Tag: Story

ক্রিস্টোফার
“ওই যে এসেছে রে, ওই কিস্টুপার! “জনার্দনপুর রেল কলোনির পাশে পথের ধারে বসে থাকা দু একজন সবজি বিক্রেতার সন্ত্রস্ত গলায় এরকম বিজ্ঞপ্তির পরই দেখা গেল অনেক ছোটখাটো দোকানীই তাদের জিনিসপত্র ঢাকাঢুকি দিয়ে রাখার চেষ্টা করছে। জনার্দনপুর রেলওয়ে কলোনীর ছোট হাটে যাকে দেখে এমন সামাল সামাল রব, তাকে সবাই একডাকে চেনে, চেহারাও একবার দেখলে ভুলে যাবার…

বিজনেস প্রোপজাল
“ভেতরে আসবো?”“হ্যাঁ, এসো, এসো।”“এ তো অন্ধকার, কোনদিকে আপনি?”“এই তো তোমার বাঁদিকে দু-পা এগিয়ে একটা দরজা আছে, ঠেলা দিলেই খুলে যাবে।”“ওফ! এক পা ফেললে সামনে আলো জ্বলছে, আবার পিছনে ফেলে আসা পায়ে আলো নিভে যাচ্ছে! তাজ্জব! এমন আলো আঁধারি করে রেখেছেন! কেমন গোলমাল হয়ে যায়। ছোট ছোট লাল নীল বাতিগুলো জ্বলছে নিবছে, ব্যাপারটা কী?”“এটা সিসিসি অর্থাৎ…

হারিয়ে যাওয়া গোধূলি
সন্ধে নামছিল ধীরে ধীরে। আকাশের রঙ তখন অদ্ভুত—না পুরো নীল, না পুরো অন্ধকার। যেন দিনের শরীর থেকে আলো ধীরে ধীরে সরে যাচ্ছে, ঠিক যেমন আপন কাউকে বিদায় জানানোর সময় শেষ মুহূর্তে আলতো করে হাত ছেড়ে দেওয়া হয়।আমি সাইকেল চালিয়ে ফিরছিলাম। পাড়ার সেই পুরনো সরু গলি দিয়ে—যে গলিটা আমার জীবনের অনেকটা সময় ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে।…

দু এক মুহূর্ত শুধু রৌদ্রের সিন্ধুর কোলে … তুমি আর আমি
‘এই যে শ্রীমতী চিত্রিতা এই দিকে … হ্যাঁ এই টেবিলে। বসুন। নমস্কার । আমি ব্রহ্মবান্ধব উপাধ্যায়।’ = ‘অ্যাঁ! সে দিন তো বলেছিলেন তারাপদ না কি যেন ?’ ‘বাহ। ধন্য আপনার স্মৃতি শক্তি। একটু পরীক্ষা করে দেখলুম। আসলে সেদিন এমন মেঘমেদুর মুখচ্ছবি দেখেছিলেম যে ভাবিনি আমার সাধারণ তারাপদ নামটি আপনার মনে থাকবে। একটি বুড়ো আঙুলের ছবি আপনি…
