শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Webzine

  • বিষধর

    বিষধর

    “গতর নড়ে না মোটে! পুরুষ মানুষ এত বেলা অবধি বিছনায় না গড়িয়ে, একটু বাজারের দিকে গেলে তো পারো।” সকাল সকাল লবঙ্গর ঝাঁজে ঘুম ভাঙে মনতোষের। “জন্মানোর পর, তোর জিভে কি একটু মধু দেয় নি কেউ?” কথাটা মনে মনেই বলে মনতোষ। লবঙ্গর মুখের ওপর কথা ফোটানোর সাহস বা সুযোগ, কোনটাই নেই। কিছু বলা অর্থ, আগুনে ঘি…

  • আমাদের লুপ্ত সব বোধ

    আমাদের লুপ্ত সব বোধ

    তোমারকরতলে রাখি হীরণ্যগর্ভ মাটি,প্রসবিনী হও —দয়াবান মেঘ আর উন্মুখ সূর্যের প্রসন্নতা নিয়ে। এখানে করোটির ভিতর অদ্ভুত লিখনথেমে আছে,পূণ্যশ্লোক অসমাপ্ত — জাগাও আমাদের লুপ্ত সব বোধমেধার ভিতর জন্মদাগ রেখে যায়।খুঁজেছি তাকে,খুঁজেই চলেছিস্তব্ধতার পাশে জাগিয়ে রেখেছি এই চোখএকাকী — এখনও দেখিনি তাকেআমার ভিতরপ্রতিদিন যে শুধু আমাকেই লেখে !তার সে ছায়া মুখব্রহ্মান্ড জলে ভেসে যায়। উৎকর্ণ আছিশব্দের অতীত…

  • “তবু অশুভ বাক্য নয়…”

    “তবু অশুভ বাক্য নয়…”

    “আমি খুবই দারিদ্র্য! কিছু সাহায্য করুন।”সাহায্যপ্রার্থী মানুষটি লোকমুখে শুনিয়াছিল, বিদ্যাসাগর মহাশয় মহাপন্ডিত এবং অতি দানশীল, ওঁনাকে প্রভাবিত করিতে কিঞ্চিত প্রমিত ভাষার অবলম্বন করিয়াছে। কিন্তু পেটে বিদ্যা না থাকিলে যাহা হয়, বিশেষ্য বিশেষণে গোল বাধিয়া গেল। ইহাতে ফল যাহা অবশ্যম্ভাবী, তাহাই ঘটিল। বিদ্যাসাগর মহাশয় ভর্ৎসনা করিয়া কহিলেন “তা আপনার আ-কার দেখেই বোঝা যাচ্ছে।”এই গল্পটি মহাজনের জীবনের…

  • রবীন্দ্রনাথ, ‘Nationalism’ ও লেনিন – একটি জিজ্ঞাসা

    রবীন্দ্রনাথ, ‘Nationalism’ ও লেনিন – একটি জিজ্ঞাসা

    “… the idea of the Nation is one of the most powerful anaesthetics that man has invented.” রবীন্দ্রনাথ ও লেনিন? দুটি নাম পাশাপাশি দেখে আঁতকে ওঠার কোনোই কারণ নেই। না, ‘মার্ক্সবাদের আলোয় রবীন্দ্রনাথ’, ‘রবীন্দ্রনাথ কি মার্ক্সবাদী?’ অথবা ‘রবীন্দ্র ও লেনিন’ ইত্যাদি ঘোল তৈরি করে কাউকে গেলানোর বিন্দুমাত্র স্পৃহায় আমি আক্রান্ত নই। কারণ এই সরল সত্যটা…

  • রবীন্দ্রসঙ্গীত সাধনার স্বাধীনতা

    রবীন্দ্রসঙ্গীত সাধনার স্বাধীনতা

    কত রাজা আসে যায়, ইতিহাসে চিহ্নহীন তার পদ ধ্বনি বেজে বেজে চলে …। ( ফেরারি ফৌজ, প্রেমেন্দ্র মিত্র) ‘স্বপন দেখিছে রাধারানী, আহা স্বপন দেখিছে রাধারানী’। না । রাধারানী নন – স্বপ্ন দেখছিল দুখিরাম। সে ভারি খুবসুরত খোয়াব, জীবন ধন্য করা খোশখেয়াল। অক্ষাংশ – 22.5422 আর দ্রাঘিমাংশ – 88.3442 যেখানে কাটাকুটি করেছে স্বপ্নের শুরু ঐখানে। পাঠক…

  • একদিন চাঁদনি রাতে

    একদিন চাঁদনি রাতে

    কৃষ্ণপক্ষের রাত।চারিদিক নিকষ কালো অন্ধকার। একফালি শীর্ণকায় চাঁদটিকে আর দেখা যাচ্ছে না। পাগলা কোকিলটার ডাকে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। জেগে জেগে আকাশকুসুম ভাবছি। ভাবছিলাম এখানে যদি একটা ঠিকঠাক স্বাস্থ্যকেন্দ্র থাকত, রাত-বিরেতে মানুষের সুরাহা হত। গাড়ি ভাড়া করো, তারপর মাইলের পর মাইল কাতরাতে কাতরাতে সদরের কোনো হাসপাতালে। এখানেই শেষ নয়, কেস ক্রিটিক্যাল হলে রেফার। সদর থেকে…

  • সহস্রপদ্ম

    সহস্রপদ্ম

    “এটা কী গো বিশুদা? কী যেন বলছিলে সেদিন তোমার কাছে নাকি কয়েকটা মুখশুদ্ধি আছে? তাও নাকি আবার তিব্বতের কোন সাধুবাবার কাছ থেকে পাওয়া! এই সেই বস্তুটি বুঝি? কৈ দাও দেখি একটু টেস্ট করে দেখি!”ডাইনিং টেবিলে রাখা মাঝারি মাপের একটা পাউচ ব্যাগ তুলে বিশুদার দিকে প্রশ্নটা ছুঁড়ে দিলাম। প্রতি রবিবার লাঞ্চের পর বিশুদার বাড়িতে এই দুপুরের…

  • লবঙ্গি- বুকের কাছাকাছি …

    লবঙ্গি- বুকের কাছাকাছি …

    আজ এখানে মেঘ করেছে। সকালে খুব খানিকটা বৃষ্টি আর সোঁ সোঁ হাওয়া। লবঙ্গির কথা মনে পড়ল। বেশ তবে আজ লবঙ্গি বনের কথাই হোক। লবঙ্গি রেঞ্জের বন আমাকে আলাদা করে টানে। সেখানে ঘোর সবুজের লণ্ডভণ্ড আর বাঘের অভয়ারণ্য, জলখাই দীঘি, আতা-কাঁঠাল খেতে আসা হাতির দঙ্গল, এদিক-ওদিক বয়ে চলা পাগলাঝোরার স্রোত, চারিদিকে পাহাড় আর পাহাড় আর তার…

  • কার্টুনিস্ট চন্ডী লাহিড়ী

    কার্টুনিস্ট চন্ডী লাহিড়ী

    ১৯৮৬ সালের এপ্রিল মাস। সেবার ব্যঙ্গচিত্রী চন্ডী লাহিড়ী এলেন আগরপাড়ার প্রভাসতীর্থে কচি-কাঁচাদের একটি আঁকার প্রতিযোগিতা পরিচালনা করতে এবং আসর শেষে পুরস্কার বিতরণী সভায় পৌরোহিত্য করতে। সারাটা দিন কাটিয়ে বিকেলে ফিরেছিলেন তিনি। সদাহাস্যময় আড্ডাবাজ আমুদে মানুষ।

  • দুটি কবিতা

    দুটি কবিতা

    অলৌকিক কখনও চাঁদ মুসলমান কখনও চাঁদ হিঁদুকখনও হাটবারের পরে হাটচালাতে ইঁদুরহন্যে হয়ে খাদ্য খুঁজে, বিফল হয়ে রেগেরুটির মতো চাঁদকে খোঁজে চাঁদ ঢাকলে মেঘে কখনও চাঁদ দেখতে গিয়ে তোমায় দেখে ফেলাস্বপ্ন এবং স্বপ্নভঙ্গ – এমনতরো খেলারশুরুও নেই শেষও নেই; শেষ না থাকাই শ্রেয়তবুও চাঁদ স্পর্শ করার স্পর্ধা স্মরণীয় চাঁদ ছুঁয়েছো চাঁদ পেড়েছো চাঁদের তাতে কিআমরা বরং…