Tag: Robichakro

খোঁখীর বিয়ে
ঠিক দশটা বেজে পাঁচ, ট্রেন ছাড়ল। খানিকটা গিয়েই অবশ্য দাঁড়িয়ে পড়ল। উন্নয়নের ঠ্যালা, রেল ব্রীজ মেরামতি চলছে। তবে পনেরো মিনিট রেস্ট নিয়ে এক্সপ্রেস গতিতে এবার সে টগবগিয়ে ছুটল । পৌষ মেলার ভিড়। তারই মাঝে প্রথমে মায়ের ফোন, তারপর রত্নার,”কী রে, কতদূর?” রত্না আমার ছোটবেলা থেকে ছায়াসঙ্গি । দু’বছর পর দিল্লী থেকে ফিরে বেচারি হাঁকপাক করছে…

শিব ঠাকুরের আপন দেশে বঙ্গ সাহিত্য সম্মেলনে…(১০)
১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রস্তুতি চলছে কাশীতে সুবর্ণ জয়ন্তী বঙ্গ সাহিত্য সম্মেলনের। সাহিত্যপ্রেমী বাঙালির সম্বৎসরিক তিন দিনের সম্মেলন। লেখক ও পাঠকদের এ এক সর্বভারতীয় মিলনমেলা। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রদেশের শাখা-সংগঠনের মাধ্যমে সাহিত্য-সচেতন বাঙালি জনগোষ্ঠীর একটা বড় অংশের মানুষের মধ্যে সম্মেলনে উপস্থিত থাকার ব্যবস্থাদি চলছে পূর্ণদ্যোমে। বলে নেওয়া ভাল, আজকের সময়ে বসে সেদিনের সাহিত্যপিপাসু সাধারণ…

হিসেবনিকেশ
আরও একটি বছর ইতিহাসের পাতায় আশ্রয় নিল। নির্দ্বিধায় বলা চলে, সে চলে গেল বেশ কিছু হাহাকার আর যন্ত্রণার স্মৃতি বুকে নিয়ে। নতুন করে আর কোনো রোজনামচা বা জমা-খরচের হিসেব তার খাতায় লেখা হবে না। বিশেষ বিশেষ ঘটনার প্রেক্ষাপটে ভবিষ্যতের ইতিহাস ও রাজনীতির অনুসন্ধিৎসুদের গবেষণার বিষয় হবে সে। আপাতদৃষ্টিতে এর বেশি কিছু গুরুত্ব নেই তার এই…

‘মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক’-দের গেছে যে দিন সে কি একেবারেই গেছে …!
আমরা যদি অভিধানে ‘ভদ্রলোক’ শব্দের অর্থ খুঁজতে যাই তা হলে যে সব অর্থ দেখতে পাবো তার সঙ্গে ‘ভদ্রলোক’ শ্রেণি বলতে আসলে যা বোঝায় তার যথার্থ মিল পাবো না। অথবা যা পাবো তা অন্ধের হস্তী দর্শনের মত। খন্ডিত অংশের আভাষ মাত্র। অভিধানে ভদ্রলোকের প্রতিশব্দ বোঝাতে কোথাও লেখা আছে – ‘ভালো আচরণসম্পন্ন ব্যক্তি’ কোথাও বা ‘সজ্জন’ কোথাও…

দস্তয়েভস্কির জীবন, প্রেম ও সাহিত্য (১ম পর্ব)
১ মস্কো বা সেন্ট পিটার্সবার্গের রাস্তায় ঘুরতে ঘুরতে বারবার মনে হতো এই দুই শহরের সঙ্গে জড়িয়ে আছেন তলস্তয়, দস্তয়েভস্কি, পুশকিন, গোগোল, চেকভ, গোর্কির মতো বিশাল মাপের রুশ সাহিত্যিকরা। জড়িয়ে আছেন লেনিন, স্তালিন। সেটা ভাবতে ভাবতেই রোমাঞ্চিত হতাম। সেই কোন ছোটবেলায় ঝকঝকে রঙিন ছাপায় বাংলা ভাষায় রাশিয়ার রূপকথার বই পড়তাম। প্রগতি প্রকাশনী বা রাদুগার সেই সব…

শীতের হাওয়ার লাগল নাচন
সুপ্রভাত অদেখা বন্ধুরা। আজ শীতের সকালে শীতের একটি পরিচিত গান নিয়ে ব্যক্তিগত অনুভূতি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই : “শীতের হাওয়ার লাগল নাচন”। শীতের হাওয়ার লাগল নাচন আমলকির এই ডালে ডালে।পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে॥উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে,তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে॥শূন্য করে ভরে দেওয়া যাহার…

গানের সখ্য – মনের যত্নঃ দিলীপকুমার রায়, নিশিকান্ত রায়চৌধুরী
ফ্রান্স্ কাফকা-ম্যাক্স ব্রড, ভিন্সেন্ট ভ্যান গখ্-পল গগ্যাঁ, বঙ্কিমচন্দ্র-দীনবন্ধু মিত্র,রবীন্দ্রনাথ-জগদীশ চন্দ্র বসু- এঁদের, এবং এঁদের মতো এরকম আরও সখ্য-সম্পর্কগুলি আঁতিপাঁতি করে পড়লে হারিয়ে যাওয়া এক একটা সময় এক লহমায় কীরকম যেন হাতের নাগালে ধরা দেয়। সঙ্গে সঙ্গে উঠে আসে এঁদের মনের একরকম ইতিহাসও। কিন্তু এ সবের পাশাপাশি যে বিষয়টা মনকে সবচেয়ে বেশি নাড়া দেয়, তা হল…

রবীন্দ্রনাটকে প্রতিবাদ (পর্ব – ৩)
১৯০৫ সালে বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ যে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তা আমরা সকলেই জানি, সে মোহ দূর হতে তাঁর সময় লাগে নি। মোহভঙ্গের কারণগুলি ধরা যাবে গোরা উপন্যাসে দেশকে সামগ্রিকভাবে চেনার আকাঙ্ক্ষায় অথবা ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশ সন্দীপ মাস্টারমশাইয়ের বিরোধের মধ্যে দিয়ে। নাটকে এর প্রতিফলন পড়ল অন্যভাবে, রবীন্দ্রনাথ তাঁর বিষয়ের নাগরিক পরিশীলনকে বজায় রেখেও চাইলেন তার…

বলাইয়ের বন্ধু
পর্ব – এক একটি লাল ও একটি সবুজ আপেল দিয়ে বিকেলের জলখাবার সারলেন ভগবান ৷ পাহাড়ের মানবেরা নিজের হাতে আপেলের চাষ করেন ৷ ক্ষেতের সেরা আপেলটি প্রতিদিন ভগবানের জন্য তুলে রাখেন তাঁরা ৷ ঠিক তিনটে কি চারটে বাজলে থালায় আপেলগুলো সাজিয়ে ভগবানের কাছে পৌঁছে দেন ৷ ভগবান একটি দুটি খেয়ে বাকিগুলো প্রসাদ হিসেবে রেখে দেন…

ইন্টারেস্টিং
কাল দুপুরের পর আর খাওয়া হয়নি। আজও সূর্য মাথায় উঠে গিয়েছে। সে সবের মধ্যেও রাস্তা দিয়ে হাঁটছে রতন, যেমন সবাই হাঁটে তেমনই। অনেক লোক আশেপাশে। মহিলা পুরুষ, কয়েকটা পথ কুকুর, এলোমেলো কাক, দুয়েকটা শালিক, গোছা ধরে পায়রা। প্রতিদিন যেমন হয়, কোথাও কোন পরিবর্তন নেই। একেই কি আবহমান বলে? মানুষের ষাট সত্তর আশি বছরের কূপমাত্র জীবনে…
