শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Webzine

  • বাঙালি জাতিসত্তা ও অস্মিতা

    বাঙালি জাতিসত্তা ও অস্মিতা

    সম্প্রতি বাঙালির জাতিসত্তা ও বাঙালি অস্মিতা শব্দবন্ধদুটি প্রায়শই উঠে আসছে সংবাদের শিরোনামে। বলা বাহুল্য, কারণটা মূলত রাজনৈতিক। বর্তমান সময়ে বাঙালির জাতিগত সফলতা-অসফলতা ও সুনাম-দুর্নামকে সামনে রেখে ইতিহাসের সংক্ষিপ্ত প্রেক্ষাপটে এই আলোচনা। এই প্রসঙ্গে বিশেষত দুটি প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। প্রথমত, জাতিসত্তা ও অস্মিতা কি? দ্বিতীয়ত, আজকের সময়ে এই শব্দ দুটি ভিন্ন জাতিগোষ্ঠীর কাছে বাঙালিকে…

  • কাহিনী দুটো, প্রশ্ন একটাই

    কাহিনী দুটো, প্রশ্ন একটাই

    রবীন্দ্রনাথের সব থেকে আলোচিত, বহু পঠিত এবং অবশ্যই বিতর্কিত দুটি উপন্যাস হচ্ছে –‘ঘরে-বাইরে’ এবং ‘চার অধ্যায়’। বই দুটি প্রকাশের সময়েই বিতর্কের ঝড় উঠেছিল, আজও তর্ক শেষ হয়নি। সেদিন রবীন্দ্রনাথের আত্মপক্ষ সমর্থন সবাইকে সন্তুষ্ট করেনি, আজও অনেককেই করে না। এই দুটি উপন্যাসকে কেন্দ্র করে তৎকালীন রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ইত্যাদি নিয়ে অনেক আলোচনার অবকাশ আছে যা আজও…

  • “জাগরী” ও তার লেখক

    “জাগরী” ও তার লেখক

    কিন্তু ফাঁসির আগের আশংকায় ভরা রাতটি চারজনের কেমন কেটেছিল তা সহজেই অনুমেয়। অন্তরঙ্গ আত্মীয়তায় আবদ্ধ কিন্তু নিঃসঙ্গ চারজন মানুষ সেই রাত্রির দুঃসহ অন্ধকার থেকে ফিরে তাকায় তাদের অতীতের দিকে। যে অতীত ক্ষমাহীন বর্তমানের কাছে কত স্নিগ্ধ ও সান্ত্বনাময়। একটি রাতের কালো কষ্টিপাথরে তাদের সমগ্র জীবনকে বিচার করে তারা ।

  • একটি অবিস্মরণীয় কবিতার জন্ম

    একটি অবিস্মরণীয় কবিতার জন্ম

    ৯ মে, ১৯৩৮‌। ফ্লোরেন্স শহরের Teatro Comunale এ এক মহা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে মিলিত হবে ইতিহাসের দুই কুখ্যাত নায়ক। একটু আগেই ফ্লোরেন্সের Via del Corso দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেছেন কবির ভাষায় “un messo infernale” নরকের এক দূত। উন্মত্ত আলালা আলালা ধ্বনির সঙ্গে স্বর সংগতি রেখে আর্ণো নদীর রাগী ঢেউগুলি তীরভূমিতে আছড়ে…

  • রক্ত রাগের রাঙা রব

    রক্ত রাগের রাঙা রব

    [অনুবাদে ফিলিস্তিনি কবি রাফিফ জিয়াদাহ’র কবিতা ] [প্রাক-কথনঃ রাফিফ জিয়াদাহ একজন ফিলিস্তিনি কবি, লন্ডনের স্বনামধন্য কিংস কলেজের অধ্যাপিকা। ‘We Teach Life, Sir’ এবং ‘Shades of Anger’-এর মতো তাঁর কবিতাগুলো প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সারা বিশ্বে ভাইরাল হয়ে ওঠে। তাঁর সরাসরি পাঠে কবিতা ও সঙ্গীতের এক আবেগময় মিশ্রণ শোনা যায়, যা শ্রোতাকে আন্দোলিত করে। প্রথম…

  • বিন্দি

    বিন্দি

    আমার মেজকার মেয়ে বিন্দি দিদি। সেই আমাদের পরিবারের তথা গ্রামের আদর্শ। বিন্দিদি পড়তে বসলে, আমাদেরও পড়তে বসতে হয়, বিন্দি ভালো রেজাল্ট করলে আমাদের তাঁর গু পর্যন্ত খেয়ে খারাপ রেজাল্টের খেসারত দিতে হয়। যেদিন মাধ্যমিকের রেজাল্ট বের হল, মা বলল, ‘যা বিন্দির গু খেয়ে আয়, মেয়েটাকে দেখেও তোর কোনো শিক্ষা হয় না।’ তাই বলে রসগোল্লার বদলে…

  • বনসাই

    বনসাই

    অমল মাথা উঁচু করে একবার আকাশ দেখল। ওটা অনেক অনেক উঁচুতে। আকাশ দেখতে দেখতে ঘাড় ব্যথা হয়ে যায় অমলের। শুধু কি আকাশ? কলকাতা শহরের আকাশছোঁয়া বাড়িগুলোও অমল মাথা উঁচু করে এমনিভাবেই দেখতে থাকে। ওর বিস্ময়ের সীমা থাকে না। যা কিছু উঁচু তার প্রতিই ওর বোধহয় তীব্র আকর্ষণ। আর এই আকর্ষণের মধ্যেও ওর বুকের মাঝে একটা…

  • ছোটকেইর ছত্রধর

    ছোটকেইর ছত্রধর

    টিকরপাড়ায় পাহাড়ি গর্জের ভিতর দিয়ে এগিয়ে যাওয়া গা শিরশির নদী। জায়গাটি রয়েছে সাতকোসিয়া টাইগার প্রজেক্টের মাঝখানে। প্রকৃতি সেখানে নিজেকে যে কীভাবে দান করে যায় একতরফা, না দেখলে প্রত্যয় হয়না। সেই অভয়ারণ্যের মাঝখানে চারদিকে পাহাড়ঘেরা একটি ছোট্টো গ্রাম ছোটকেই। পঞ্চায়েত, পুরানাকোট, জিলা অনুগুল। জিলা শহর অনুগুল সত্তর কিমি, রাজধানী ভুবনেশ্বর যেতে গেলে একশো ষাট। একদিকে টিকরপাড়া…

  • রবিচক্র আয়োজিত বাংলার স্বর্ণযুগের গানের সঙ্গীতানুষ্ঠান

    রবিচক্র আয়োজিত বাংলার স্বর্ণযুগের গানের সঙ্গীতানুষ্ঠান

    বাংলার স্বর্ণযুগের গানগুলির নির্মাণের পেছনে লুকিয়ে রয়েছে বহু মনোজ্ঞ গল্প, বহু মনোগ্রাহী কাহিনি, যা কালের প্রলেপে হারিয়ে যাচ্ছে আমাদের স্মৃতি থেকে। আগরপাড়ার ‘প্রভাসতীর্থ’ সভাঘরে ২০২২ সালের বর্ষশেষের শীতের সন্ধ্যায় আয়োজিত রবিচক্রের স্বর্ণযুগের গান ও গানের পেছনের কিছু গল্পকথনে দুটি পর্বে শ্রোতাদের আবিষ্ট করে রেখেছিলেন সঙ্গীতশিল্পী শ্রী সপ্তর্ষি ঘটক।

  • ধর্ম ও জিরাফ

    ধর্ম ও জিরাফ

    যে ত সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরাঃঅনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে।।তেষামহং সমুদ্ধর্তা মৃত্যুসংসারসাগরাৎভবামি ন চিরাৎ পার্থ ময্যাবেশিতচেতসাম।। যে সকল মানুষ সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া থাকেন, আমাকে আশ্রয় করিয়া অনন্য যোগ সহকারে আমার ধ্যানে নিরত হইয়া উপাসনা করিয়া থাকেন, হে পার্থ, আমি আমার উপর স্থির-চিত্ত সেই সকল মানুষকে, এই মৃত্যুসঙ্কুল সংসার সাগর হইতে অচিরেই উদ্ধার…