Tag: Webzine

সার্ধশতবর্ষ অতিক্রান্ত শরৎচন্দ্র
একশ’ পঞ্চাশ বছরের সময়সীমা অতিক্রম করলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর, ১৮৭৬-২০২৬)। প্রায় নীরবেই। বঙ্কিম-রবীন্দ্রনাথ পরবর্তী একটি নতুন সাহিত্যধারায় বাংলা সাহিত্যকে তিনি সামাজিক বঞ্চনা, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র করে তুলেছিলেন। বঙ্কিমচন্দ্রের ঘটনাবহুল আখ্যানের অনুসারী হলেন না তিনি, রবীন্দ্রনাথের সাহিত্যরুচি, ভাষা, মনন ও নন্দনতত্ত্বেরও করলেন না অনুসরণ। বরং তিনি প্রবেশ করলেন মানুষের একান্ত অন্তঃপুরে—…

বাঙালির জীবনচর্চার এক অনিবার্য উপাদানের নাম – উত্তমকুমার
লন্ডনের কিংস কলেজের ফিল্ম স্টাডিজ বিভাগের একজন আন্তর্জাতিক খ্যাতনামা অধ্যাপক রিচার্ড ডায়ারের উদ্ভাবিত ‘স্টার থিওরি’ নামের একটি তত্ত্ব, সারা বিশ্বের বিনোদন এবং সমাজতত্ত্বের জগতে অতি পরিচিত তত্ত্ব ।বিনোদন জগতে তারকা কি ভাবে সৃষ্টি হয়ে থাকে তা নিয়ে ডায়ার সাহেবের নির্দিষ্ট কিছু মতামত আছে । সংক্ষেপে বলতে গেলে তাঁর তারকা-তত্ত্বের সারাংশ হল – —- তারকারা মূলত…

জন্মশতবর্ষে উত্তম-স্মরণ: মহানায়কের প্রেম – এক পরিশীলিত লিবিডো
সেই নরম হলুদ রোদের দিনগুলো বুঝি আমরা হারিয়ে ফেলেছি! আশ্চর্য মন কেমন করা দিন! সকালে আকাশবাণীর বাঁশির শব্দে আমাদের ঘুম ভাঙত। সকাল ন’টায় সাইরেনের শব্দে ঘড়ি মিলিয়ে নেওয়া, রবিবারের দুপুরের অনুরোধের আসরের সেই মনমাতানো গান, রাত সাড়ে ন’টায় ছায়াছবির গান। শুক্রবারে রাত আটটায় বেতার নাটক। তার সঙ্গে ছিল, বাজারের উত্তাপ, রাজনৈতিক ডামাডোল। ছিল চীনের আক্রমণ,…

বেদনা কী ভাষায় রে : ‘এলেজি’ – শোক থেকে শ্লোকে
এলেজি (Elegy) শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘Elegos’ এবং ‘Elegeia’ থেকে যার অর্থ বিলাপ বা শোকগাথা। প্রাচীন গ্ৰীসে কবিতার একটি বিশেষ আঙ্গিকে এলেজি লেখা হতো যাকে বলা হতো ‘এলেজিয়াক কাপলেট’ (Elegiac couplet) যা আসলে ড্যাকটিল ছন্দে পর্যায়ক্রম পঙক্তিতে প্রথমটি ষান্মাত্রিক এবং দ্বিতীয়টি পঞ্চমাত্রিক ছন্দের কাঠামোর উপর ভিত্তি করে রচিত হতো এবং এই কবিতাগুলি তখন যেমন শোক…

এই আজ়াদি পরম সত্য
আমার দেশে ব্যস্ত রেলস্টেশনে কিংবা রাজপথে ঘন্টার পর ঘন্টা পড়ে থেকে অসুস্থ অথবা আহত ব্যক্তির মৃত্যু ঘটে — উৎসাহীরা রিল আর ভিডিও তৈরি করতে এগিয়ে আসেন। অসুস্থ মানুষটির প্রাথমিক পরিচর্যা বা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী হতে দেখা যায় না কাউকে। চোর সন্দেহে কোনও অপ্রকৃতিস্থ বা নেশাগ্রস্ত ব্যক্তিকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপ্রহার এখন সকলের…

জাতকের গল্প
দিগন্ত দেখব বলে বেরিয়ে বেমালুম এক সরু গলির মধ্যে ঢুকে পড়েছি কিছুটা এগিয়েই, টের পেয়েছি এটা কানাগলি, যার লজ্জা নেই ঘেন্না নেই… গন্তব্যেরও ভয় নেই কোনও দিনগুলোকে মাপি ছায়া দিয়ে, রাত মেপেছি অন্ধকারের নিরিখে জানলার পর্দা সরিয়ে কেউ কেউ কথা বলে দিগন্তের মত ভিনদেশি শব্দ শুনলে ওরা টাকরায় চটকার মত শব্দ তোলে পর্দা সরিয়ে এই…

অনুগল্পঃ ফেরিওয়ালা ও পাওয়ার ব্যাঙ্ক
ফেরিওয়ালা সকাল দশটা সাড়ে দশটা হবে। বেশ তাপ লাগছে শরীরে। কেউ বলছিলো এখন নাকি আটত্রিশ, আর ফিল লাইক সাতচল্লিশ। ঘরের ভেতরটা বেশ ঘেমো ঘেমো। জানলা দিয়ে গাছের পাতার যা বহর দেখছি, মাটির দিকে মুখ ক’রে বেশ মনখারাপ মনে হলো তাদের। আর জলীয় বাষ্পের তো ছড়াছড়ি। কষ্টকর বহির্জগৎ। একটা ডাক শুনতে পেলাম। কেমন যেন! আবার। চোখ…

ক্রিস্টোফার
“ওই যে এসেছে রে, ওই কিস্টুপার! “জনার্দনপুর রেল কলোনির পাশে পথের ধারে বসে থাকা দু একজন সবজি বিক্রেতার সন্ত্রস্ত গলায় এরকম বিজ্ঞপ্তির পরই দেখা গেল অনেক ছোটখাটো দোকানীই তাদের জিনিসপত্র ঢাকাঢুকি দিয়ে রাখার চেষ্টা করছে। জনার্দনপুর রেলওয়ে কলোনীর ছোট হাটে যাকে দেখে এমন সামাল সামাল রব, তাকে সবাই একডাকে চেনে, চেহারাও একবার দেখলে ভুলে যাবার…

দেবশিশু
দেব আর দেবী । ট্রেনে ট্রেনে, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে শিব দুগ্গার নাচ দেখায় । ওদের বাপ হাসান শেখ রোজ সস্তা রং নিয়ে আসে আর সৎ মা ফাতিমা বিবি সেই রং ওদের গায়ে মাখিয়ে ওদের তৈরী করে দেয় সক্কাল সক্কাল । ওরা বেরিয়ে পড়লেই বাপ তাড়ি খেয়ে বেহেড হবে আর সৎমা ওদের দুই ভাই বোনকে…

বিজনেস প্রোপজাল
“ভেতরে আসবো?”“হ্যাঁ, এসো, এসো।”“এ তো অন্ধকার, কোনদিকে আপনি?”“এই তো তোমার বাঁদিকে দু-পা এগিয়ে একটা দরজা আছে, ঠেলা দিলেই খুলে যাবে।”“ওফ! এক পা ফেললে সামনে আলো জ্বলছে, আবার পিছনে ফেলে আসা পায়ে আলো নিভে যাচ্ছে! তাজ্জব! এমন আলো আঁধারি করে রেখেছেন! কেমন গোলমাল হয়ে যায়। ছোট ছোট লাল নীল বাতিগুলো জ্বলছে নিবছে, ব্যাপারটা কী?”“এটা সিসিসি অর্থাৎ…
