শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

দ্রোহের আগুনে পুড়ছিল জীর্ণতা ,
স্থবির আঁধার, স্বপ্ন, পুরাণ কথা,
বিনির্মাণের তীব্র সে ঝঙ্কার
শব্দে পয়ারে বেজেছিল বোধে তাঁর।

ক্রমশ একাকী নিজেরই মুদ্রাদোষে ,
নির্জনতার সেতার রক্তকোষে,
ভাঙনের তীরে দাঁড়িয়ে দেখেছিলেন
স্থির আঁধারের বুকে বনলতা সেন ।

ধানসিড়ি আজও পউষের জ্যোৎস্নায়,
পৃথিবী প্রবীণ মিরুজিন নদীতীরে,
তবুও রক্ত-রণ-উন্মাদনায়
ঘুরে ঘুরে ফেরে আপন নষ্ট নীড়ে।

হাজার বছর জোনাকির মতো জ্বলে,
মহাপৃথিবীর মৃতদের কলরোলে
নিহিত সত্য মৌন অন্ধকার –

তবুও অমৃতসূর্য, জ্যোৎস্না অপার,
আঁধারে আলোর চির-ছন্দস্পন্দ :

দীপ্তশ্লোক যেমন জীবনানন্দ।

[লেখকের অন্য রচনা]

Facebook Comments Box

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.


0 0 votes
Article Rating
4 Comments
Oldest
Newest Most Voted
শৌভিক দে
শৌভিক দে
5 months ago

অমৃত প্রমান সমীহ স্মরণে গীত, হে কবি তোমার রচনা প্রশংসিত। যে কবি হেঁটেছে একাকী হাজার বছর -। তাহার ভক্ত অধুনা শ্রদ্ধানত।

Dwaipayan Goswami
Dwaipayan Goswami
5 months ago

অসাধারণ একটা কবিতা পড়লাম

Ruchi Ghosh
Ruchi Ghosh
5 months ago

অনবদ্য।

Usri Dey
Usri Dey
5 months ago

বাঃ ! নির্জনতার কবি মূর্ত হলেন আপনার অনবদ্য রচনায় !