শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Bengali Culture

  • রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলাল – একটি অনাকাঙ্ক্ষিত সম্পর্ক

    রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলাল – একটি অনাকাঙ্ক্ষিত সম্পর্ক

    প্রথমেই বলে রাখি রবীন্দ্রনাথের প্রসঙ্গে দ্বিজেন্দ্রলাল রায়ের কথা মনে আনলেই দুঃখ লাগে বটে, কিন্তু তাঁকে অস্বীকার করার স্পর্ধা বা ইচ্ছা কোনোটই আমার আসে না । দ্বিজেন্দ্রলালের প্রসঙ্গে আমার প্রথমেই মনে পড়ে তাঁর রচিত গানগুলো, সেখানে অসামান্য সুর-ভাবনার জন্য। রবীন্দ্রনাথের গানের রূপের প্লাবন সত্ত্বেও দ্বিজেন্দ্রলালের গরিমা একেবারে স্বতন্ত্র। কথা আমাদের তেমন করে নাড়া দেয় না বটে,…

  • তালগাছ : পুনরধ্যয়ন, পুনর্মূল্যায়ন

    তালগাছ : পুনরধ্যয়ন, পুনর্মূল্যায়ন

    একই রবীন্দ্রসৃষ্টি জীবনের এক এক পর্বে কত ভিন্ন ভিন্ন আবেদন নিয়ে আসতে পারে তার প্রকৃষ্ট দৃষ্টান্ত আমাদের শৈশবসাথী “শিশু ভোলানাথ” ও “সহজ পাঠে”র অন্তর্গত “তালগাছ” কবিতাটি। সেইসময় এটি ছিল একটি সুখপাঠ্য কবিতা। বিশেষ করে কবিতাটির কয়েকটি পংক্তি — যেমন, সারাদিন ঝরঝর থত্থর / কাঁপে পাতা-পত্তর— বালকমনে কী এক অজানা আলোড়ন তুলত।এরপর কালের নিয়মে শৈশবের পর…

  • আড়াল

    আড়াল

    -চল, আমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। -তোর মামার বাড়ি ? -আঁতকে উঠছিস কেন, মামা নেই বলে ? আরে, শুধু মামা নেই নয়, মামা বাড়িও নেই, তবুও মামার বাড়ি। -তাহলে কোথায় নিয়ে যাবি, মামার বাড়ির গ্রামে ? -একদমই ঠিক ধরেছিস, আমার দিদিমা দাদুর ভিটে। আমাদের গ্রাম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে এই গ্রাম। গ্রাম, তবে…

  • অনুগল্প – তন্ত্রমন্ত্র ও শব্দ

    অনুগল্প – তন্ত্রমন্ত্র ও শব্দ

    ১। তন্ত্রমন্ত্র মাস্টারমশাই তাঁর সম্ভাব্য ছাত্রের নাম দেখে তার বাবার সাথে কথাবার্তা শুরু করতে একটু সময় নিলেন। দু চার কথা ভাবতে ভাবতে জিজ্ঞেস করলেন,— ছেলের নাম রেখেছেন স্নায়ু? এই নাম হঠাৎ মাথায় এলো কেন? আপনার শুনতে অন্যরকম লাগলো, নাকি এর কোনো ইতিহাস আছে?— একটা ব্যাপার আছে স্যার।স্নায়ু তখনও জন্মায় নি। আমার মনটনের মতিগতি নিয়ে সমস্যা…

  • অনুবাদে স্রেচকো কোসোভেলের একগুচ্ছ কবিতা

    অনুবাদে স্রেচকো কোসোভেলের একগুচ্ছ কবিতা

    (প্রাককথনঃ মধ্য ইউরোপের আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি ছোট বৈচিত্র্যময় দেশ স্লোভানিয়া। সেই দেশটির অকালপ্রয়াত তরুণ কবি স্রেচকো কোসোভেল, যিনি এক (১৯০৪-১৯২৬) গভীর অনুরাগে জড়িয়ে পড়েছিলেন রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে। তাঁর কাছে রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন সেই স্থির আলোর শিখা যাকে আমরা প্রজ্ঞা বলি। দু’জনের পরিচয় হবার অবকাশ হয়নি। কিন্তু রবীন্দ্রনাথের প্রতি নিবিড় অনুরাগ এই তরুণ কবির…

  • আমার সুভাষচন্দ্র: কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    আমার সুভাষচন্দ্র: কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    (চতুর্থ পর্ব) আমার সুভাষ-অধ্যয়নের প্রধান উপকরণ হিসেবে যে বইগুলোর কথা এতক্ষণ বলেছি, সেগুলির বিভিন্ন অংশ আমি একটি ডায়েরিতে নোট করে রাখতাম, ভবিষ্যতে আমার সুভাষ-অনুধ্যানের উপাদান হিসেবে সেগুলিকে ব্যবহার করার জন্য। এই নোটবুকে আরো তিনটি বইয়ের নাম দেখতে পাচ্ছি, যেগুলির কথা এখনো বলিনি। এগুলি একদিকে সুভাষচর্চার উপাদান হিসেবে যেমন অতিশয় মূল্যবান, তেমনি বর্তমান পাঠকের কাছে কিছুটা…

  • বর্ষ পরিবর্তন

    বর্ষ পরিবর্তন

    পৃথিবী কী কারণে ঘুরিতেছে, প্রশ্ন উঠিতে পারে। ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই, দিনরাত্রি কিম্বা ঋতু পরিবর্তন হেতু উহাকে ঘুরিতেই হয়। নিজ অক্ষ এবং নিজ কক্ষ ব্যতীত তাহার নিস্তার নাই। তাহার এই ঘূর্ণন প্রক্রিয়ায় মনুষ্য সহ সকল জীবজগত, প্রতিনিয়ত আবর্তিত। কেহ তাহার খোঁজ লইয়া বিব্রত হয় না। যেন মনুষ্যজাতি আদার ব্যাপারী, পৃথিবী নামক জাহাজের খোঁজ না রাখিলেও…

  • তোরা যুদ্ধ করে করবি কী তা বল?

    তোরা যুদ্ধ করে করবি কী তা বল?

    (প্রাককথনঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘যোগাযোগ’ উপন্যাসে লিখেছেন, ‘আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যেবেলায় দীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো’। ঠিক সেইভাবেই যে-কোনো লেখা শুরু করবার আগের একটা গল্প থাকে। সেটা পাঠকের সঙ্গে ভাগ করে নিতে ভাল লাগে আমার। এই লেখাটির ক্ষেত্রে এটা অতি সংক্ষিপ্ত একটি ঘটনা। তন্ময়দার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় গত বছর দুর্গাপূজার সমযূ। ওঁর…

  • শিলাবতীর তীরে, স্মৃতির সিঁদুরে

    শিলাবতীর তীরে, স্মৃতির সিঁদুরে

    সে প্রায় দেড় দশক আগেকার কথা। দু’কাঁধে DSLR ঝুলিয়ে ঘুরে বেড়াতাম গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা অসংখ্য অলিখিত আচার-উৎসবের প্রান্তে। চৈত্র-সংক্রান্তিতে সন্ন্যাসীদের গায়ে হলুদ জল ঢেলে পাটা স্নান, বাউল বৈষ্ণবদের অজয়ের পারে মালা চন্দন, গাজনেশ্বরের পালকি চড়ে গ্রামবিহার, নবদ্বীপের ভজন কুটিরে নিকোনো উঠোনে রাস পূর্ণিমায় একাদশীর আলপনা—সবটাই লেন্সে ধরে রাখতাম যাতে ওরা আগামী দিনে বিস্মৃত প্রায় সাংস্কৃতিক…

  • পুলিন দা’র লাল সাইকেল

    পুলিন দা’র লাল সাইকেল

    সন্ধ্যার আলো নামত ধীরে ধীরে — ঠিক যেমন নামত আমাদের অপেক্ষা। পুলিনদা’র দোকানের অস্থিসার চেহারার সামনে বসে চা আর বিড়ির ধোঁয়ায় ভিজে থাকত সময়; কাঁচের শিশিরে জমে থাকা বিকেলের ক্লান্তি আমরা গিলতাম চুমুকের পর চুমুক। সেই ধোঁয়ার ফাঁকেই বিপ্লবের কথা মনে পড়ত — কাগজে লেখা স্লোগান নয়, বুকের ভিতরে ধুকপুক করা এক অদৃশ্য অঙ্গীকার। ও…