

রবীন্দ্রনাথের গান যাঁদের সাবলীল গায়কীতে উদাত্ত কণ্ঠমাধুর্যে স্বতঃস্ফূর্ততা পায়, শ্রোতার অন্তরে সহজেই প্রবেশ করে, শ্রী সুগত মজুমদার সেই গোষ্ঠীর শিল্পী। দেবব্রত বিশ্বাসের ভাবশিষ্য তিনি, সাক্ষাৎ শিষ্য পীযূষকান্তি সরকারের। তিনি রবিচক্রের আপনজন। সম্প্রতি রবিচক্রের গঙ্গা তীরবর্তী একটি আসরে তাঁর গান আপ্লুত…

মহাকবি কালিদাসকৃত মেঘদূতের বাংলা ভাবানুবাদ (পর্ব-৩)
পূর্বকথনঃ- ধনপতি কুবের। কৈলাসে তার আবাস। নগরীর নাম অলকা। পরিপূর্ণ সৌন্দর্যের ধাম। সুউচ্চ প্রাসাদ ভবন নগরীর আকাশকে স্পর্শ করছে। ভবনের ছাদ শিখীর নৃত্যে ছন্দিত। মধুপ গুঞ্জরিত শতশতদলে সরোবরগুলি সদা আন্দোলিত। রাত্রি নিত্য জ্যোৎস্নাজড়িত। আনন্দাশ্রুছাড়া নয়নসলিল সেখানে বিরল। আর বয়স তো…

হে পূর্ণ তব চরণের কাছে …(পর্ব ২)
[পর্ব -২] একসময়ে পৌঁছে গেলাম চিক্কা। এখানের উচ্চতা ৯৩০০ ফুট। নদীর পাশে একটুকরো সমতল জায়গা, সেখানে প্রচুর ভেড়া নিয়ে কয়েকজন মেষপালক, ভেড়াদের লোম কেটে বস্তাবন্দী করছে। পশমের বস্ত্র তো আমরা সকলেই গায়ে দিই, কিন্তু সেই পশম আহরণের একেবারে প্রাথমিক ধাপটা…

বৈশাখী সুখ
বৈশাখের তীব্রতায় প্রাণীকুলের ওষ্ঠাগত প্রাণ। অত্যাধিক তাপ প্রবাহে থিরিথিরি করে কম্পমান বাতাস দৃষ্টিবিভ্রমের সৃষ্টি করে, দিগন্ত ঝাপসা মনে হয়। আগুনের হলকার মতো তাপিত বায়ু ত্বক স্পর্শ করে। এর মধ্যেই দেশব্যাপী নির্বাচনী প্রক্রিয়ায় রাজনৈতিক উত্তেজনার পারদ উর্ধমুখী। রাজ্যস্তরে একের পর এক…

রেখেছ বাঙালি করে
মৃতপ্রায় বাঙালির প্রাণের প্রদীপটা এখনও টিমটিম করে জ্বলছে বটে। যেটুকু জ্বলছে, তা কিন্তু জ্বালিয়ে রেখেছেন তিনি, মুখ্যত তিনিই! তাঁর সেই উদ্বেগের ১৪০০ সালটা পেরিয়ে গেছে অনেক দিন হল। দক্ষিণের বারান্দায় বসে কোনো কল্পনার অবগাহনে তাঁর পাঠানো অনুরাগে সিক্ত কবিতা তো…

ছড়াপুরে রবি
ওই দেখো, উড়োজাহাজ দেখো ওই উড়োজাহাজ, ছুটে যায় বহুদূর হাঁদা চলে ছড়াপুর চলে হাঁদা ছড়াপুর, পেরিয়ে শহর-গ্রাম কত নদী রোদ্দুর। নীচ-পানে তাকায় সে তাকায় সে নীচ-পানে, এ বাবা! ছোটো হয় মাঠঘাট নদী যেন সরু সুতো সরু সুতো হয় নদী, আল্পনা…

রবীন্দ্রনাথের গানের “অধরা মাধুরী”
রবীন্দ্রনাথের গানের “অধরা মাধুরী”/আবু সাঈদ ফিরোজসহজে ধরা যায়না, ছোঁয়া যায়না এমন একটা অধরা মাধুরী আছে রবীন্দ্রনাথের গানে। রবীন্দ্র-তাত্ত্বিকেরা প্রায়শই রবীন্দ্রনাথের গানের এই বিশিষ্টতাকে পাণ্ডিত্যের বেড়াজালেই আটকে রাখতে পছন্দ করেন। তাঁদের দৃষ্টিতে রবীন্দ্রনাথ বাঙালি তথা ভারতীয় হয়েও ছিলেন বিশ্বনাগরিক। ভারতীয় সভ্যতা, সংস্কৃতি,…

সাহিত্য-সচিবের আলাপনে অন্তরঙ্গ রবীন্দ্রনাথ
বিস্মৃতিচারণা – পর্ব (২) সত্তরের দশকের শেষভাগ। আগরপাড়ার প্রভাসতীর্থে একটি সাহিত্য-সভায় প্রথমবার দেখেছিলাম তাঁকে। তিনি রবীন্দ্রজীবনের অন্তিম পর্বের সাহিত্য-সচিব নন্দগোপাল সেনগুপ্ত। সেদিনের সাহিত্যবাসরের আয়োজকদের আগ্রহ ছিল রবীন্দ্রনাথের মতো এক কালজয়ী মহাপ্রতিভাকে যিনি খুব কাছ থেকে দেখেছেন, জেনেছেন নানান নিত্য নৈমিত্তিকতায়,…

আলপনাঃ এক আলংকারিক অন্বেষণ
‘আলপনা’ শব্দটির সঙ্গে আমাদের একটি বিশেষ অনুভূতি জড়িয়ে আছে। আলপনা বলতেই সাধারণত আমাদের মনের ছবিতে ভেসে ওঠে একটি দৃশ্য– গোবর নিকোনো মাটির ওপর কোনো রমণী চালগোলার বাটিতে আঙুল ডুবিয়ে সাদা রেখার টানে কিছু নকশা ফুটিয়ে তুলছে। এ দৃশ্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা…

‘নিজের সুর দেওয়া গান’
‘নীরব রজনী দেখো মগ্ন জোছনায়’, ‘বলি ও আমার গোলাপবালা’, ‘আঁধার শাখা উজল করি এবং ‘শুন নলিনী খোলো গো আঁখি’, এই গানগুলি রবীন্দ্রনাথ লেখেন আমেদাবাদে। ১৮৭৮ সালে, প্রথমবার বিলেত যাবার আগে কিছুটা সময় রবীন্দ্রনাথ আমেদাবাদে কাটান। আমেদাবাদ তাঁর মেজদাদা সত্যেন্দ্রনাথের কর্মস্থল…

