Tag: Bengali Literature

আঁধার পেরিয়ে
১ “কাহার অভিষেকের তরেসোনার ঘটে আলোক ভরে।উষা কাহার আশিস বহিহল আঁধার পার।” মাঝেমধ্যে কিছু লাইন আমার ভিতর রাজত্ব করে। দেবদারু পাতায় সাজানো ছোট্ট মঞ্চ – সেখানে একটা হারমোনিয়াম তবলা ও মাইক্রোফোন। সন্ধের একটু আগে কালবৈশাখী থামলে বেজে ওঠে কিশোর কুমারের কণ্ঠে এই গানের কলি – পাড়ার রবীন্দ্রজয়ন্তী। এখনও একটা ঘোর। এখানে আমি সেরকম কিছু একটা…

নিরালা দুপুরের ভয়ঙ্করের গল্প
আমি যৌথ পরিবারে বড় হয়েছি। বাড়িতে বাবা, মা, দাদু, কাকা, কাকিমা ছোট ছোট ভাই আর দাদাদের সাথেই আমার বেড়ে ওঠা। এছাড়া প্রতিবেশী সমবয়সী বন্ধুরা তো ছিলই। সারাদিনে স্কুলে যাওয়া, পড়াশুনো ছাড়াও খেলা-ধুলো, ঝগড়া-খুনসুটিতে ভারী ব্যস্ত থাকতাম। তবু এসবের মধ্যেও সেই অল্প বয়স থেকেই প্রতিদিন কিছুক্ষণের জন্য আমি সবার থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একা হয়ে…

শিব্রাম চকরবরতি ও পেনেটির গুপো সন্দেশ
বিস্মৃতিচারণা (পর্ব ৪) আমার এবারের বিস্মৃতিচারণায় ভেসে আসছে সত্তরের দশকের মাঝামাঝি বাংলা সাহিত্যের রসসম্রাট শিবরাম চক্রবর্তীর আগরপাড়ার প্রভাসতীর্থে আগমন ও তাঁর অসামান্য ভোজনপ্রিয়তার ইতিবৃত্ত। কলকাতার বঙ্গ সাহিত্য সম্মিলনের তিন দিনব্যাপী আসর বসেছে প্রভাসতীর্থের সভাঘরে। এক এক দিন বিভিন্ন পর্বে এক একটি বিষয় নিয়ে বিশিষ্ট অতিথিদের বক্তৃতা, আলোচনা, সাহিত্য পাঠ। আসছেন বাংলা সাহিত্যের তদানীন্তন কুশীলবরা। দিনটা…

দুটি কবিতা
হলুদ আলো হলুদ আলো হলুদ আলোপড়ছে এসে মেঝের ওপরউড়ছে ধুলোয়, ত্রসরেণুররোমাঞ্চে আজ একলা ঘরেডাকছে কাকে, নষ্ট সময়?ডাকছে কাকে, ভালবাসায়মেলছে পাখা, কার আশাতেহলুদ আলো পাখির মতোএই অবেলায়, বিকেলবেলায়? দোসর সে কোন দুঃখের ঘরে থাকেনি কোনদিনতবু তাকে ভালবাসিসে কোন সান্ত্বনার হাতছোঁয়ায় নি ক্লান্ত কপালে কোনদিনতবু তাকে ভালবাসিসে আমার আত্মার দোসরতাই তাকে ভালবাসি।

বসন্তের রাজপুত্র
তদানীন্তন বোম্বাইয়ের এক হাসপাতালের বিছানায় যন্ত্রণাময় স্পন্ডিলাইটিসে আক্রান্ত হয়ে পায়ে, কোমরে ভারি ট্র্যাকশন বেঁধে টানটান চিৎ হয়ে শুয়ে আছেন দীর্ঘদেহী গায়ক ও সুরকার মানুষটা। ঘরে প্রবেশ করলেন এক চিত্রপরিচালক ও এক নবীন গীতিকার, যাঁর হাতে নতুন লেখা একটি গানের কাগজ। গানটি শুয়ে শুয়েই দেখতে চাইলেন রোগী। কাগজখানা হাতে নিয়ে শূন্যে তুলে দেখে নিয়ে মিনিট খানেক…

মানুষ
রাঘবপুর লোকালে আজ মাত্রাতিরিক্ত ভিড়। সন্ধের পর শহর থেকে বাড়ি ফেরা যাত্রীরা, ঢেউএর মতো আছড়ে পড়ে। ট্রেন তখনও প্ল্যাটফর্মে সম্পূর্ণ ঢোকেনি, নামার জন্য গেটের মুখে সবাই দাঁড়িয়ে, তার মধ্যেই একঝাঁক লোক, চলন্ত অবস্থায় লাফিয়ে ওঠে। পা-দানি, দরজার হাতল, দরজার ওপরের অংশ, যে যেখানে সামান্য একটু হাতের বা পায়ের আঙুল আটকাতে পেরেছে কি পারেনি, সেই অবলম্বন…

দিন বদল
তখনও সূর্য ওঠেনি, একটা ডাহুক অনেকক্ষণ ধরে কিছু একটা খুঁজে চলেছে। জলের ধারে ঢোলকলমির জঙ্গল ছিল, তার গা জড়িয়ে বেশ খানিক জায়গা, নরম ঘন নির্বিঘ্ন কচুরিপানায় মুড়ে বিছানার মতো সাজানো ছিল। গতরাতের ‘রেমাল’ ঝড়ের তান্ডবে, সেসব যে কোথায় ভেসে গেছে, জানা নেই। কিছু ঘন্টা আগেও যেসব ডাঙা ছিল, আজ তারা জলের তলায়। পাতলা ছানা কাটা…

আমারই চেতনার রঙে পান্না হল সবুজ
“The important thing is not to stop questioning. Curiosity has its own reason for existing. One cannot help but be in awe when one contemplates the mysteries of eternity, of life, of the marvelous structures of reality. It is enough if one tries to comprehend a little of the mystery every day. Never lose a…

বাবা কা নগরী- আমাদের সাড়ে তিন হাত জমি
অজগর করে না চাকরি পঞ্ছি করে না কামদাস মলুকা কহ গয়ে সবকে দাতা রাম ।। সন্ত মলুকদাসের নামে প্রচলিত এটি একটি দোহামাত্র নয়। ভারত-মানসিকতার মূল শিকড়গুলো যেন দেখা যাচ্ছে। যেমন বনারস ঠিক একটা স্থান নাম নয়। ওটা একটা ধারণা এবং মানসিকতা। ভারত-সভ্যতার যে সব মিস্টিক লক্ষণ প্রতীচ্য সভ্যতার সঙ্গে মেলে না, তার প্রায় সব কিছুই…

শব্দহীন জ্যোৎস্নার ভিতর
কবি জীবনানন্দ দাশ স্মরণে কার্তিকের জ্যোৎস্নার ভিতরে তিনি আজ। কুয়াশার বুকে বেজে চলেছে একটানা কোমল গান্ধার। এখন সন্ধে। অনেক বাদামি পাতা ঘাসের ভিতরে ক্লান্তিকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েছে কোনোদিন ফিরবে না বলে তার নিজস্ব নির্মাণে। এই আলো অন্ধকারে তিনি এসে দাঁড়ালেন। আজ তিনি একান্তই নিজের সঙ্গে, একা। কী এক ইশারা মনে রেখে অনেক নিঃশব্দ কথোপকথনে…
