Tag: Bengali Literature

যুগপুরুষ
“Vivekananda’s words are great music, phrases in the style of Beethoven, stirring rhythms like the march of Handel choruses.” – Romain Rolland স্বামী বিবেকানন্দ আগ্নেয় লাভা হৃদয়ে ধরেছ তুমিচোখ থেকে নামে গেরুয়া মন্দাকিনী,আজও হাত রাখো যেখানে জন্মভূমিস্থবিরতা ছুঁয়ে পড়ে আছে দুঃখিনী। তোমার ভিতরে তানপুরা হাতে দেশঅপমানিতের কান্নার মীড় বোনে ,দীপকে জ্বালায় ক্রোধ-বহ্নির রেশশব্দে শব্দে বিপ্লব…

খোঁখীর বিয়ে
ঠিক দশটা বেজে পাঁচ, ট্রেন ছাড়ল। খানিকটা গিয়েই অবশ্য দাঁড়িয়ে পড়ল। উন্নয়নের ঠ্যালা, রেল ব্রীজ মেরামতি চলছে। তবে পনেরো মিনিট রেস্ট নিয়ে এক্সপ্রেস গতিতে এবার সে টগবগিয়ে ছুটল । পৌষ মেলার ভিড়। তারই মাঝে প্রথমে মায়ের ফোন, তারপর রত্নার,”কী রে, কতদূর?” রত্না আমার ছোটবেলা থেকে ছায়াসঙ্গি । দু’বছর পর দিল্লী থেকে ফিরে বেচারি হাঁকপাক করছে…

হিসেবনিকেশ
আরও একটি বছর ইতিহাসের পাতায় আশ্রয় নিল। নির্দ্বিধায় বলা চলে, সে চলে গেল বেশ কিছু হাহাকার আর যন্ত্রণার স্মৃতি বুকে নিয়ে। নতুন করে আর কোনো রোজনামচা বা জমা-খরচের হিসেব তার খাতায় লেখা হবে না। বিশেষ বিশেষ ঘটনার প্রেক্ষাপটে ভবিষ্যতের ইতিহাস ও রাজনীতির অনুসন্ধিৎসুদের গবেষণার বিষয় হবে সে। আপাতদৃষ্টিতে এর বেশি কিছু গুরুত্ব নেই তার এই…

‘মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক’-দের গেছে যে দিন সে কি একেবারেই গেছে …!
আমরা যদি অভিধানে ‘ভদ্রলোক’ শব্দের অর্থ খুঁজতে যাই তা হলে যে সব অর্থ দেখতে পাবো তার সঙ্গে ‘ভদ্রলোক’ শ্রেণি বলতে আসলে যা বোঝায় তার যথার্থ মিল পাবো না। অথবা যা পাবো তা অন্ধের হস্তী দর্শনের মত। খন্ডিত অংশের আভাষ মাত্র। অভিধানে ভদ্রলোকের প্রতিশব্দ বোঝাতে কোথাও লেখা আছে – ‘ভালো আচরণসম্পন্ন ব্যক্তি’ কোথাও বা ‘সজ্জন’ কোথাও…

দস্তয়েভস্কির জীবন, প্রেম ও সাহিত্য (১ম পর্ব)
১ মস্কো বা সেন্ট পিটার্সবার্গের রাস্তায় ঘুরতে ঘুরতে বারবার মনে হতো এই দুই শহরের সঙ্গে জড়িয়ে আছেন তলস্তয়, দস্তয়েভস্কি, পুশকিন, গোগোল, চেকভ, গোর্কির মতো বিশাল মাপের রুশ সাহিত্যিকরা। জড়িয়ে আছেন লেনিন, স্তালিন। সেটা ভাবতে ভাবতেই রোমাঞ্চিত হতাম। সেই কোন ছোটবেলায় ঝকঝকে রঙিন ছাপায় বাংলা ভাষায় রাশিয়ার রূপকথার বই পড়তাম। প্রগতি প্রকাশনী বা রাদুগার সেই সব…

শীতের হাওয়ার লাগল নাচন
সুপ্রভাত অদেখা বন্ধুরা। আজ শীতের সকালে শীতের একটি পরিচিত গান নিয়ে ব্যক্তিগত অনুভূতি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই : “শীতের হাওয়ার লাগল নাচন”। শীতের হাওয়ার লাগল নাচন আমলকির এই ডালে ডালে।পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে॥উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে,তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে॥শূন্য করে ভরে দেওয়া যাহার…

রবীন্দ্রনাটকে প্রতিবাদ (পর্ব – ৩)
১৯০৫ সালে বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ যে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তা আমরা সকলেই জানি, সে মোহ দূর হতে তাঁর সময় লাগে নি। মোহভঙ্গের কারণগুলি ধরা যাবে গোরা উপন্যাসে দেশকে সামগ্রিকভাবে চেনার আকাঙ্ক্ষায় অথবা ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশ সন্দীপ মাস্টারমশাইয়ের বিরোধের মধ্যে দিয়ে। নাটকে এর প্রতিফলন পড়ল অন্যভাবে, রবীন্দ্রনাথ তাঁর বিষয়ের নাগরিক পরিশীলনকে বজায় রেখেও চাইলেন তার…

বলাইয়ের বন্ধু
পর্ব – এক একটি লাল ও একটি সবুজ আপেল দিয়ে বিকেলের জলখাবার সারলেন ভগবান ৷ পাহাড়ের মানবেরা নিজের হাতে আপেলের চাষ করেন ৷ ক্ষেতের সেরা আপেলটি প্রতিদিন ভগবানের জন্য তুলে রাখেন তাঁরা ৷ ঠিক তিনটে কি চারটে বাজলে থালায় আপেলগুলো সাজিয়ে ভগবানের কাছে পৌঁছে দেন ৷ ভগবান একটি দুটি খেয়ে বাকিগুলো প্রসাদ হিসেবে রেখে দেন…

ইন্টারেস্টিং
কাল দুপুরের পর আর খাওয়া হয়নি। আজও সূর্য মাথায় উঠে গিয়েছে। সে সবের মধ্যেও রাস্তা দিয়ে হাঁটছে রতন, যেমন সবাই হাঁটে তেমনই। অনেক লোক আশেপাশে। মহিলা পুরুষ, কয়েকটা পথ কুকুর, এলোমেলো কাক, দুয়েকটা শালিক, গোছা ধরে পায়রা। প্রতিদিন যেমন হয়, কোথাও কোন পরিবর্তন নেই। একেই কি আবহমান বলে? মানুষের ষাট সত্তর আশি বছরের কূপমাত্র জীবনে…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৫)
চল্লিশের দশক বাংলায় আগত যখনআরো কিছু কথা তার শুন সভাজন।।শিক্ষায় নবীন নেতার হইল অভ্যুদয়–কর্মক্ষেত্র কলকাতা বিশ্ববিদ্যালয়।।উপাচার্য পদে যাঁর বিশাল অবদান,শ্যামাপ্রসাদ, আশুতোষের তিনি সুসন্তান।। বিশ্ববিদ্যাচর্চাকেন্দ্র করিতে স্থাপননব নব বিভাগের করিলেন পত্তন —ফলিত পদার্থবিদ্যা ও তথ্যপ্রযুক্তিচৈনিক, তিব্বতীয় ভাষা, ইসলামিক সংস্কৃতি।।প্রতিষ্ঠা লভিলেন এবার বঙ্গসরস্বতী —বাংলায় গবেষণাপত্র পেল অনুমতি।।শ্যামাপ্রসাদ রবীন্দ্রনাথকে জানান আহ্বানবাংলায় দীক্ষান্ত ভাষণ করিতে প্রদান।।এ ছাড়াও শ্যামাপ্রসাদ নিলেন…
