শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Bengali Literature

  • ব্রাত্য কথা

    ব্রাত্য কথা

    সংস্কৃতিমনস্ক, উদার, বিশ্বনাগরিক বাঙালির স্মৃতির দরজায় মোলায়েম কড়া নেড়ে কয়েকজন বিস্মৃতপ্রায় বঙ্গসন্তানের নাম মনে করার সনির্বন্ধ অনুরোধ নিয়ে এলাম এই লেখাটির মাধ্যমে। অধুনা অনালোচিত, কিছুটা উপেক্ষিতও হয়ত সেই নামগুলি। যাঁরা জানেন, তাঁদের নতুন করে মনে পড়বে। আর যাঁরা জানেন না, তাঁদের আগ্রহকে উসকে দেবার অভিপ্রায়েই আমার এই লেখা। ১) রামব্রহ্ম সান্যাল ১৮৫৮ সালে বেঙ্গল প্রভিন্সের…

  • দুটি কবিতা

    দুটি কবিতা

    ১. টানাপোড়েন দুটো পাহাড়ের মাঝে বয়ে যায় নদী বহু নীচু দিয়ে, ধারাল জলের দাঁতে তীব্র নদী খাত নীলচে সবুজ জল… ঢাল বেয়ে নেমে আসছে অবিরল ঝর্ণা ও প্রপাত দুটি পাহাড়েরই আছে যার যার নিজস্ব পাইন ঝাউ পাকদণ্ডী উতরাই চড়াই কিন্তু নদীর বেলা? একটা মাত্র নদী। তার ভাগ বাটোয়ারা মোটে নয় ততটা সহজ। নদীই সিদ্ধান্ত নিক……

  • কথা-বলা পুতুল

    কথা-বলা পুতুল

    অনেক দিন ধরেই মেলায় মেলায় কথা বলা পুতুল নিয়ে খেলা দেখায় স্বপন l ওর প্রথমে একটাই পুতুল ছিল l নিজেই তৈরী করেছিল, নাম দিয়েছিল, আপন l আপনজন l নিজের নামের সাথে মিলিয়ে l তা এই আপন যখন বেশ বড় হলো, তখন স্বপনের মনে হলো, বাহ্ রে, আমি তো বেশ বে থা করলাম, সংসারও হলো আর…

  • বন্দেমাতরম

    বন্দেমাতরম

    কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে আলোচনা চলছে, চিঠিটা এসেছে আজ, তখন থেকেই যেন একটা থমথমে ভাব বাতসকে ভারি করে রেখেছে। এখন থেকে জাতীয় সঙ্গীতের সঙ্গে রাষ্ট্রগান বন্দে মাতরম-ও গাইতে হবে। খুবই সামান্য অনুরোধ কিন্তু অভিঘাত অনেক গভীর। কেমন করে যেন খবর চাউর হয়ে গিয়েছে। ইতিউতি অসন্তোষের গুনগুন স্বর ভেসে বেড়ায়। শ্যামলবাবুর কপালে চিন্তার ভাঁজ। বেল বাজিয়ে…

  • দুটি অনুগল্প : নূরজাহান ও জন্মদিনের জলছবি

    দুটি অনুগল্প : নূরজাহান ও জন্মদিনের জলছবি

    নূরজাহান সে বাউলী হোক বা মেহুলী, মানবজনম হলো তার। মানবসমাজে কোলকাঁখ পেয়ে আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে জল মাটি আবহাওয়া ছুঁয়ে দেখতে শিখলো, আর, সেই মানুষটার কোনো পাপ থাকবে না? আশ্চর্য্য তো! সে তুমি দুই হাত তুলে নেচে নেচে প্রেমের গান গেয়ে গালচিবুক ভাসাও, বা আকাশে উড়ে যেতে যেতে খরার দেশ, কষ্টের দেশ এক ঝাঁক…

  • ফুলকো লুচির উপাখ্যান

    ফুলকো লুচির উপাখ্যান

    মনে আছে সেই দৃশ্যটা? একটা অ্যাম্বাসেডার গাড়িতে চেপে ফেলুদা, মুকুল, ডঃ হাজরা (নকল) রাজস্থানের রাস্তা দিয়ে চলেছেন সোনার কেল্লার সন্ধানে । কিন্তু ফেলুদার নজরে এলো পাশে জাতিস্মর মুকুল বসে আছে এবং যে কোনো সময় সোনার কেল্লা দেখা যেতে পারে, এই রকম একটা সময়ে ডঃ হাজরা গাড়িতে বসে বসেই ঘুমিয়ে পড়ছে। ডঃ হাজরার এই নিরুত্তাপ ভাব…

  • আমার সুভাষচন্দ্র : কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    আমার সুভাষচন্দ্র : কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    ষষ্ঠ (অন্তিম) পর্ব ওটেন সাহেবের বিষয়ে আমার লেখাটি যখন ছাপা হয়েছিল, সে সময়েই আমার নেতাজী বিষয়ক প্রথম ইংরেজি প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল রামানন্দ চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত একদা বিখ্যাত মডার্ন রিভিউ পত্রিকাটিতে, শিরোনাম ছিল –‘Netaji and 25 years of Indian Independence (আগস্ট ১৯৭৩)। এই প্রাচীন পত্রিকাটির প্রকাশ অবশ্য এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায়। পত্রিকাটির অতীত খ্যাতির কারণে…

  • প্রতিফলিত সত্য

    প্রতিফলিত সত্য

    ১৮৩৯ সালে ফিলাডেলফিয়া নিবাসী এক যুবক রবার্ট কর্ণেলিয়াস, তাঁহাদের পারিবারিক গৃহের অঙ্গনে একটি ক্যামেরার সম্মুখে, কোন এক অপরাহ্ণে প্রায় পনেরো মিনিট স্থির হইয়া নিশ্চুপে দাঁড়াইয়া রহিলেন। পূর্ব হইতেই তাহার ক্যামেরাটিতে লেন্সের সূচিমুখ দিনের আলোর সহিত সামঞ্জস্য সাধন করিয়া রাখিয়াছিলেন এবং ক্যামেরার লেন্স আবরণীটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলিয়া রাখিবারও একটি প্রক্রিয়া আবিষ্কার করিলেন। ফলতঃ প্রস্তুত হইল পৃথিবীর…

  • আমি হেথায় থাকি শুধু- ১

    আমি হেথায় থাকি শুধু- ১

    সামনে চেয়ে এই যা দেখি… ১ . একটা নেশার মতো। সেই ছোটোবেলা থেকে। আলাদা করে ভাবিনি কখনও। কিন্তু জায়গাটা ছিলো যেন একটা মুক্তির প্রান্তর। তার ঝকঝকে আকাশ, লাল মাটির দিক ছাড়ানো উঁচুনিচু কার্পেট। তাল আর খেজুরগাছের সঙ্গে বাঁশবাগান, অকুলীন লতাগুল্ম সবুজ জাগিয়ে রাখে। কৃপণ হলেও উজ্জ্বল। ছোটো ছোটো বাড়িঘর, নম্র, সহৃদয় মানুষজন আর সহজ, উচ্ছল…

  • রবীন্দ্রাবর্তে রবীন্দ্রাব্দ

    রবীন্দ্রাবর্তে রবীন্দ্রাব্দ

    পুরোনো ডায়েরির হলুদ হয়ে যাওয়া পাতাগুলোর নরম স্পর্শ আর কোনো এক আকুল হৃদয়ের তরণী বেয়ে পিছনে চাওয়ার মধ্যে অনিবার্য এক সাযুজ্য লুকিয়ে থাকে। উভয় ক্ষেত্রেই সময়ের স্রোত বেয়ে মন ডুব দেয় স্মৃতির সায়রে | তারপর কোনো অচিন সখি নিঃশব্দে পাশে বসে। আলতো করে জড়িয়ে ধরে, অসম্ভব জেনেও, ফিসফিস করে বলে— “ফিরে চলো… ফিরে চলো, ওগো…