শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Bengali Literature

  • স্নেহ

    স্নেহ

    নীলকান্ত মেয়ের শ্বশুরবাড়ির সদর দরজা পেরিয়ে যখন বেরিয়ে এলো, তখন তার মুখে অপ্রতিভ হাসিটা ঝুলে আছে, সে জানেও না, ঠিক এরকমই একটা হাসি নিয়ে তার বাবা ও তার একমাত্র পিসির বড়লোক শ্বশুরবাড়ি থেকে পাঁচ বছরের নীলকান্তর হাত ধরে বেরিয়ে এসেছিলেন। পিসির সঙ্গে সেই তাদের শেষ দেখা। কিন্তু ছোট্ট নীলকান্তর এখনও একটা জিনিষ স্পষ্ট মনে আছে,…

  • দু’টি অনু গল্প

    দু’টি অনু গল্প

    (১) কিচমিচ, ম্যাও, ভৌ আর ঠাকুদ্দা কিচমিচ বড্ডো ছটফটে দুষ্টু পাখি। পিরিক পিরিক ক’রে এসে কিসের আনন্দে কে জানে অকারণে একটু ঠুক লাগিয়ে পালালো। ধুর, খালি খালি এইসব। অমনি মুখ গোঁজ হয়ে গেল তো ম্যাও বুড়োর! মাছটা ফেলে রেখে, খাবো না যা বলে বসে আছে। ভৌভৌ খাচ্ছিলো বসে পাশে, বলল –— অ্যাই অত রাগের কি…

  • কমরেড

    কমরেড

    এই গল্পটি ১৯৫০ সালে লেখা হলেও আজকের প্রেক্ষাপটে তা আপাতদৃষ্টিতে অপ্রাসঙ্গিক মনে হতে পারে। কিন্তু মনোযোগ দিয়ে পড়লে দেখা যায়—এই গল্প আমাদের বুঝিয়ে দেয় কেন এবং কীভাবে আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলনের একদা দীপ্তিমান গৌরব ধীরে ধীরে নিমজ্জিত হয়েছে স্বার্থের জলাজ্বরে, দলীয় রাজনীতির ক্ষুদ্র কলহে ও ব্যক্তিগত সুবিধাবাদের অন্ধকারে।

  • আমার ঋত্বিক

    আমার ঋত্বিক

    “সিগারেট ?”“না থাক। বিড়িটাই ঠিক আছে। ওটাই কাজ করবে । ““হুইস্কি – স্কচ ?”“বুকের লোম উঠে যাবে।”মুখ ফিরিয়ে পড়ন্ত বিকেলের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকা। ছলাৎছল্‌ ছলাৎছল্‌। মন দরিয়ায় নাও বাইয়া কেডা যায়! কোথা যায়!এক ঝটকায় বিড়িটা ছুঁড়ে ফেলে দেওয়া। জ্বলন্ত ছাই ছিটকে পড়ল মাটিতে। অট্টহাসি। বারুদের গন্ধ। নিজেকেই বিদ্রুপ। নিস্তব্ধতা। গোধূলির আলো মুখে পড়ে। যেন…

  • ঋত্বিকের চিত্রনামা

    ঋত্বিকের চিত্রনামা

    এই কাহিনী ঋত্বিক ঘটকের।ঋত্বিকের জন্ম ঢাকায় ৪ নভেম্বর ১৯২৫; মৃত্যু কলকাতায় ৬ ফেব্রুয়ারি ১৯৭৬। ইহলোক যখন ছাড়লেন, বয়সটা তদুপযুক্ত নয়। বেহিসেবি জীবনে অর্থকষ্টে রোগে ভুগে জীবনদীপ আস্তে আস্তে নিভে আসছিল। তবে পঞ্চাশোর্ধে বনং ব্রজেৎ উপমাটা ঠিক খাটবে না, কেননা তাঁর বেপরোয়া মেজাজ, এলোমেলো প্রকাশ, অতীতের আকৃতি এবং সংযমের ন্যূনতা সমস্ত মিলিয়ে বাঙালি মন থেকে তাঁর…

  • ঘুণ

    ঘুণ

    ভাবো ভাবোভাবা প্র্যাকটিস করো l ভোট ভাবো ভাবোভাবা প্র্যাকটিস করো l তামঝাম ভাবো ভাবোভাবা প্র্যাকটিস করো l রোশনাই ভাবো ভাবোভাবা প্র্যাকটিস করো l রক্ত মুখ ভাবো ভাবোভাবা প্র্যাকটিস করো l উৎসব ভাবো ভাবোভাবা প্র্যাকটিস করো l পিশাচ ভাবো ভাবোভাবা প্র্যাকটিস করো l খুন ভাবো ভাবোভাবা প্র্যাকটিস করো l বলাৎকার ভাবো ভাবোভাবা প্র্যাকটিস করো l সমন্বয়…

  • চিত্তপ্রয়াণ – একটি জাতির শোকাশ্রু

    চিত্তপ্রয়াণ – একটি জাতির শোকাশ্রু

    দার্জিলিঙে ১৯২৫ সালের ১৬ই জুন আকস্মিকভাবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনাবসান হয়েছিল। তখন তাঁর বয়স ৫৫ বছরও পূর্ণ হয়নি। মৃত্যুর আগের দু সপ্তাহের ও অব্যবহিত পরের মুহূর্তগুলির স্মৃতিচারণ করে ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দেশবন্ধুজায়া বাসন্তী দেবীর নাকি ইচ্ছা ছিল যে দার্জিলিংয়েই তাঁর শেষকৃত্য সম্পন্ন হোক। কিন্তু তাঁর অগণিত অনুরাগীদের মনোভাব ছিল অন্যরকম :- “এই পাহাড়ে দেশটিতে…

  • লেখক

    লেখক

    ফটফটে সাদা রঙের একটা বাগান বাড়ির সামনে নিয়ে গিয়ে হাজির হলেন সিদোনির স্বামী l এসেই “কেউ আছেন, কেউ আছেন গো বাড়িতে” বলে, বাইরে থেকেই বিরাট ডাকাডাকি l বিকেল বিকেল ওরা পৌঁছেছে এখানে l মোরাম বিছানো পথ l চারিদিকে অন্ধকার করে এসেছে বাগানের গাছের সমারোহে l বাড়িতে একটা পুরোনো ম্যানশনের ছোঁয়া l সিদোনির মনে হলো হয়তো…

  • বাঙালি জাতিসত্তা ও অস্মিতা

    বাঙালি জাতিসত্তা ও অস্মিতা

    সম্প্রতি বাঙালির জাতিসত্তা ও বাঙালি অস্মিতা শব্দবন্ধদুটি প্রায়শই উঠে আসছে সংবাদের শিরোনামে। বলা বাহুল্য, কারণটা মূলত রাজনৈতিক। বর্তমান সময়ে বাঙালির জাতিগত সফলতা-অসফলতা ও সুনাম-দুর্নামকে সামনে রেখে ইতিহাসের সংক্ষিপ্ত প্রেক্ষাপটে এই আলোচনা। এই প্রসঙ্গে বিশেষত দুটি প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। প্রথমত, জাতিসত্তা ও অস্মিতা কি? দ্বিতীয়ত, আজকের সময়ে এই শব্দ দুটি ভিন্ন জাতিগোষ্ঠীর কাছে বাঙালিকে…

  • কাহিনী দুটো, প্রশ্ন একটাই

    কাহিনী দুটো, প্রশ্ন একটাই

    রবীন্দ্রনাথের সব থেকে আলোচিত, বহু পঠিত এবং অবশ্যই বিতর্কিত দুটি উপন্যাস হচ্ছে –‘ঘরে-বাইরে’ এবং ‘চার অধ্যায়’। বই দুটি প্রকাশের সময়েই বিতর্কের ঝড় উঠেছিল, আজও তর্ক শেষ হয়নি। সেদিন রবীন্দ্রনাথের আত্মপক্ষ সমর্থন সবাইকে সন্তুষ্ট করেনি, আজও অনেককেই করে না। এই দুটি উপন্যাসকে কেন্দ্র করে তৎকালীন রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ইত্যাদি নিয়ে অনেক আলোচনার অবকাশ আছে যা আজও…