শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Category: প্রবন্ধ

  • তালগাছ : পুনরধ্যয়ন, পুনর্মূল্যায়ন

    তালগাছ : পুনরধ্যয়ন, পুনর্মূল্যায়ন

    একই রবীন্দ্রসৃষ্টি জীবনের এক এক পর্বে কত ভিন্ন ভিন্ন আবেদন নিয়ে আসতে পারে তার প্রকৃষ্ট দৃষ্টান্ত আমাদের শৈশবসাথী “শিশু ভোলানাথ” ও “সহজ পাঠে”র অন্তর্গত “তালগাছ” কবিতাটি। সেইসময় এটি ছিল একটি সুখপাঠ্য কবিতা। বিশেষ করে কবিতাটির কয়েকটি পংক্তি — যেমন, সারাদিন ঝরঝর থত্থর / কাঁপে পাতা-পত্তর— বালকমনে কী এক অজানা আলোড়ন তুলত।এরপর কালের নিয়মে শৈশবের পর…

  • আমার সুভাষচন্দ্র: কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    আমার সুভাষচন্দ্র: কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    (চতুর্থ পর্ব) আমার সুভাষ-অধ্যয়নের প্রধান উপকরণ হিসেবে যে বইগুলোর কথা এতক্ষণ বলেছি, সেগুলির বিভিন্ন অংশ আমি একটি ডায়েরিতে নোট করে রাখতাম, ভবিষ্যতে আমার সুভাষ-অনুধ্যানের উপাদান হিসেবে সেগুলিকে ব্যবহার করার জন্য। এই নোটবুকে আরো তিনটি বইয়ের নাম দেখতে পাচ্ছি, যেগুলির কথা এখনো বলিনি। এগুলি একদিকে সুভাষচর্চার উপাদান হিসেবে যেমন অতিশয় মূল্যবান, তেমনি বর্তমান পাঠকের কাছে কিছুটা…

  • তোরা যুদ্ধ করে করবি কী তা বল?

    তোরা যুদ্ধ করে করবি কী তা বল?

    (প্রাককথনঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘যোগাযোগ’ উপন্যাসে লিখেছেন, ‘আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যেবেলায় দীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো’। ঠিক সেইভাবেই যে-কোনো লেখা শুরু করবার আগের একটা গল্প থাকে। সেটা পাঠকের সঙ্গে ভাগ করে নিতে ভাল লাগে আমার। এই লেখাটির ক্ষেত্রে এটা অতি সংক্ষিপ্ত একটি ঘটনা। তন্ময়দার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় গত বছর দুর্গাপূজার সমযূ। ওঁর…

  • এক বিদেশী কবির রবীন্দ্র অনুধ্যান :মৃত্যু শতবর্ষে কবি স্রেচকো কোসোভেল এবং তাঁর একগুচ্ছ কবিতা

    এক বিদেশী কবির রবীন্দ্র অনুধ্যান :মৃত্যু শতবর্ষে কবি স্রেচকো কোসোভেল এবং তাঁর একগুচ্ছ কবিতা

    ২০১১ সাল – রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ। দেশে-বিদেশে কবির সৃষ্টিকে নিয়ে সমসময়ের কষ্টিপাথরে বিচার করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছিল একধরণের নতুন উন্মাদনা । এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজটি করছিলেন সদ্য প্রয়াত বিশ্বখ্যাত কবি, প্রাবন্ধিক এবং অনুবাদক শ্রদ্ধেয় উইলিয়াম রাদিচে। তাঁকে সার্থক ভাবে প্ররোচিত করতে পেরেছিলেন Penguin India, Delhi-র উদয়ন মিত্র। ২০১১,১২,১৩ পরপর…

  • আমার সুভাষচন্দ্র:  কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    আমার সুভাষচন্দ্র:  কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন

    (তৃতীয় পর্ব) আমার উত্তর-কৈশোর ও প্রাক-যৌবনকালে পড়া আরও কয়েকটি সুভাষবিষয়ক বইয়ের নাম এখানে মনে পড়ছে। যখন স্কুলের উঁচু ক্লাসে পড়ি, তখন আমাদের দুজন আত্মীয়ের সংগৃহীত দুটি মূল্যবান বই পড়ার সুযোগ পেয়েছিলাম। এ দু’টি হচ্ছে সুভাষচন্দ্রের সহকর্মী কবি সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়ের ‘সুভাষচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র’ আর আজাদ হিন্দ ফৌজের অন্যতম সেনানায়ক শাহনওয়াজ খান রচিত ‘আজাদ হিন্দ ফৌজ…

  • বাঙালির বায়োস্কোপ (নির্বাক পর্ব)

    বাঙালির বায়োস্কোপ (নির্বাক পর্ব)

    উনিশ শতকের শুরুর দিকেই বাঙালি হাতে পেয়েছে ছাপা বই । বাঙালির সামনে খুলে গেছে একটা নতুন দিগন্ত । এতদিন যা পুঁথিতে লেখা হত সেই লেখা পৌঁছোত হাতে গোনা কয়েকজন মানুষের কাছে । এবার ছাপা বই শ’য়ে শ’য়ে পৌঁছে যেতে লাগলো বাংলার দিকে দিকে বসবাস করা পাঠকের কাছে । প্রথম দিকে ধর্মীয় বই, পাঠ্য বই, আইনের…

  • প্রেমেন্দ্র মিত্র চরৈবেতির ছন্দে বাঁধা জীবন ও সাহিত্য

    প্রেমেন্দ্র মিত্র চরৈবেতির ছন্দে বাঁধা জীবন ও সাহিত্য

    কালীঘাটের আদিগঙ্গার পাশে সেই বাড়িটায় আমি একবার গিয়েছিলাম। সেটা ১৯৮২ সাল। কয়েক বছর হল বিভিন্ন সংবাদপত্রে ফ্রিল্যান্স সাংবাদিকতা শুরু করেছি। অধুনালুপ্ত ‘যুগান্তর’ সংবাদপত্রের বিভাগীয় প্রধান কবি গৌরাঙ্গ ভৌমিক আমাকে বললেন, ‘প্রেমেন্দ্র মিত্রের একটা সাক্ষাৎকার নিয়ে এসো। তাঁর ছেলেবেলার কিছু কিছু মজার ঘটনা নিয়ে লেখাটা তৈরি করবে।’ যুগান্তরে তখন বিশিষ্ট ব্যক্তিদের ছেলেবেলা নিয়ে প্রতি সপ্তাহে ছোটদের…

  • জে বি এস হ্যালডেন : ভারতের দিনগুলি

    জে বি এস হ্যালডেন : ভারতের দিনগুলি

    (প্রাক-কথন : এই প্রবন্ধটি লিখেছিলাম ঠিক ছয় বছর আগে। আর একটি Web Magazine-এর জন্য। সেটা ২০২০ সালের ফেব্রুয়ারি মাস। তার পরেই করোনাকালের গ্রহণের ছায়ায় দীর্ঘদিনের জন্য ঢেকে গিয়েছিল আমাদের চেনা পৃথিবী। নানা সমস্যায় পত্রিকাটি বন্ধ হয়ে যায়, আমার এই লেখাও তাই অপ্রকাশিত থেকে গিয়েছিল। খুব সীমাবদ্ধ বিদ্যা নিয়ে কেন JBS Haldane-কে নিয়ে লিখতে আগ্রহী হয়েছিলাম,…

  • বিচ্ছিন্নতাবোধের চিত্রকর জীবনানন্দ

    বিচ্ছিন্নতাবোধের চিত্রকর জীবনানন্দ

    বাংলা আধুনিক কবিতার ইতিহাসে জীবনানন্দ দাশ এক অনন্য, স্বতন্ত্র এবং গভীরতম সৃষ্টিশীল প্রতিভা। রবীন্দ্রযুগের পর যে নতুন কাব্যভাষা, নতুন চেতনা এবং নতুন সংবেদনশীলতার সূচনা হয়েছিল, তার সবচেয়ে উজ্জ্বল প্রতীক জীবনানন্দ দাশ। তাঁকে প্রায়ই বলা হয় “নির্জনতার কবি”, “রূপসী বাংলার কবি”, কিংবা “রহস্যময়তার কবি”। কিন্তু তাঁর কাব্যচেতনাকে সবচেয়ে যথার্থভাবে ব্যাখ্যা করে যে অভিধা, তা হলো—তিনি বিচ্ছিন্নতাবোধের…

  • ‘এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে – সহজ কথা ঠিক ততটা সহজ নয়’ (শঙ্খ ঘোষ)

    ‘এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে – সহজ কথা ঠিক ততটা সহজ নয়’ (শঙ্খ ঘোষ)

    সত্তরের দশকের প্রথম দিকে টাটা-বাবার গাঁয়ে সে এক শীতার্ত সান্ধ্য প্রহর। কিছু পণ্ডিত, কিছু পণ্ডিতম্মন্য আর কিছু নির্ভেজাল সংস্কৃতি প্রেমিক শ্রোতা জড় হয়েছেন একটি ইশকুলের নাতি বৃহৎ সভাগারে। নিতান্ত বালক দুখিরামও রয়েছে তার বাবার পাশটিতে, লেজুড় হয়ে । কথা হচ্ছে সেই মনোরম শীত সন্ধ্যায় ব্যাডমিন্টন ইত্যাদি না খেলে, মুড়ি পাটালি না খেয়ে, ‘কুমোর পাড়ার গরুর…