শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Webzine

  • রেলপথের পাঁচালী 

    রেলপথের পাঁচালী 

    বাঙালির কাছে দুর্গা পুজোর সঙ্গে রেলগাড়ির সম্পর্ক অনেকটা বিয়েবাড়ির সঙ্গে লুচি ভাজার গন্ধের সম্পর্কের মতো। পুজো মানেই বাড়ি ফেরা, আবার পুজো মানেই বাড়ি ছেড়ে দাও ছুট। পুজো কাছাকাছি এলেই, উত্তরে না দক্ষিণে, পাহাড়ে না সমুদ্রে, নাকি স্রেফ শিমুলতলা, মধুপুর, কারমাটার, যাওয়া হবে এবার তাই নিয়ে বাড়িতে বাড়িতে পলিটবুরোর মিটিং । মোদ্দা কথা পুজো মানেই একদল…

  • গানের ভিতর দিয়ে দেখা পুজোর ভুবনখানি

    গানের ভিতর দিয়ে দেখা পুজোর ভুবনখানি

    গত শতকের পঞ্চাশের দশকের গোড়ার কথা। মান্না দে তখন মুম্বইয়ে। একদিন তাঁকে লতা মঙ্গেশকর বললেন, ‘মান্নাদা, আমার খুব ইচ্ছে বাংলায় নন ফিল্ম গান করার। আপনি যদি ব্যবস্থা করেন, ভালো হয়।’ মান্না দে খুব উৎসাহ নিয়ে এক গীতিকারকে দিয়ে গান লেখালেন, তিনি নিজে সুর দিলেন। কিন্তু ব্যস্ততার কারণে লতাজি আর সেই গান সময়ে রেকর্ড করতে পারলেন…

  • চাঁদসোহাগীর প্রলাপ

    চাঁদসোহাগীর প্রলাপ

    এই প্রথম সেদিন চাঁদ দেখার সাহস পাইনি l এমন কখনও হয়না আমার, ঝিমধরা হৈমন্তী সন্ধ্যায় বুড়িসুড়ি চাঁদ আমার জানালায় এসে তার নড়বড়ে মাথা দোলায়, আমি দেখেছি l অথবা কোনও কার্তিকী পূর্ণিমায় যখন ছাদ ভেসে যায় জ্যোচ্ছনায়, তখন আমি চুপিচাপি সিঁড়ি বেয়ে চিরসখা চাঁদ দেখতে উঠি l জ্যোৎস্না মাখতে আমি বড় ভালোবাসি l বলেছি কিনা, চাঁদের…

  • মহালয়ার প্রাক্কালে, মূর্খের জিজ্ঞাসা

    মহালয়ার প্রাক্কালে, মূর্খের জিজ্ঞাসা

    ‘আশ্বিনের শারদপ্রাতে, বেজে উঠেছে আলোক মঞ্জীর; ধরণীর বহিরা-কাশে অন্তরিত মেঘমালা; প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।’। স্বর্গত বীরেন্দ্রকৃ্ষ্ণ শান্ত হলে এবং আপনি নিষ্ঠাবান হিন্দু হলে ভোর ভোর উঠে পড়ুন । স্নানাদি সেরে যে কোন জলাশয়ে দাঁড়িয়ে তিন গণ্ডূষ জলের অঞ্জলি দিয়ে বলুন ” ওঁ আগচ্ছন্তু মে পিতরঃ ইমং গৃহ্ণন্তু অপঃ অঞ্জলিং ” অর্থাৎ হে…

  • মন্ত্রীমশাইয়ের বিকল্পের সন্ধানে

    মন্ত্রীমশাইয়ের বিকল্পের সন্ধানে

    বছরের সাড়া জাগানো সাংস্কৃতিক সন্ধ্যার পরিকল্পনার অন্যতম শরিক সেদিনের তিরিশ পেরোনো এই স্মৃতি রোমন্থক। অনুষ্ঠানস্থল মধ্য কলকাতার বিড়লা সভাঘর। হেমন্ত মুখোপাধ্যায়, ফিরোজা বেগম, মমতাশঙ্করকে নিয়ে ছিল সে অনুষ্ঠানের বর্ণময় শিল্পীতালিকা।

  • কোথায় এসেছিলাম কী রেখে যাব

    কোথায় এসেছিলাম কী রেখে যাব

    মিথ‍্যে বললে চড় খেতে হত,গুরুজন ও শিক্ষকের প্রতি আনুগত‍্য ছিল নিষ্প্রশ্ন,সাত সমুদ্র তেরো নদীর রূপকথা ছিল,যোগ‍্যকে সম্মান করার সহবৎ,জ‍্যান্ত ট‍্যাংরা কুড়ি টাকা কেজিতে,সঞ্চয়িতা আর সঞ্চিতা ছিল ধর্মগ্রন্থ। একটি প্রবাদ শুধু যোগসূত্র।আগে ছিল আভিধানিক,এখন প্রয়োগে প্রকৃষ্ট উদাহরণ –চোরের মায়ের বড় গলা।চোখের আড়ালে হিমবাহরা গলে চলেছে,সমুদ্রে জল বাড়ছে সারাক্ষণ;অনুভূমিক বাসস্থান দ্রুত কমছে,সব নবনির্মাণ বিপজ্জনকভাবে উল্লম্ব;সৃষ্টি ফিরছে ধ্বংসের…

  • দুটি কবিতা

    দুটি কবিতা

    অবিরল সমুদ্রে চলেছে মেয়েটি কাদের কথায় যাচ্ছে নুনে বিষ হতে? বুকে বাঁধা নৌকা- ঘন্টাধ্বনি… একসময় শরীর জমে শঙ্খ

  • অমল ধবল পালে লেগেছে…

    অমল ধবল পালে লেগেছে…

    বাংলার ঋতুচক্রে শরতের আগমন যেন এক নিভৃত পদচারণায়। অগ্নিস্রাবী গ্রীষ্মের দাবদাহ ও রুদ্ররূপ, বর্ষার মেঘমল্লারের ঘনঘটা, আষাঢ়-শ্রাবণের বজ্র-মানিক দিয়ে গাঁথা ক্লান্তিহীন বারিধারা, তাদের ঋতুরূপ প্রকাশে যতটা উচ্চকিত, তার বিপ্রতীপে শরতের আলোছায়ার খেলা, প্রকৃতির প্রাণোচ্ছলতা, আকাশে-বাতাসে তার আবেশ অনেক বেশি শান্ত, মধুর ও স্নিগ্ধ। রূপবৈচিত্র্যে মনোরম। ধূলি-ধূসরিত, বিজ্ঞাপন-কণ্টকিত, ব্যস্ত জীবনচর্যার কোলাহল মুখরিত নগর-জীবনের গন্ডিতে হয়তো শরতের…

  • রবীন্দ্রনাথ-গীতাঞ্জলি–ইয়েট্‌স্ঃ কোলাহল তো বারণ হল (পর্ব – ২)

    রবীন্দ্রনাথ-গীতাঞ্জলি–ইয়েট্‌স্ঃ কোলাহল তো বারণ হল (পর্ব – ২)

    প্রথম পর্বের পর… আমরা তো পূর্বে দেখেছি রোটেনস্টাইন কর্তৃক প্রদত্ত গীতাঞ্জলির প্রাথমিক খসড়ার টাইপ-কপি ইয়েট্‌স্ সঙ্গে নিয়ে ঘুরতেন বাসে-ট্রেনে পড়ার জন্য; আমরা তো এটাও শুনেছি, ৭ জুলাই ট্রেকাডেরা রেস্তোরাঁয় কবিতা পাঠের আসরে রবীন্দ্রনাথের কবিতা সম্পর্কে ইয়েট্‌সের কী উচ্ছ্বসিত প্রশস্তি! তা হলে পরে কী কারণে ঘটল ইয়েট্‌সের মতিভ্রম? গীতাঞ্জলি সম্পর্কে কী তাঁর অভিযোগ? জানলাম, ১৯৬৭ সালে…

  • বাংলায় বোমার আবির্ভাব: সাত শহীদ, চার দেশদ্রোহী ও দুই নিরপরাধ নারী (পর্ব-২)

    বাংলায় বোমার আবির্ভাব: সাত শহীদ, চার দেশদ্রোহী ও দুই নিরপরাধ নারী (পর্ব-২)

    “বাঙলাদেশের হৃদয় হতে…” কলকাতা হাইকোর্টে ক্ষুদিরামের মামলার আপিলে তাঁর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেওয়া হলে তার প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে বিরাট মিছিল বের হয়েছিল। ক্ষুদিরামের ফাঁসির পরেও বাংলাদেশের নানা প্রান্তে শোকপালনের সংবাদ পাওয়া যায়। ‘সঞ্জীবনী’-তে কলকাতায় ফাঁসির দিন ছাত্রদের নগ্নপদে স্কুলে ও কলেজে উপস্থিত হবার ও নিরামিষ আহারগ্রহণের খবর পাওয়া যায়। [১২-৮-১৯০৮] শুধু কলকাতাতেই নয়,…