শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Robichakro

  • প্রতিফলিত সত্য

    প্রতিফলিত সত্য

    ১৮৩৯ সালে ফিলাডেলফিয়া নিবাসী এক যুবক রবার্ট কর্ণেলিয়াস, তাঁহাদের পারিবারিক গৃহের অঙ্গনে একটি ক্যামেরার সম্মুখে, কোন এক অপরাহ্ণে প্রায় পনেরো মিনিট স্থির হইয়া নিশ্চুপে দাঁড়াইয়া রহিলেন। পূর্ব হইতেই তাহার ক্যামেরাটিতে লেন্সের সূচিমুখ দিনের আলোর সহিত সামঞ্জস্য সাধন করিয়া রাখিয়াছিলেন এবং ক্যামেরার লেন্স আবরণীটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলিয়া রাখিবারও একটি প্রক্রিয়া আবিষ্কার করিলেন। ফলতঃ প্রস্তুত হইল পৃথিবীর…

  • আমি হেথায় থাকি শুধু- ১

    আমি হেথায় থাকি শুধু- ১

    সামনে চেয়ে এই যা দেখি… ১ . একটা নেশার মতো। সেই ছোটোবেলা থেকে। আলাদা করে ভাবিনি কখনও। কিন্তু জায়গাটা ছিলো যেন একটা মুক্তির প্রান্তর। তার ঝকঝকে আকাশ, লাল মাটির দিক ছাড়ানো উঁচুনিচু কার্পেট। তাল আর খেজুরগাছের সঙ্গে বাঁশবাগান, অকুলীন লতাগুল্ম সবুজ জাগিয়ে রাখে। কৃপণ হলেও উজ্জ্বল। ছোটো ছোটো বাড়িঘর, নম্র, সহৃদয় মানুষজন আর সহজ, উচ্ছল…

  • রবীন্দ্রাবর্তে রবীন্দ্রাব্দ

    রবীন্দ্রাবর্তে রবীন্দ্রাব্দ

    পুরোনো ডায়েরির হলুদ হয়ে যাওয়া পাতাগুলোর নরম স্পর্শ আর কোনো এক আকুল হৃদয়ের তরণী বেয়ে পিছনে চাওয়ার মধ্যে অনিবার্য এক সাযুজ্য লুকিয়ে থাকে। উভয় ক্ষেত্রেই সময়ের স্রোত বেয়ে মন ডুব দেয় স্মৃতির সায়রে | তারপর কোনো অচিন সখি নিঃশব্দে পাশে বসে। আলতো করে জড়িয়ে ধরে, অসম্ভব জেনেও, ফিসফিস করে বলে— “ফিরে চলো… ফিরে চলো, ওগো…

  • বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই লেনিন

    বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই লেনিন

    কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার সঙ্গে আমার প্রথম পরিচয় ক্লাস ফাইভে, ছোটনদার সৌজন্যে। ছোটনদা আমাদের বারো ঘর এক উঠোনের বাড়ির একতলায় থাকত। গরিব মায়ের সন্তান ছোটনদা আমাদের ভাইবোনদের টিউশনি পড়াত। খুবই সংস্কৃত মনস্ক যুবক। ছোটনদা তখন কলেজে পড়ে। আমাদের পাড়ায় প্রতি বছর স্বাধীনতা দিবস পালিত হতো। পাড়ার সকলে গান, আবৃত্তি, নাচ করত, নাটক অভিনয় করত। সেবারে…

  • পূর্ণ প্রাণে চাবার যাহা…

    পূর্ণ প্রাণে চাবার যাহা…

    “জন মন মুগ্ধ কর উচ্চ অভিলাষ, তোমার বন্ধুর পথ অনন্ত অপার,অতিক্রম করা যায় যত পান্থশালা, তত যেন অগ্রসর হতে ইচ্ছে হয়”। (দ্বাদশ বর্ষীয় বালকের রচনা। পরবর্তী জীবনে তার বিশ্ব- বিশ্রুত পাকা দাড়ির আভাসও ছিলনা তখন। সেই এক ক্ষয়িষ্ণু হলেও জমিদার সন্তানের বিপ্রতীপ পৃথিবীতে কিভাবে – এ ‘ভাবে’ – পৌঁছল সে? ব্রহ্মা জানেন বা তিনিও জানেন…

  • কম্বোডিয়া ডায়রি

    কম্বোডিয়া ডায়রি

    (প্রাককথনঃ রবিচক্রের সম্পাদক মশাইয়ের অনুরোধে আরও একটি লেখা পাঠালাম পত্রিকার পাঠকদের জন্য। আগের বারের আন্তর্জাতিক রাজনীতির মতো গুরুগম্ভীর একটি বিষয়ের পর এবার একটি ভ্রমণ কাহিনী। ডায়রির পাতা থেকে লেখাটি সোজাসুজি তুলে দিলাম। বছর ছয়েক আগে লেখা। সুতরাং এতদিনে হয়ত পরিস্থিতি আর জিনিসপত্রের দাম অনেকটাই পালটে গেছে। সেটাকে আর সংশোধন করিনি। পেটুক বাঙালি আমি, তাই ঘোরার…

  • তোমার সুবর্ণ জলে

    তোমার সুবর্ণ জলে

    রাগ কোর না। রাগ করতে নেই,তারচেয়ে অভিমানে থেকোকলাপাতার কচি রঙের মতো অভিমানঅনেক বেশী বুক ছুঁয়ে যায়।রাগে কোথাও পরাজয় মিশে থাকে, অথবা পরাজয় বোধ—নিজেকে ছিঁড়ে খুঁড়ে রক্তাক্ত করে কী লাভ হয় বলো ?হিংসা ক্লান্ত করে, শুধুই ক্লান্ত করে। ভয় পেও না। ভয় পেতে নেই,ভয় পেলে শামুক তোমার দোসর হয়ে যাবে।অস্থিহীন অমন আলুথালু মাংসলতোমাকে ভাবতেও পারিনা আমি।তারচেয়ে…

  • বাজার

    বাজার

    আর সব দিনের মতো আজও থলে হাতে বাজারে প্রাণতোষবাবুর চোখ টাটকা সবজির দিকে। শীতকালের সাজানো বাজার রোদে ঝিলমিল। আহা! ডুমুরগুলো দেখ! বেগুনগুলোর গা থেকে বেগুনি আভা যেন ঠিকরে পড়ছে। বোঁটার কাছে ধারালো কাঁটা। কোনোটা লম্বা, কোনোটা বেঁটে, গোলগাল। আর ওদিকে রোদ পোহাচ্ছে লাল টমেটোগুলো। এখন আর সেই দেশী টমেটো দেখতে পাওয়া যায় না। সাউথ থেকে…

  • হেমন্তের আলোয়

    হেমন্তের আলোয়

    সত্তরের দশকের প্রথম ভাগ। কলকাতার গোয়েঙ্কা কলেজ অফ কমার্সের নবীন বরণ উৎসবের প্রভাতী আসর বসেছে মহাজাতি সদন প্রেক্ষাগৃহে। অধিকাংশ দর্শকই তরুণ, অনেকেই সদ্য বিদ্যালয়ের সীমানা পেরোনো নবীন, উদ্দীপনায় ভরপুর। প্রথম বর্ষের ছাত্র হিসেবে উপস্থিত আমি। আমার উৎসাহের কারণ জীবনে প্রথম বার সামনে বসে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনব। অনুষ্ঠানের শেষ ও প্রধান শিল্পী তিনিই। তখনও তাঁর…

  • আমার সুভাষচন্দ্র: কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    আমার সুভাষচন্দ্র: কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    (পঞ্চম পর্ব) খোসলা কমিশনের রায়ের কয়েক বছরের মধ্যেই কেন্দ্রে ইন্দিরা গান্ধীর সরকারের পতন ঘটে এবং প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়। এই পরিস্থিতির সুযোগে আবার নেতাজির বেঁচে থাকার সম্ভাবনা ও নতুন তদন্তের দাবি নিয়ে রাজনীতিকরা সরব হতে থাকেন। “নেতাজি : মৃত না জীবিত?” নামে সমর গুহ একটি বই লেখেন। কেন্দ্রে জনতা পার্টির সরকারের লন্ডনের হাইকমিশনার লর্ড…