শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Bengali Culture

  • #স্বাধীনতা

    #স্বাধীনতা

    বর্তমানকালের একটি অমোঘ অস্ত্র হ্যাশট্যাগ, যাহা # (হ্যাশ) চিহ্নটি দ্বারা নির্মিত। তথ্যপ্রযুক্তির একটি বিশেষ সূচিপত্রর নাম হ্যাশট্যাগ। সামান্য বিশদে, নিম্নরূপে বলা যাইতে পারে। বহু মুদ্রিত পুস্তকের শেষভাগে বিবিধ গুরুত্বপূর্ণ শব্দের তালিকার সঙ্গে পৃষ্ঠাসংখ্যার উল্লেখ পরিলক্ষিত হইয়া থাকে। পুস্তকের অগ্রভাগে নির্মিত সূচিপত্রের সহিত ইহার বৈশিষ্ট্যর পার্থক্য লক্ষণীয়। হ্যাশট্যাগ কতকটা গ্রন্থের অন্তসূচি, যাহা বৈদ্যুতিন তথ্যভান্ডারে পৃথক তালিকাভুক্ত…

  • বিস্মৃত এক আন্তর্জাতিক বিপ্লবী

    বিস্মৃত এক আন্তর্জাতিক বিপ্লবী

    হ্যাঁ। আন্তর্জাতিক বিপ্লবীই বটে। তিনি, প্রমোদরঞ্জন সেনগুপ্ত (মঘা), যাঁর বিপ্লবের হাতেখড়ি নদীয়ার কৃষ্ণনগরের গুপ্ত বৈপ্লবিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শুরু হলেও শেষপর্যন্ত তা ছড়িয়ে পড়েছিল ইউরোপের বিভিন্ন দেশে। ইংল্যান্ড থেকে ফ্রান্স, ফ্রান্স থেকে জার্মানি, জার্মানি থেকে স্পেন — ছুটে বেরিয়েছেন ক্লান্তিহীন। ফ্রান্সে করেছেন ডক্টরেট। ইংল্যান্ডে করেছেন সাংবাদিকতা। প্রচন্ড গতিময়, অক্লান্ত, বর্ণময় এক জীবন কাটিয়ে অর্ধশতাব্দী আগে…

  • বাতুল মন

    বাতুল মন

    “ফুল বলে ধন্য আমি মাটির পরে”অন্তরের গহীনে নিহিত প্রাকৃতিক চেতনার রূপ ব্যক্ত হয়েছে কবির ভাষার স্পর্শে। নির্বাক আঙ্গিক বাচিকের মাধ্যমে এক অব্যক্ত ভাষা রচিত হয়ে চলেছে প্রকৃতির অন্দরে, যার সবাক সাক্ষী আমরা। যার স্পর্শ আছে শব্দ নেই। শব্দের সন্ধান করে চলি আমরা। মানুষের পঙ্গপাল। পঙ্গপালের মানুষ। মাটির গর্ভস্থিত জলে বীজ ভ্রুণ আকারে নিহিত হয় নিঃশব্দে…

  • আমি হেথায় থাকি শুধু – ৩

    আমি হেথায় থাকি শুধু – ৩

    যারা বিহান-বেলায় গান এনেছিলো…. ১.তিনি সতত নির্জনতা খুঁজতেন । প্রিন্স দ্বারকানাথের পুত্র। ভোগসুখ বিষয়প্রবৃত্তির শীর্ষে থাকা আভিজাত্যে মোকাম কলকাতার এক নম্বর পরিবারের ঐতিহ্যধারক। খুঁজে যেতেন ঈশ্বর নামের এক প্রহেলিকাকে। নির্জনতা তাঁর কাছে ঈশ্বরের আরেক নাম । রামমোহন তাঁকে ডাকতেন বেরাদর । পুত্র রমাপ্রসাদের বন্ধু ছিলেন তিনি । তিনি তো কেশব সেন ছিলেন না, তাঁর ঈশ্বরচর্চা…

  • শাহ্‌ মাত !

    শাহ্‌ মাত !

    Bliss was it to be alive in that dawn,But to be young was very heaven! Wordsworth মশালের কম্পিত আলোয় একটি বছর পঁইত্রিশ -এর মহিলা হঠাৎ ভূত দেখার মত একজনকে দেখে চমকে গিয়ে প্রাসাদের দেয়ালের সঙ্গে ঠেসে একটি খাঁজের মধ্যে লুকিয়ে পড়ল। দেখে ফেলে নি তো? মহিলার পরনে মাথা থেকে পা পর্যন্ত কালো সিল্কের গাউন, মাথায়…

  • বন্দীশালার গান

    বন্দীশালার গান

    (তিন চরিত্রের একটি ক্ষুদ্র নাটিকা, সময় কাল বছর কুড়ি আগে। কুশিলব – ইন্দ্রকুমার ও তুলসি বাবু, দুজনের জন্ম দুই বাংলায় এবং দুজনেই অখণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামী । দেবযানী, ইন্দ্রকুমারের নাতনী, সংক্ষেপে দেবী। ইন্দ্রকুমার-বাবুর মধ্যবিত্ত বসার ঘরে তিন জনের আলাপচারিতা। বিষয় – ক্রমশ প্রকাশ্য। আপাতত বেজে উঠেছে দূরভাষের ঘন্টি, দেবী এসে ফোন ধরল। দেবী – হ্যালো-ও-ও,…

  • অফবিট বার্মিক

    অফবিট বার্মিক

    — আরে, এবার গাড়িটা ছাড়ুন, সবাইতো এসে গেছে। –না দিদি, সেই টুপি পরা মহিলা উধাও। আচ্ছা বলুন তো, উনি যে এত গাছ সংগ্রহ করছেন, বাড়ি পর্যন্ত বাঁচবে? এই গাছ-মানবী হলেন আমাদের গ্রুপের আমলকিদি। যে বাঁকটি হাইওয়ে দিয়ে জুড়ে রিং রোড তৈরি হয়েছে, সেই দৃশ্য-বিন্দুতে যখন দলের সবাই ভূমি-দৃশ্য বা ল্যান্ডস্কেপ দেখতে ব্যস্ত ছিল তখন আমাকে…

  • হারিয়ে যাওয়া গোধূলি

    হারিয়ে যাওয়া গোধূলি

    সন্ধে নামছিল ধীরে ধীরে। আকাশের রঙ তখন অদ্ভুত—না পুরো নীল, না পুরো অন্ধকার। যেন দিনের শরীর থেকে আলো ধীরে ধীরে সরে যাচ্ছে, ঠিক যেমন আপন কাউকে বিদায় জানানোর সময় শেষ মুহূর্তে আলতো করে হাত ছেড়ে দেওয়া হয়।আমি সাইকেল চালিয়ে ফিরছিলাম। পাড়ার সেই পুরনো সরু গলি দিয়ে—যে গলিটা আমার জীবনের অনেকটা সময় ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে।…

  • পরিবর্তনের ঝড় চায় পরিমার্জনের উজান

    পরিবর্তনের ঝড় চায় পরিমার্জনের উজান

    পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে ও নাগরিক-মনোজগতে বিগত দেড় দশকে যে শব্দটি পনেরো বছরের ব্যবধানে দুটি বার বিপুল অভিঘাত সৃষ্টি করল, তা হলো ‘পরিবর্তন’। এই অভিঘাতের কারণ একটা স্থবিরতা থেকে উত্তরণ, যা জনগণেরই দ্বারা নির্বাচিত শাসকের ক্ষমতার অপব্যবহারে ও বিবিধ অবিমৃশ্যকারিতায় বৃহত্তর জনগোষ্ঠীর কাছেই প্রায় মুক্তির সমার্থক হয়ে দাঁড়ায়। জনপ্রিয়তা রূপান্তরিত হয় জনঘৃণায়। যে রাজনৈতিক শক্তিকে মানুষ…

  • শিশু মনস্তত্ত্বের দুই মহৎ ভাষ্যকার – উইলিয়াম ব্লেক এবং রবীন্দ্রনাথ ঠাকুর

    শিশু মনস্তত্ত্বের দুই মহৎ ভাষ্যকার – উইলিয়াম ব্লেক এবং রবীন্দ্রনাথ ঠাকুর

    সময়টা ১৭৮৯ সালের মে- জুন মাসের সন্ধিক্ষণ। লণ্ডনের প্রকৃতি রূপকথার মতো মোহময়। উন্মুক্ত সবুজ প্রান্তরে ব্লুবেল, টিউলিপ, গোলাপ, ড্যাফোডিল, পিওনি, হলিহক, ভায়োলেট, রডোডেনড্রন এবং আরো কত রঙ-বেরঙের ফুল নীল দিগন্তে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের অশ্রুত গীতিময়তায় পূর্ণষড়জে আনন্দ বসন্ত সমাগমের সুর। তাদের নৃত্য ভঙ্গিমায় দিনে রাতে আলো ও ছায়ার এক অদ্ভুত কাব্যিক মেলবন্ধন।সমস্ত শহর যেন…