শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Article

  • ব্রাত্য কথা

    ব্রাত্য কথা

    সংস্কৃতিমনস্ক, উদার, বিশ্বনাগরিক বাঙালির স্মৃতির দরজায় মোলায়েম কড়া নেড়ে কয়েকজন বিস্মৃতপ্রায় বঙ্গসন্তানের নাম মনে করার সনির্বন্ধ অনুরোধ নিয়ে এলাম এই লেখাটির মাধ্যমে। অধুনা অনালোচিত, কিছুটা উপেক্ষিতও হয়ত সেই নামগুলি। যাঁরা জানেন, তাঁদের নতুন করে মনে পড়বে। আর যাঁরা জানেন না, তাঁদের আগ্রহকে উসকে দেবার অভিপ্রায়েই আমার এই লেখা। ১) রামব্রহ্ম সান্যাল ১৮৫৮ সালে বেঙ্গল প্রভিন্সের…

  • আমার সুভাষচন্দ্র : কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    আমার সুভাষচন্দ্র : কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    ষষ্ঠ (অন্তিম) পর্ব ওটেন সাহেবের বিষয়ে আমার লেখাটি যখন ছাপা হয়েছিল, সে সময়েই আমার নেতাজী বিষয়ক প্রথম ইংরেজি প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল রামানন্দ চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত একদা বিখ্যাত মডার্ন রিভিউ পত্রিকাটিতে, শিরোনাম ছিল –‘Netaji and 25 years of Indian Independence (আগস্ট ১৯৭৩)। এই প্রাচীন পত্রিকাটির প্রকাশ অবশ্য এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায়। পত্রিকাটির অতীত খ্যাতির কারণে…

  • প্রতিফলিত সত্য

    প্রতিফলিত সত্য

    ১৮৩৯ সালে ফিলাডেলফিয়া নিবাসী এক যুবক রবার্ট কর্ণেলিয়াস, তাঁহাদের পারিবারিক গৃহের অঙ্গনে একটি ক্যামেরার সম্মুখে, কোন এক অপরাহ্ণে প্রায় পনেরো মিনিট স্থির হইয়া নিশ্চুপে দাঁড়াইয়া রহিলেন। পূর্ব হইতেই তাহার ক্যামেরাটিতে লেন্সের সূচিমুখ দিনের আলোর সহিত সামঞ্জস্য সাধন করিয়া রাখিয়াছিলেন এবং ক্যামেরার লেন্স আবরণীটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলিয়া রাখিবারও একটি প্রক্রিয়া আবিষ্কার করিলেন। ফলতঃ প্রস্তুত হইল পৃথিবীর…

  • বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই লেনিন

    বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই লেনিন

    কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার সঙ্গে আমার প্রথম পরিচয় ক্লাস ফাইভে, ছোটনদার সৌজন্যে। ছোটনদা আমাদের বারো ঘর এক উঠোনের বাড়ির একতলায় থাকত। গরিব মায়ের সন্তান ছোটনদা আমাদের ভাইবোনদের টিউশনি পড়াত। খুবই সংস্কৃত মনস্ক যুবক। ছোটনদা তখন কলেজে পড়ে। আমাদের পাড়ায় প্রতি বছর স্বাধীনতা দিবস পালিত হতো। পাড়ার সকলে গান, আবৃত্তি, নাচ করত, নাটক অভিনয় করত। সেবারে…

  • পূর্ণ প্রাণে চাবার যাহা…

    পূর্ণ প্রাণে চাবার যাহা…

    “জন মন মুগ্ধ কর উচ্চ অভিলাষ, তোমার বন্ধুর পথ অনন্ত অপার,অতিক্রম করা যায় যত পান্থশালা, তত যেন অগ্রসর হতে ইচ্ছে হয়”। (দ্বাদশ বর্ষীয় বালকের রচনা। পরবর্তী জীবনে তার বিশ্ব- বিশ্রুত পাকা দাড়ির আভাসও ছিলনা তখন। সেই এক ক্ষয়িষ্ণু হলেও জমিদার সন্তানের বিপ্রতীপ পৃথিবীতে কিভাবে – এ ‘ভাবে’ – পৌঁছল সে? ব্রহ্মা জানেন বা তিনিও জানেন…

  • বাজার

    বাজার

    আর সব দিনের মতো আজও থলে হাতে বাজারে প্রাণতোষবাবুর চোখ টাটকা সবজির দিকে। শীতকালের সাজানো বাজার রোদে ঝিলমিল। আহা! ডুমুরগুলো দেখ! বেগুনগুলোর গা থেকে বেগুনি আভা যেন ঠিকরে পড়ছে। বোঁটার কাছে ধারালো কাঁটা। কোনোটা লম্বা, কোনোটা বেঁটে, গোলগাল। আর ওদিকে রোদ পোহাচ্ছে লাল টমেটোগুলো। এখন আর সেই দেশী টমেটো দেখতে পাওয়া যায় না। সাউথ থেকে…

  • হেমন্তের আলোয়

    হেমন্তের আলোয়

    সত্তরের দশকের প্রথম ভাগ। কলকাতার গোয়েঙ্কা কলেজ অফ কমার্সের নবীন বরণ উৎসবের প্রভাতী আসর বসেছে মহাজাতি সদন প্রেক্ষাগৃহে। অধিকাংশ দর্শকই তরুণ, অনেকেই সদ্য বিদ্যালয়ের সীমানা পেরোনো নবীন, উদ্দীপনায় ভরপুর। প্রথম বর্ষের ছাত্র হিসেবে উপস্থিত আমি। আমার উৎসাহের কারণ জীবনে প্রথম বার সামনে বসে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনব। অনুষ্ঠানের শেষ ও প্রধান শিল্পী তিনিই। তখনও তাঁর…

  • আমার সুভাষচন্দ্র: কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    আমার সুভাষচন্দ্র: কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    (পঞ্চম পর্ব) খোসলা কমিশনের রায়ের কয়েক বছরের মধ্যেই কেন্দ্রে ইন্দিরা গান্ধীর সরকারের পতন ঘটে এবং প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়। এই পরিস্থিতির সুযোগে আবার নেতাজির বেঁচে থাকার সম্ভাবনা ও নতুন তদন্তের দাবি নিয়ে রাজনীতিকরা সরব হতে থাকেন। “নেতাজি : মৃত না জীবিত?” নামে সমর গুহ একটি বই লেখেন। কেন্দ্রে জনতা পার্টির সরকারের লন্ডনের হাইকমিশনার লর্ড…

  • রবীন্দ্রনাথ : অন্তরে বাহিরে এক নিরন্তর পর্যটক

    রবীন্দ্রনাথ : অন্তরে বাহিরে এক নিরন্তর পর্যটক

    যে বালকটি জোড়াসাঁকোর বাড়ির জানলার খড়খড়ি তুলে অপার বিস্ময়ে বাইরের দিকে তাকিয়ে দেখত পুকুরের জল, তাতে চরে বেড়ানো হাঁস, স্নানরত প্রতিবেশীরা, তার ধারে ঝুরি নামা বটগাছ, বালকটির সেই অপার কৌতূহল, বিশ্ববিখ্যাত মানুষ হবার পরেও রবীন্দ্রনাথ বুকের মধ্যে কোথাও হয়ত লুকিয়ে রেখেছিলেন । নইলে আমাদের মনে এই প্রশ্নটা উঁকি দেয়, জীবনের শেষ প্রহর অবধি তিনি এমন…

  • “অভাবনীয় ভাবেতে অবগাহি” : রবীন্দ্রনাথ ও নিবেদিতা

    “অভাবনীয় ভাবেতে অবগাহি” : রবীন্দ্রনাথ ও নিবেদিতা

    স্বামী বিবেকানন্দের ভারতপ্রীতি, হিন্দুসংস্কারপ্রীতি ও অন্যান্য চিন্তাধারা সঞ্চারিত হয়েছিল তাঁর প্রিয়তম শিষ্যা নিবেদিতার মধ্যে। তিনি অত্যন্ত স্বাধীনচেতা নারী ছিলেন সন্দেহ নেই কিন্তু স্বামীজির প্রতি তাঁর শ্রদ্ধা এবং আনুগত্য ছিল অপরিসীম। প্রায় সমস্ত বিষয়েই স্বামীজির মতামত তিনি মেনে নিয়েছেন – কখনো স্বেচ্ছায়, সানন্দে – আবার কখনো হয়তো বাধ্য হয়ে। তেমন কোনো প্রতিবাদ বা বিদ্রোহ করেন নি।…