শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

সংসার

অবিরল সমুদ্রে চলেছে মেয়েটি
কাদের কথায় যাচ্ছে নুনে বিষ হতে?
বুকে বাঁধা নৌকা- ঘন্টাধ্বনি…
একসময় শরীর জমে শঙ্খ
হাওয়ায় হাওয়ায় বাজে
লোকে বলে এটাই নাকি
সংসার!

এক্কাগাড়ি

অনেক কিছু নেই তো বুঝি,
অনেক কিছু আছেও আবার,
আসল ব্যাপার অল্প থেকেই
অনেক কিছু সাজিয়ে নেবার।

আলতা সিঁদুর নাই বা হল,
নাই বা নিলাম বরণডালা,
ওষুধলেখা হাত তো আছে,
রান্না করি বর্ণমালা।
আগুন আগুন নিবিড় খেলা,
আগুনপুতুল ঘুমায় রাতে,
সবটুকু কাঠ ফুরিয়ে গেছে
কিছু চিতায়,কিছু ভাতে।
ধাক্কাজীবন এক্কাগাড়ি
পৌঁছে যাবে এই সওয়ারি,
গলায় স্টেথোর যুদ্ধসাজে,
অল্প থেকেও অনেক পারি।

[লেখকের অন্য রচনা]

Facebook Comments Box

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.