শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Webzine

  • বর্ষ পরিবর্তন

    বর্ষ পরিবর্তন

    পৃথিবী কী কারণে ঘুরিতেছে, প্রশ্ন উঠিতে পারে। ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই, দিনরাত্রি কিম্বা ঋতু পরিবর্তন হেতু উহাকে ঘুরিতেই হয়। নিজ অক্ষ এবং নিজ কক্ষ ব্যতীত তাহার নিস্তার নাই। তাহার এই ঘূর্ণন প্রক্রিয়ায় মনুষ্য সহ সকল জীবজগত, প্রতিনিয়ত আবর্তিত। কেহ তাহার খোঁজ লইয়া বিব্রত হয় না। যেন মনুষ্যজাতি আদার ব্যাপারী, পৃথিবী নামক জাহাজের খোঁজ না রাখিলেও…

  • তোরা যুদ্ধ করে করবি কী তা বল?

    তোরা যুদ্ধ করে করবি কী তা বল?

    (প্রাককথনঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘যোগাযোগ’ উপন্যাসে লিখেছেন, ‘আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যেবেলায় দীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো’। ঠিক সেইভাবেই যে-কোনো লেখা শুরু করবার আগের একটা গল্প থাকে। সেটা পাঠকের সঙ্গে ভাগ করে নিতে ভাল লাগে আমার। এই লেখাটির ক্ষেত্রে এটা অতি সংক্ষিপ্ত একটি ঘটনা। তন্ময়দার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় গত বছর দুর্গাপূজার সমযূ। ওঁর…

  • এক বিদেশী কবির রবীন্দ্র অনুধ্যান :মৃত্যু শতবর্ষে কবি স্রেচকো কোসোভেল এবং তাঁর একগুচ্ছ কবিতা

    এক বিদেশী কবির রবীন্দ্র অনুধ্যান :মৃত্যু শতবর্ষে কবি স্রেচকো কোসোভেল এবং তাঁর একগুচ্ছ কবিতা

    ২০১১ সাল – রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ। দেশে-বিদেশে কবির সৃষ্টিকে নিয়ে সমসময়ের কষ্টিপাথরে বিচার করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছিল একধরণের নতুন উন্মাদনা । এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজটি করছিলেন সদ্য প্রয়াত বিশ্বখ্যাত কবি, প্রাবন্ধিক এবং অনুবাদক শ্রদ্ধেয় উইলিয়াম রাদিচে। তাঁকে সার্থক ভাবে প্ররোচিত করতে পেরেছিলেন Penguin India, Delhi-র উদয়ন মিত্র। ২০১১,১২,১৩ পরপর…

  • শিলাবতীর তীরে, স্মৃতির সিঁদুরে

    শিলাবতীর তীরে, স্মৃতির সিঁদুরে

    সে প্রায় দেড় দশক আগেকার কথা। দু’কাঁধে DSLR ঝুলিয়ে ঘুরে বেড়াতাম গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা অসংখ্য অলিখিত আচার-উৎসবের প্রান্তে। চৈত্র-সংক্রান্তিতে সন্ন্যাসীদের গায়ে হলুদ জল ঢেলে পাটা স্নান, বাউল বৈষ্ণবদের অজয়ের পারে মালা চন্দন, গাজনেশ্বরের পালকি চড়ে গ্রামবিহার, নবদ্বীপের ভজন কুটিরে নিকোনো উঠোনে রাস পূর্ণিমায় একাদশীর আলপনা—সবটাই লেন্সে ধরে রাখতাম যাতে ওরা আগামী দিনে বিস্মৃত প্রায় সাংস্কৃতিক…

  • ভুলি নাই

    ভুলি নাই

    ছোটবেলা থেকেই বড় ভুলো আমি। এর জন্যে কি কম বকুনি খেয়েছি! মা মুদির দোকান থেকে চিনি কিনতে পাঠিয়েছে, আমি ভুল করে চা কিনে ফিরেছি, তাও বেশ দেড় ঘন্টা পর l আসলে আমি তো ভুলে যাই কিনা, কিসের জন্যে, কেন, কোথায় গিয়েছি l বড়ো হারিয়ে যাই আমি l কেমন যেন নিজের থেকে অনেক অনেক দূরে l…

  • পুলিন দা’র লাল সাইকেল

    পুলিন দা’র লাল সাইকেল

    সন্ধ্যার আলো নামত ধীরে ধীরে — ঠিক যেমন নামত আমাদের অপেক্ষা। পুলিনদা’র দোকানের অস্থিসার চেহারার সামনে বসে চা আর বিড়ির ধোঁয়ায় ভিজে থাকত সময়; কাঁচের শিশিরে জমে থাকা বিকেলের ক্লান্তি আমরা গিলতাম চুমুকের পর চুমুক। সেই ধোঁয়ার ফাঁকেই বিপ্লবের কথা মনে পড়ত — কাগজে লেখা স্লোগান নয়, বুকের ভিতরে ধুকপুক করা এক অদৃশ্য অঙ্গীকার। ও…

  • আমার সুভাষচন্দ্র:  কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    আমার সুভাষচন্দ্র:  কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    (তৃতীয় পর্ব) আমার উত্তর-কৈশোর ও প্রাক-যৌবনকালে পড়া আরও কয়েকটি সুভাষবিষয়ক বইয়ের নাম এখানে মনে পড়ছে। যখন স্কুলের উঁচু ক্লাসে পড়ি, তখন আমাদের দুজন আত্মীয়ের সংগৃহীত দুটি মূল্যবান বই পড়ার সুযোগ পেয়েছিলাম। এ দু’টি হচ্ছে সুভাষচন্দ্রের সহকর্মী কবি সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়ের ‘সুভাষচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র’ আর আজাদ হিন্দ ফৌজের অন্যতম সেনানায়ক শাহনওয়াজ খান রচিত ‘আজাদ হিন্দ ফৌজ…

  • জুতোর মতো লোক

    জুতোর মতো লোক

    -কমিশনারের কাছে যেতে হবে দেখছি! কেউ কোনো কম্মের নও হে তোমরা!থানার অফিসার ইনচার্জের ঘরের দরজায় বাজখাঁই গলার আওয়াজে আশেপাশের ঘর থেকে ছুটে এলো মেজ, ন, সেজ, ছোট অফিসারেরা।-স্যর আপনি! আমরা তো দেখছি। খবর পেলেই জানিয়ে দেব স্যর।প্রায় হাতজোড় করা খাকি উর্দিধারীদের পাত্তা দিলেন না বিনয় সেন। গটগট করে ঢুকে বড়বাবুর সামনের চেয়ারে বসে ইশারায় একজনকে…

  • ঐক্য, বাক্য, মাণিক্য এবং পঞ্চানন সখা

    ঐক্য, বাক্য, মাণিক্য এবং পঞ্চানন সখা

    = আসুন , আসুন। ধন্য হোক মানব জীবন। আমাকে সুধাকান্ত বলেছিল আজ একজন অপ্রতিম অক্ষরজীবী আসছেন । আপনার সৌম্য সহাস বিনত নয়ান দেখেই বুঝলাম আপনিই সেই লেখক কূল চূড়ামণি। একটু বিস্ময়ের আভাষ জেগেছে আপনার দু নয়নে। খুব সম্ভব সুধাকান্ত নামের কেউ আপনার পরিচিত নন। এ অতি অনলৌকিক অভিব্যক্তি। সুধাকান্ত নামের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেনি।…

  • খেলার মাঠের অবিস্মরণীয় এক কথক

    খেলার মাঠের অবিস্মরণীয় এক কথক

    হঠাৎই সুযোগটা এসেছিল। ১৯৮৬ সাল। কোনো এক ব্যক্তিগত যোগাযোগে মাঝারি মাপের একটি জলযান সহযোগে তিন দিন, দু’ রাত্রির সুন্দরবন ভ্রমণের প্রস্তাব পাওয়া গেল। আয়োজনে ও ব্যবস্থাপনায় কলকাতা ময়দানের নামজাদা ক্রিকেট ক্লাব স্পোর্টিং ইউনিয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও মানুষজন। ক্রিকেটপ্রেমিক মাত্রেই জানেন, স্বনামধন্য ক্রিকেটার পঙ্কজ রায়, ভ্রাতুষ্পুত্র অম্বর রায়, পুত্র প্রণব রায় ছাড়াও সুব্রত গুহ, তপনজ্যোতি…