমধরা হৈমন্তী সন্ধ্যায় বুড়িসুড়ি চাঁদ আমার জানালায় এসে তার নড়বড়ে মাথা দোলায়, আমি দেখেছি l অথবা কোনও কার্তিকী পূর্ণিমায় যখন ছাদ ভেসে যায় জ্যোচ্ছনায়, তখন আমি চুপিচাপি সিঁড়ি বেয়ে চিরসখা চাঁদ দেখতে উঠি l জ্যোৎস্না মাখতে আমি বড় ভালোবাসি l বলেছি কিনা, চাঁদের…

  • সন্দেহ

    সন্দেহ

    সবাই বড় পুকুরের পাশে কাঁঠাল গাছটার তলায় জড়ো হয়েছে। এখনও ঝুলছে কমলির দেহটা, হাওয়াতে দুলছে মৃদু মৃদুl শেতল বাউড়ি গাছটা থেকে হাতকয়েক দুরে বসেl সত্যি, শেষতক কমলি যে ব্যাপারটা এত দুরে নিয়ে যাবে, ভাবতেও পারেনি শেতলl সকলের সেই এক প্রশ্ন, কি হযেছিল শেষমেষ ?? নাও, বোঝাও এখন জনে জনে। আরে বাবা যার গেল তার গেল,…

  • বিলাসীর বিলাস

    বিলাসীর বিলাস

    আনন্দময়ী মায়ের থানে, বুকের আঁচলটাকে বেশ করে বিছিয়ে নিয়ে দুই মেয়েকে কোলের ভাগে বাগিয়ে নিয়ে শুয়েছিল বিলাসী। অকালবিধবা বিলাসী এই সবে তার স্বামীটাকে খেয়েছে। না মানে গ্রামের খুড়ি কাকীরা তাই বলেছে ওকে। সে যাই হোক, বিলাসী জানে সত্যিটা। যেদিন ওর ওই তিন বছরে বিয়া করা স্বামী ট্রাকের সঙ্গে সাইকেলের ধাক্কায়, হঠাৎ মারা গেলো, সেদিন বিলাসী…

  • কা – ল – সা – প

    কা – ল – সা – প

    বয়স ষোলো হতে না হতেই বিয়ে হয়ে গেলো কুমুরানীর। বোন কমলার বিয়ে হয়েছে বছর খানেক আগেই। কুমুদিনীর মুখশ্রী সুন্দর, কিন্তু রঙখানি চাপা। অন্য বোনদের মতো চম্পকবর্ণা নয় সে। তাই লেখাপড়াতে মেধাবিনী হয়েও বিয়ের বাজারে তার দাম যেন একটু নিচের দিকেই। তা তেমনটাই হতো বটে সে’সব কালে। ওদিকে কমলা, মাস্টারমশাই এলেই যে মায়ের খাটের তলায় সেঁধোত,…

  • কোবরা যাযাবরী

    কোবরা যাযাবরী

    সকালের রিকিঝিকি রোদ্দুর এসে পড়েছে মুখে রূপমতীর। লম্বা চোটির শেষে হরে-গুলাবি পারান্ধি দুলিয়ে এঁকে বেঁকে মেয়েটি চলেছে কুঁয়া থেকে পানি আনতে। তার সবুজ চোখদুটিতে পান্নার ঝিলিক লক্ষ্য করে বুড়ি যুগ্নি। এই এক ছোড়ি, তরোয়ালের ফলার মত। মনে মনে নিজের যৌবনে ফিরে যায় যুগ্নি, সেই তুরতুর ছুটে চলা, ঝুমঝুম ছোটবেলার মাইলের পর মাইল বালিয়ারী পেরোনো দিনগুলিতে।…

  • মোক্ষদার মোক্ষলাভ

    মোক্ষদার মোক্ষলাভ

    দূর থেকে মোক্ষ ভবনের গেটটা চোখে পড়ল হরিতের। বহু দূর থেকে আসছে হরিতপ্রসাদ মাকে নিয়ে এই মোক্ষ ভবনে। রয়টারের খবর, বারাণসীর এই ঐতিহ্যবাহী মোক্ষ ভবন, এ যাবৎ ১৪,৫৭৮ বৃদ্ধ বৃদ্ধা মুমূর্ষুকে গঙ্গালাভ করিয়ে ছেড়েছে। সব আয়োজন আছে এখানেই, এই বাড়িটিতে । তবে শর্তও আছে, এখানে এসে দিন কুড়ির মধ্যে পঞ্চত্বপ্রাপ্তি না ঘটলে ফিরে যেতে হবে।…