শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Short Story

  • বাঙালির বিবর্তনের ভোটরঙ্গ

    বাঙালির বিবর্তনের ভোটরঙ্গ

    সদ্য সমাপ্ত হল বাংলার ভোটরঙ্গ, যাকে ঘিরে বিগত কয়েকটি মাস আবর্তিত হয়েছে বাঙালিজীবন। এবং বলা যেতে পারে, এখনও তার রেশ কাটেনি। তবে রঙ্গ বললেও একে তামাশা বলে তাচ্ছিল্য করা ঠিক হবেনা, কারণ ব্যাপারটা ঠিক ততটা হালকা করে দেখার উপায় নেই। পর্বে পর্বান্তরে পাঁচটি বছর করে বাঙালিজীবনের ঠিকাদারীত্ব যাদের হাতে থাকে, লঙ্কায় পৌঁছনোর পর তারা রাবণ…

  • আড়াল

    আড়াল

    -চল, আমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। -তোর মামার বাড়ি ? -আঁতকে উঠছিস কেন, মামা নেই বলে ? আরে, শুধু মামা নেই নয়, মামা বাড়িও নেই, তবুও মামার বাড়ি। -তাহলে কোথায় নিয়ে যাবি, মামার বাড়ির গ্রামে ? -একদমই ঠিক ধরেছিস, আমার দিদিমা দাদুর ভিটে। আমাদের গ্রাম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে এই গ্রাম। গ্রাম, তবে…

  • অনুগল্প – তন্ত্রমন্ত্র ও শব্দ

    অনুগল্প – তন্ত্রমন্ত্র ও শব্দ

    ১। তন্ত্রমন্ত্র মাস্টারমশাই তাঁর সম্ভাব্য ছাত্রের নাম দেখে তার বাবার সাথে কথাবার্তা শুরু করতে একটু সময় নিলেন। দু চার কথা ভাবতে ভাবতে জিজ্ঞেস করলেন,— ছেলের নাম রেখেছেন স্নায়ু? এই নাম হঠাৎ মাথায় এলো কেন? আপনার শুনতে অন্যরকম লাগলো, নাকি এর কোনো ইতিহাস আছে?— একটা ব্যাপার আছে স্যার।স্নায়ু তখনও জন্মায় নি। আমার মনটনের মতিগতি নিয়ে সমস্যা…

  • ভুলি নাই

    ভুলি নাই

    ছোটবেলা থেকেই বড় ভুলো আমি। এর জন্যে কি কম বকুনি খেয়েছি! মা মুদির দোকান থেকে চিনি কিনতে পাঠিয়েছে, আমি ভুল করে চা কিনে ফিরেছি, তাও বেশ দেড় ঘন্টা পর l আসলে আমি তো ভুলে যাই কিনা, কিসের জন্যে, কেন, কোথায় গিয়েছি l বড়ো হারিয়ে যাই আমি l কেমন যেন নিজের থেকে অনেক অনেক দূরে l…

  • পুলিন দা’র লাল সাইকেল

    পুলিন দা’র লাল সাইকেল

    সন্ধ্যার আলো নামত ধীরে ধীরে — ঠিক যেমন নামত আমাদের অপেক্ষা। পুলিনদা’র দোকানের অস্থিসার চেহারার সামনে বসে চা আর বিড়ির ধোঁয়ায় ভিজে থাকত সময়; কাঁচের শিশিরে জমে থাকা বিকেলের ক্লান্তি আমরা গিলতাম চুমুকের পর চুমুক। সেই ধোঁয়ার ফাঁকেই বিপ্লবের কথা মনে পড়ত — কাগজে লেখা স্লোগান নয়, বুকের ভিতরে ধুকপুক করা এক অদৃশ্য অঙ্গীকার। ও…

  • জুতোর মতো লোক

    জুতোর মতো লোক

    -কমিশনারের কাছে যেতে হবে দেখছি! কেউ কোনো কম্মের নও হে তোমরা!থানার অফিসার ইনচার্জের ঘরের দরজায় বাজখাঁই গলার আওয়াজে আশেপাশের ঘর থেকে ছুটে এলো মেজ, ন, সেজ, ছোট অফিসারেরা।-স্যর আপনি! আমরা তো দেখছি। খবর পেলেই জানিয়ে দেব স্যর।প্রায় হাতজোড় করা খাকি উর্দিধারীদের পাত্তা দিলেন না বিনয় সেন। গটগট করে ঢুকে বড়বাবুর সামনের চেয়ারে বসে ইশারায় একজনকে…

  • ময়ূরাক্ষী

    ময়ূরাক্ষী

    ট্রেন যখন গন্তব্যে পৌঁছল তখন বেলা চারটে চল্লিশ। স্টেশনটা অনেক প্রশস্ত। ওভার ব্রিজ ধরে এগোতে এগোতে তিন নম্বর প্ল্যাটফর্মের মাথায় এসে খানিকক্ষণ দাঁড়িয়ে চারপাশটা দূর থেকে দেখতে ইচ্ছে হল অনিমিখের। ময়ূরাক্ষী। তাঁর বাবা এই নদীটিকে খুব ভালবাসতেন। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে পায়ের কাছেই রাখল। দূরে আবছা ময়ূরাক্ষী। ধবধবে সাদা বালি আর নেই। রিভার বেড জুড়ে…

  • নীহারিকা

    নীহারিকা

    কতটা দূরে থাকলে দূর মনে হয়? রজতের জানা নেই। কখনও এমন হয়েছে, কোনদিন হয়তো রাগ করে নীহারিকা পাশের ঘরে গিয়ে দরজা দিয়েছে। একা বিছানায় রজত, ছাদ-পাখা দেখে দেখে ঘুমোনোর চেষ্টা করেছে, অথচ দেওয়াল লাগোয়া ঘরের দূরত্ব অলঙ্ঘ্য মনে হয়েছে। কিন্তু আজ সত্যিসত্যিই ভৌগোলিক দূরত্ব অনেক। এই ব্যবধান কি মনের দূরত্ব বাড়িয়ে তোলে? এখন তো ভিডিও…

  • ছবি ও কাঠের আড়বাঁশি

    ছবি ও কাঠের আড়বাঁশি

    (১) ছবি — কি খুঁজছো সারা বিছানায় এতো ছবি ছড়িয়ে রেখে? — ছবি খুঁজছি। — কি ছবি? তোমার সেই রক্তকরবী’র সাদাকালো ছবি? — হোক না সাদাকালো। আমি তো রঙ দেখতে পাই ওতে। ফুল পড়লে যে বেতের ঝুড়িতে কুড়িয়ে আনতাম সেটাও দেখতে পাই। দেখি হালকা গোলাপী রঙের দোতলা বাড়িটা। সামনে সারাবাড়ি ঘিরে কতরকম রঙের পপি লাগিয়েছিল…

  • নাজেহাল

    নাজেহাল

    পরিমলবাবু ওষুধের বাক্স থেকে নিয়মমাফিক আজকের ওষুধগুলো বের করে টেবিলের উপর রাখলেন। তাঁর বয়স সত্তরের কাছাকাছি। বয়সের অসুখগুলো হাত ধরাধরি করে তাঁর সঙ্গী। হাই ব্লাডপ্রেসার, সুগার, কোলেস্টেরল, হার্ট আর লিভারের অসুখ। ঝকঝকে ফয়েল থেকে আঙুলের চাপ দিয়ে ট্যাবলেট ও ক্যাপসুলগুলো বের করে ফেললেন পরিমলবাবু।আড়াই বছরের নাতি পিকু, দাদুর কাজকর্ম নিরীক্ষণ করছিল মন দিয়ে। এবার প্রশ্ন…