Tag: Rabindranath Tagore

সার্ধশতবর্ষ অতিক্রান্ত শরৎচন্দ্র
একশ’ পঞ্চাশ বছরের সময়সীমা অতিক্রম করলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর, ১৮৭৬-২০২৬)। প্রায় নীরবেই। বঙ্কিম-রবীন্দ্রনাথ পরবর্তী একটি নতুন সাহিত্যধারায় বাংলা সাহিত্যকে তিনি সামাজিক বঞ্চনা, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র করে তুলেছিলেন। বঙ্কিমচন্দ্রের ঘটনাবহুল আখ্যানের অনুসারী হলেন না তিনি, রবীন্দ্রনাথের সাহিত্যরুচি, ভাষা, মনন ও নন্দনতত্ত্বেরও করলেন না অনুসরণ। বরং তিনি প্রবেশ করলেন মানুষের একান্ত অন্তঃপুরে—…

আমি হেথায় থাকি শুধু – ৩
যারা বিহান-বেলায় গান এনেছিলো…. ১.তিনি সতত নির্জনতা খুঁজতেন । প্রিন্স দ্বারকানাথের পুত্র। ভোগসুখ বিষয়প্রবৃত্তির শীর্ষে থাকা আভিজাত্যে মোকাম কলকাতার এক নম্বর পরিবারের ঐতিহ্যধারক। খুঁজে যেতেন ঈশ্বর নামের এক প্রহেলিকাকে। নির্জনতা তাঁর কাছে ঈশ্বরের আরেক নাম । রামমোহন তাঁকে ডাকতেন বেরাদর । পুত্র রমাপ্রসাদের বন্ধু ছিলেন তিনি । তিনি তো কেশব সেন ছিলেন না, তাঁর ঈশ্বরচর্চা…

পরিবর্তনের ঝড় চায় পরিমার্জনের উজান
পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে ও নাগরিক-মনোজগতে বিগত দেড় দশকে যে শব্দটি পনেরো বছরের ব্যবধানে দুটি বার বিপুল অভিঘাত সৃষ্টি করল, তা হলো ‘পরিবর্তন’। এই অভিঘাতের কারণ একটা স্থবিরতা থেকে উত্তরণ, যা জনগণেরই দ্বারা নির্বাচিত শাসকের ক্ষমতার অপব্যবহারে ও বিবিধ অবিমৃশ্যকারিতায় বৃহত্তর জনগোষ্ঠীর কাছেই প্রায় মুক্তির সমার্থক হয়ে দাঁড়ায়। জনপ্রিয়তা রূপান্তরিত হয় জনঘৃণায়। যে রাজনৈতিক শক্তিকে মানুষ…

শিশু মনস্তত্ত্বের দুই মহৎ ভাষ্যকার – উইলিয়াম ব্লেক এবং রবীন্দ্রনাথ ঠাকুর
সময়টা ১৭৮৯ সালের মে- জুন মাসের সন্ধিক্ষণ। লণ্ডনের প্রকৃতি রূপকথার মতো মোহময়। উন্মুক্ত সবুজ প্রান্তরে ব্লুবেল, টিউলিপ, গোলাপ, ড্যাফোডিল, পিওনি, হলিহক, ভায়োলেট, রডোডেনড্রন এবং আরো কত রঙ-বেরঙের ফুল নীল দিগন্তে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের অশ্রুত গীতিময়তায় পূর্ণষড়জে আনন্দ বসন্ত সমাগমের সুর। তাদের নৃত্য ভঙ্গিমায় দিনে রাতে আলো ও ছায়ার এক অদ্ভুত কাব্যিক মেলবন্ধন।সমস্ত শহর যেন…

আমি হেথায় থাকি শুধু – ২
যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে ১.জ্ঞানদানন্দিনী দেবী গিয়েছিলেন যশোরের নরেন্দ্রপুরে । তাঁর বাপের বাড়ির দেশ । সঙ্গে সত্যেন্দ্রনাথ, জ্যোতিদাদা, নতুন বৌঠান, সুরেন-বিবি এবং তাঁর ছোটো দেবর। দেবরটির বয়স তখন বাইশ । বিলেতফেরত এবং বেশ খ্যাতিমান লেখকের স্বীকৃতি পেয়ে গেছেন ইতোমধ্যে। কিন্তু তাঁর পিতৃদেব বিশেষ শংকিত তার নানা বিষয়বুদ্ধিরহিত কার্যকলাপে । মেজবৌঠানকে…

পূর্ণ প্রাণে চাবার যাহা…
“জন মন মুগ্ধ কর উচ্চ অভিলাষ, তোমার বন্ধুর পথ অনন্ত অপার,অতিক্রম করা যায় যত পান্থশালা, তত যেন অগ্রসর হতে ইচ্ছে হয়”। (দ্বাদশ বর্ষীয় বালকের রচনা। পরবর্তী জীবনে তার বিশ্ব- বিশ্রুত পাকা দাড়ির আভাসও ছিলনা তখন। সেই এক ক্ষয়িষ্ণু হলেও জমিদার সন্তানের বিপ্রতীপ পৃথিবীতে কিভাবে – এ ‘ভাবে’ – পৌঁছল সে? ব্রহ্মা জানেন বা তিনিও জানেন…

বাঙালির বিবর্তনের ভোটরঙ্গ
সদ্য সমাপ্ত হল বাংলার ভোটরঙ্গ, যাকে ঘিরে বিগত কয়েকটি মাস আবর্তিত হয়েছে বাঙালিজীবন। এবং বলা যেতে পারে, এখনও তার রেশ কাটেনি। তবে রঙ্গ বললেও একে তামাশা বলে তাচ্ছিল্য করা ঠিক হবেনা, কারণ ব্যাপারটা ঠিক ততটা হালকা করে দেখার উপায় নেই। পর্বে পর্বান্তরে পাঁচটি বছর করে বাঙালিজীবনের ঠিকাদারীত্ব যাদের হাতে থাকে, লঙ্কায় পৌঁছনোর পর তারা রাবণ…

রবীন্দ্রনাথ : অন্তরে বাহিরে এক নিরন্তর পর্যটক
যে বালকটি জোড়াসাঁকোর বাড়ির জানলার খড়খড়ি তুলে অপার বিস্ময়ে বাইরের দিকে তাকিয়ে দেখত পুকুরের জল, তাতে চরে বেড়ানো হাঁস, স্নানরত প্রতিবেশীরা, তার ধারে ঝুরি নামা বটগাছ, বালকটির সেই অপার কৌতূহল, বিশ্ববিখ্যাত মানুষ হবার পরেও রবীন্দ্রনাথ বুকের মধ্যে কোথাও হয়ত লুকিয়ে রেখেছিলেন । নইলে আমাদের মনে এই প্রশ্নটা উঁকি দেয়, জীবনের শেষ প্রহর অবধি তিনি এমন…

১৯৪০: সজনীকান্তকে দেওয়া সাক্ষাৎকারে অন্য রবীন্দ্রনাথ
কলকাতার ফুটপাত থেকে এবং চোরাবাজার থেকে পুরানো বই সংগ্রহ করা সজনীকান্তের একটা বাতিক ছিল। এইপথেই একদিন নগদ চার আনা দিয়ে ওজনে ভারী একটি বই কিনলেন – National Council of Education, Bengal Calendar 1906-1908. পরিশিষ্টে দেখা গেল একটি বাংলা প্রশ্নপত্র, নীচে লেখা Paper set by – Babu Rabindranath Tagore. প্রশ্নপত্রটি সজনীকান্তের অভিনব মনে হল। বেতনভোগী শিক্ষকের…

