শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Robichakro

  • “সিন্ধু পারের পাখি”: পণ্ডিচেরি

    “সিন্ধু পারের পাখি”: পণ্ডিচেরি

    সম্প্রতি পণ্ডিচেরি গিয়েছিলাম। বছর শেষের ছুটির আমেজে কলকাতার বাইরে গিয়ে কদিন কাটিয়ে আসার ইচ্ছে তো ছিলই। তাছাড়াও ছিল আমার সতেরো বছর বয়সে দেখা সমুদ্রতীরবর্তী শহরটিতে আরেকবার ফেরার আকাঙ্ক্ষা। ফরাসি উপনিবেশ হিসেবে পণ্ডিচেরি শহরের স্থাপন হয়েছিল ১৬৭৩ সালে । কিন্তু বাঙালিদের সঙ্গে এখানকার বিশেষ যোগসূত্রের কারণ নিশ্চয়ই শ্রী অরবিন্দ ও তাঁর প্রতিষ্ঠিত আশ্রম । অগ্নিযুগের তেজোদ্দীপ্ত…

  • বুড়ি ছোঁয়া

    বুড়ি ছোঁয়া

    “চীনের প্রেসিডেন্টের ছেলে আমার ছবি তুলে নিয়ে গেছে।”কথাটা শুনে সাত্যকি ঘুরে তাকায়। লোকটার ফুল হাতা সোয়েটার, মাঙ্কি ক্যাপ, গলায় মাফলার। সাত্যকির হাসি পেয়ে যায়। কলকাতায় শীত পড়ল কি পড়লনা, কিছু মানুষ সঙ্গে সঙ্গে এত রকম গরম পোশাক বার করে ফেলবে, যেন বরফ পড়ছে! লোকটির পোশাক পরিচ্ছদ দেখে, কেন ফিরে তাকিয়েছিল, ভুলে যায় সাত্যকি। আবার ঘাড়…

  • বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৬)

    বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৬)

    এ পর্যন্ত বলা হল নানারকম প্রসঙ্গেকয়েক দশক জুড়ে যা যা ঘটেছিল বঙ্গে।।বেছে বেছে তুলেছি আমরা ঘটনা-নিচয়হয়তো ফোটে নি তাতে সামগ্রিক পরিচয়।।রাজনীতি-মহলের কথাই বেশি ছিল তাতে,ঢুকি নি ততটা আমরা অন্য আঙিনাতে।।এবার তাতে ক্ষান্ত দিয়ে আমরা কিছুক্ষণ,অন্যান্য মহলের কথাও করব উত্থাপন।এমনই এক বিষয় বঙ্গের নারী জাগরণ,এবার এই প্রসঙ্গে কিছু শোনো সভাজন।।বঙ্গদেশে ত্রয়োদশ ও চতুর্দশ শতকএনেছিল পাশ্চাত্যের শিক্ষার…

  • প্রাতঃস্মরণীয়

    প্রাতঃস্মরণীয়

    বাংলায় একটা শব্দ আছে, প্রাতঃস্মরণীয়। এমন শব্দবন্ধ অন্য ভাষায় একই ব্যঞ্জনায় আছে কিনা জানা নেই। ‘শব্দ’-এর ব্যবহারের সঙ্গে, সেই ভাষাভাষী নাগরিক চরিত্র সুস্পষ্ট হয়। একসময় বাঙালির নিশ্চয়ই দৃঢ় বিশ্বাস ছিল; এমন কিছু মানুষ আছেন, যাঁদের কথা সকাল সকাল স্মরণ করলে, দিন ভাল কাটে। ঘরের দেওয়ালে এই সেদিন পর্যন্ত এই সব যুগন্ধর ব্যক্তিত্বর ছবি টাঙানো থাকত,…

  • সুভাষচন্দ্র ও তাঁর ‘The Indian Struggle’ – কিছু কথা

    সুভাষচন্দ্র ও তাঁর ‘The Indian Struggle’ – কিছু কথা

    “CHANDRA BOSE TO BERLIN, RECEIVED BY HITLER – ONCE MORE, HE HAS MADE THE PLUNGE. AT ONE TIME TO THE RIGHT, AT ANOTHER TO THE LEFT. MOSCOW, BERLIN, TOKYO…THESE BENGALIS, VIOLENT, IMPULSIVE, NEVER A POLITICS OF REASON, THEY OBEY THE SOMERSAULTS OF THEIR PASSIONS, VICTIMS OF THEIR OWN VULNERABILITY TO JEALOUSY, VANITY, STUNG TO THE…

  • নেতাজী-জয়ন্তীতে কলকাতায় একদিন : স্মৃতির সরণি বেয়ে

    নেতাজী-জয়ন্তীতে কলকাতায় একদিন : স্মৃতির সরণি বেয়ে

    “… হে রাজতপস্বী বীর, তোমার সে উদার ভাবনাবিধির ভাণ্ডারেসঞ্চিত হইয়া গেছে, কাল কভু তার এক কণাপারে হরিবারে?তোমার সে প্রাণোৎসর্গ, স্বদেশলক্ষ্মীর পূজাঘরেসে সত্যসাধন,কে জানিত, হয়ে গেছে চিরযুগযুগান্তর-তরেভারতের ধন।…” বিগত সাতের দশকে একটি সংবাদপত্রে দেখেছিলাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র ডঃ সর্বপল্লি গোপাল তাঁর লেখা নেহরু-জীবনীতে মন্তব্য প্রকাশ করেছেন যে, সুভাষচন্দ্র এমন একজন মানুষ, যিনি নাকি হেরে যাবার…

  • যুগপুরুষ

    যুগপুরুষ

    “Vivekananda’s words are great music, phrases in the style of Beethoven, stirring rhythms like the march of Handel choruses.” – Romain Rolland স্বামী বিবেকানন্দ আগ্নেয় লাভা হৃদয়ে ধরেছ তুমিচোখ থেকে নামে গেরুয়া মন্দাকিনী,আজও হাত রাখো যেখানে জন্মভূমিস্থবিরতা ছুঁয়ে পড়ে আছে দুঃখিনী। তোমার ভিতরে তানপুরা হাতে দেশঅপমানিতের কান্নার মীড় বোনে ,দীপকে জ্বালায় ক্রোধ-বহ্নির রেশশব্দে শব্দে বিপ্লব…

  • দস্তয়েভস্কির জীবন, প্রেম ও সাহিত্য (২য় পর্ব)

    দস্তয়েভস্কির জীবন, প্রেম ও সাহিত্য (২য় পর্ব)

    ৪ মিলিটারি ইঞ্জিনিয়ারিং ক্লাসে অঙ্ক বা ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ নিতে নিতে ক্লান্তি আসত দস্তয়েভস্কির। সেখানে ধর্ম, ইতিহাস, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সঙ্গে পড়ানো হতো রুশ সাহিত্য, ফরাসি ভাষাও। রুশ সাহিত্য পড়াতেন ভি টি প্ল্যাকসিন। আলোচনায় আসতেন পুশকিন লের্মোনতোভদের লেখার প্রসঙ্গ। সেখানে তিনি সাহিত্যে রোমান্টিসিজম নিয়ে খুবই উৎসাহিত হয়ে পড়লেন। বিশেষ করে ফরাসি সাহিত্যের রোমান্টিসিজম। তাঁর বন্ধু, ইভান…

  • জনৈক ভ্রমণবিলাসীর চোখে অন্য কাশ্মীর

    জনৈক ভ্রমণবিলাসীর চোখে অন্য কাশ্মীর

    সেবার লাদাক থেকে ফেরার পথে ফিরছিলাম। মাঝে দু’দিনের বিরতি শ্রীনগরে। এর আগেও দু’বার কাশ্মীর ভ্রমণ করেছি, কিন্তু ‘ডাউন টাউন’ কাশ্মীরে কখনো যাওয়া হয়ে ওঠেনি। যাঁরা জানেন না, তাঁদের জন্যে বলি, ভারতের জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল শ্রীনগর শহরের বৃহত্তম এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা শহর-ই-খাস নামে পরিচিত ডাউন টাউন। এলাকার বেশিরভাগটাই শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় পাঁচ…

  • তোমারি তুলনা তুমি প্রাণ…

    তোমারি তুলনা তুমি প্রাণ…

    ‘থাপ ফ্রায়া’ নগরীতে গেছেন কখনো? কিম্বা ‘সিয়াম’ দেশটা তে? ইন্দো-চীন উপদ্বীপের দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। যার উত্তর-পশ্চিমে মিয়ানমার, উত্তর-পূর্বে লাওস, দক্ষিণ-পূর্বে কম্বোডিয়া, দক্ষিণে মালয়েশিয়া উপসাগর এবং দক্ষিণ-পশ্চিমে আন্দামান সাগর। ক্ষেত্রফল পশ্চিমবঙ্গের আড়াইগুণ এবং জনসংখ্যা অর্ধেকের কিছু বেশী। লোক জন হাসি মুখ। যখন তখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ঝুঁকে নমস্কার কচ্ছেন। রাস্তা ঘাট ঝকঝকে সুন্দর । বহু…