Tag: Bengali Culture

রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র – সম্পর্কের বিবর্তন (পর্ব – ১)
(১৬ জুলাই ১৯২১ । আই সি এস-এর লোভনীয় চাকরি ত্যাগ করে মার্সেলিস বন্দর থেকে রবীন্দ্রনাথের সহযাত্রী হয়ে একই সঙ্গে এই দিন সুভাষচন্দ্রের বোম্বাইয়ে অবতরণ। ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উভয়ের মধ্যে এই প্রথম একান্তে আলোচনার সূত্রপাত।)রবীন্দ্রনাথের সঙ্গে সুভাষচন্দ্রের যথার্থ নৈকট্যের কাল নিরূপণ করতে গেলে ইতিহাসটার শুরু ১৯৩০ সালে। রাশিয়া ভ্রমণের পর আমেরিকায় গিয়ে কবি যখন হঠাৎ…

কৃত্রিম মেধা – নুতন যুগের ভোরে, কিছু ভয় ও কিছু ভাবনা
আমরা হলাম সেই প্রজন্মের মানুষ যারা এক জীবনে দম ঘোরানো গ্রামাফোনের টার্নটেবিলে কালো চাকতির ভিনাইল রেকর্ড বসিয়ে কান পেতে গান শুনেছি আবার এখন এলেক্সাকে ইচ্ছে মত গানের ফরমায়েশ করে ‘ব্লু-টুথ’ ইয়ারফোন লাগিয়েও গান শুনছি। দোয়াতে কলম ডুবিয়ে রয়্যাল ব্লু, সুলেখা কালি দিয়ে রুল টানা ফুলস্কেপ খাতায় লেখায় হাত পাকিয়েছি, আবার এখন বিনা কালি-কলমে ল্যাপটপের স্ক্রিনে…

অমল ধবল পালে লেগেছে
আজ শারদ প্রাতে সকলের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেবার জন্য বেছে নিলাম শরতের একটি অতি পরিচিত গান : অমল ধবল পালে লেগেছে। আমার অত্যন্ত প্রিয় এই গানটি নিয়ে অনেক কিছুই বলার আছে, কিন্তু স্থানাভাবে সব বলা গেল না। সংহত কোন বিশ্লেষণ নয়, শুধু ইতস্তত, বিক্ষিপ্ত “মনের কথার টুকরো আমার” তুলে দিলাম, সহৃদয় পাঠক নিজের…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (১)
[এটি বাঙালির একশো বছরের অর্থাৎ বঙ্গাব্দের চতুর্দশ শতকের ইতিহাসের একটি ধারাবিবরণী। গ্রামীন কথকতার আসরে যেভাবে সাধারণত পাঁচালি গান পরিবেশিত হয়, এটি তার উপযোগী করে রচনা করা হয়েছিল এই শতকের শুরুতে। পাঁচালির মাঝে মাঝে যাতে বিশিষ্ট রচয়িতাদের কবিতা বা গান সংযোজন করা যায়, তার দিকে লক্ষ রেখেই পাদটীকায় বিভিন্ন গানের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পাঠ্য রচনা…

আগমনী গান ও ভক্তিগীতি
বাংলার নিজস্ব সম্পদ আগমনী গান ও ভক্তিগীতি। রামপ্রসাদ সেন থেকে নজরুল ইসলাম, কত কত গীতিকার ও সুরকারের অবদানে যুগ যুগ ধরে সমৃদ্ধ হয়েছে এই দেশজ আঙ্গিকের গান, যার সহজ সরল বাণী ও সুরের বৈচিত্র্য ও মাধুর্য আমাদের আপ্লুত করে প্রতিনিয়ত। এই ধারার গানের বিপুল ভান্ডার থেকে চারটি গানের ছোট্ট একটি ডালি রবিচক্রের আজকের নিবেদন শ্রীমতি…

শুভ বিজয়া
নীলকন্ঠ পাখি কৈলাসাভিমুখে উড়ে গেল। উমা-র ফিরে যাওয়ার খবর সে পৌঁছে দেবে। ইট কাঠের জঙ্গলে, প্রকৃতি আর পাখ-পাখালির সঙ্গে সম্পর্ক কমে এসেছে, বহুদিন। এখন হাতে গোণা কেউ কেউ হয়তো ভাসানের পর নীলকন্ঠ পাখি উড়িয়ে দেয়, তার ওপর বন্যপ্রাণ বিষয়ক সরকারী নিয়মের বাধা নিষেধ তো আছেই। গল্পগুলো ভাবতে ভালো লাগে, কেমন করে দেবী দুর্গা, বাংলার ঘরে…

দ্য লেডি উইথ দ্য ল্যাম্প
(ভগিনী নিবেদিতা স্মরণে – জন্মদিন, ২৮ অক্টোবর) কী যে হত এই বিদেশিনি সন্ন্যাসিনীর! নয় বছরের বড় এই বিজ্ঞানীকে দেখলে! এক নৈঃশব্দ্যের ঝরোখায় ভেসে যেতে চাইত তাঁর সব স্পন্দমান অনুভব! তা্ঁর হাত পা যেন অসাড় হয়ে আসত! এই আবেশ কি শুধুই প্রতিভা আর বৈদগ্ধ্যের বিচ্ছুরণের প্রতি অপার মুগ্ধতা? নাকি তার থেকে বেশি কিছু? শ্রদ্ধা, মুগ্ধতা, ভালোবাসা…

আজও সে ডাক শুনতে পাই
ঐ তো কদমতলা। বাজার, হাট, মন্দির স্কুল, খেলার মাঠ।ভোলা ময়রার ল্যাংচার দোকান, পাঁচুর তেলেভাজার দোকান পেরোলেই মাকড়চন্ডীর মন্দির। সামনের বকুল গাছের কোল ঘেঁষে সিমেন্টের বাঁধানো তেল চকচকে লাল রক, বিকেলে গ্রামের বয়ঃজ্যেষ্ঠরা এখানেই বসেন।ঝুপ করে সন্ধ্যা নামলেই গুটি গুটি পায়ে ঘরে ফেরা।ও’পাশের রাস্তাটা কুলির পথ। সামনের ঘন বাঁশ ঝাড়ের তলা দিয়ে যেখানে মধ্যে গগনেও সূর্যের…

বাংলা সাহিত্যের সম্মেলন থেকে ভেসে আসা বর্ণময় কিছু খন্ডচিত্র
বাংলা সাহিত্যের সম্মেলন থেকে ভেসে আসা বর্ণময় কিছু খন্ডচিত্র ইতিপূর্বে আপনাদের শুনিয়েছি বোম্বাইতে অনুষ্ঠিত ১৯৭৬-এর সাড়া জাগানো বঙ্গ সাহিত্য সম্মিলনের প্রথম দিনের প্রভাতী অধিবেশনে বিশিষ্ট সাহিত্যিকদের শরৎ-সাহিত্য বিতর্ক। তারই রেশ ধরে মনে পড়ছে অধিবেশনের তিনটি দিন ধরে পর্বে পর্বে ছোট ছোট ঘটনার আরও কিছু খন্ডচিত্র।

সুরের কল
ভিড় বাসে হঠাৎই একটা গন্ধ এসে নাকে সজোরে আঘাত করে। বৃদ্ধা ঘুমোচ্ছিলেন। গন্ধের ডাকে পলকা ডিমের খোলার মতো ঘুম ভেঙে যায়। ভিতরের নরম কুসুমের স্বপ্নটা আঠালো অনুভব নিয়ে জড়িয়ে যায়। বৃদ্ধা বোঝার চেষ্টা করে গন্ধটা কীসের? না, কাঁচা ডিম নয়, এ গন্ধ কাঁচা তেঁতুলের। ধারণাটা মনে আর প্রাণে মিলতেই একরাশ জল এসে জিভে ভর করে।…
