Tag: Bengali Culture

‘পুজোর গান’ এবং বাংলা বেসিক গানের স্বর্ণযুগের তিন অধ্যায়
বাঙালির হয়তো তেমন ব্যবসাবুদ্ধি নেই, অর্থবান হওয়ার প্রবল আকাঙ্ক্ষা নেই, প্রতিষ্ঠা পাবার তীব্র বাসনা নেই। তাই জাত হিসেবে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে; এটা সত্যি। কিন্তু বাঙালির প্রাণে চিরকাল গান ছিল ভরপুর। দুঃখে, শোকে, উৎসবে, জন্ম, মৃত্যু, বিবাহে সবেতেই বাঙালি গান গায়। নৌকো বাইতে বাইতে, ধান রুইতে রুইতে, ছাত পেটাতে পেটাতে বাঙালি গান রচনা করেছে, এবং গলা…

পুজোয় চাই নতুন গান…
প্রথম পর্ব এই লেখা যাঁরা পড়ছেন, জানি না ছোটোবেলা বা বড়োবেলাতেও, তাঁদের কতজনের জন্য সারা বছর নতুন জামা-জুতো কেনা হতো? আমার তো হতো না। যা কিছু ‘নতুন’ প্রাপ্তি’ সবই বছরের কোনও একটা বিশেষ সময়ের জন্য রাখা থাকতো। বাটা কোম্পানির এই শাশ্বত বিজ্ঞাপনটি শুধু জুতোর জন্য নয়, বাঙালি যাপনের একটি সংক্ষিপ্ততম স্লোগান। পয়লা বৈশাখ থেকে পঞ্জিকা…

বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা (পর্ব – ১)
আমাদের বেড়ে ওঠার সময়ে আমরা রোদ, জল, হাওয়ার মত যে জিনিসটা অনায়াসে আর অফুরন্ত ভাবে পেতাম, সেটা হল বাংলা গান শুনতে পাওয়া। তখন আমরা প্রধানত যে সব গান শুনতাম, তার দুটো ভাগ ছিল। একটা হোল বেসিক ডিস্কের গান, আর অন্যটা হল সিনেমার বা চলচ্চিত্রের গান। বলা বাহুল্য, পুজোর গানগুলি বেসিক বাংলা গানেরই অন্তর্গত। তবে বেসিক…

পায়ের চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার গায় …
রবিচক্রের বরিষ্ঠ সম্পাদক মশাই দুখিরামকে ফরমান দিয়েছেন একটি রচনার জন্যে। তেনার ছাগল দিয়ে যব মাড়ানোর এই (কু)অভ্যাস আর গেল না। যে নক্ষত্র মণ্ডলী রবিচক্রকে কেন্দ্র করে অলাতচক্রের মত স্ফুলিঙ্গ বিকিরণ করছে … সেখানে দুখিরাম একটি ফুলকি বিশেষ। এই বৈদ্যুতিন পত্রিকাটির সম্পাদকদ্বয় … বরিষ্ঠ জন তো বটেই … এমন কি বয়োকনিষ্ঠ জনাও এমন পরিশীলিত বাংলায় বাঙময়…

তুমি সুর আমি কথা:পুজোর গানের অবিস্মরণীয় জুটি মান্না দে-পুলক বন্দ্যোপাধ্যায়
স্মৃতিমেদুর বাঙালির পুজোর গানের প্রসঙ্গ উঠলেই কিছু নাম যেন Q আর U-এর মতো অবিচ্ছেদ্য বলে মনে হয়।যেমন মনে পড়ে লতা মঙ্গেশকর-সলিল চৌধুরীর নাম আর ডি-আশাও যেমন স্মৃতিতে ভেসে ওঠেন, তেমনই বাঙালি ভুলে যেতে পারে না মান্না দে-পুলক বন্দ্যোপাধ্যায় জুটিকে। আটাত্তর পাক রেকর্ডের যুগ পেরিয়ে EP, SP, লং প্লে-র কাল অতিক্রম করে ক্যাসেটের রমরমার যুগেও এই…

‘পুজোর গান’-এ সলিল চৌধুরী
সালটা ২০০৫। নিতান্তই প্রাইমারি স্কুলের ছাত্রী। মায়ের হাত ধরে স্কুলে যাই, আবার বাড়ি ফিরে মায়েরই কোলে বসে ভাত খাই। তো সেই রকম কাঁচা বয়সে দুর্গাপুজোর প্যান্ডেলে প্রথমবার বাজতে শুনলাম, “কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপকথা নয় সে নয়”। এ গান যে একাধারে সুরকার ও গীতিকার সলিল চৌধুরীর কথায় ও সুরে এবং শ্রী…

স্বর্ণযুগের গান
২০২৩-এর বর্ষশেষে রবিচক্র আয়োজিত স্বর্ণযুগের গানের সন্ধ্যায় ফেলে আসা সময়ের জনচিত্তজয়ী কিছু বাংলা গানে আসর মাতালেন প্রতিশ্রুতিময়ী তরুণী গায়িকা শ্রীমতি শ্রেষ্ঠা মজুমদার।

সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ
এমন একটা ভূখণ্ড, একদিন যার সব ছিল। রাজা ছিল, পন্ডিত ছিল, কবি ছিল, শিক্ষাবিদ ছিল, বিজ্ঞানী ছিল, শিল্পী ছিল, বিপ্লবী ছিল, সাধক ছিল, বীর সন্ন্যাসী ছিল, বিদ্রোহী দেশনায়ক ছিল। এদের সক্কলের ভুবন-জোড়া খ্যাতিও ছিল। এক কথায়, নানা রঙের আলোয় ঝলমল করত ভূখণ্ডটা।দেশজোড়া মানুষজন চেয়ে চেয়ে সমীহের দৃষ্টিতে দেখতো ভূখণ্ডটাকে। বলত – ‘তোমাদের মাটি রত্নগর্ভা। তোমরা…

অন্ধকারে প্রোথিত শিকড়, খুঁজে ফিরি আলো
সময়ের জটিল বয়নে অন্ধকার গাঢ় হয়ে উঠলে আলোর তৃষ্ণা যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে! কোনও কোনও মহল থেকে আজকাল প্রায়ই শুনতে পাই, রামমোহন থেকে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর থেকে বিবেকানন্দ, এঁদের সবাই-ই নাকি ঔপনিবেশিকতার ‘ দালাল’ এবং একইসঙ্গে কেউ কেউ তথাকথিত ব্রাহ্মণ্যবাদী ও সাম্প্রদায়িক! সময়ের সঙ্গে এবং দৃষ্টিকোণ পাল্টালে তথাকথিত বিখ্যাতদের মূল্যায়নে পরিবর্তনই স্বাভাবিক। আপত্তি তার…

স্মৃতির চিঠি : ভবতোষ দত্ত
ভবতোষ দত্ত নামটি শুনলেই বাঙালি সুধীজনের বেশির ভাগ ক্ষেত্রেই যাঁর কথা মনে পড়ে তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ লেখক অধ্যাপক ভবতোষ দত্ত। কিন্তু তাঁরই সমকালে যে একই নামে আরেকজন বিশিষ্ট বিদ্বজ্জন ছিলেন, যিনি বাংলা সাহিত্যের অধ্যাপক এবং লেখক হিসেবেও যথেষ্ট যশস্বী, সে কথা হয়তো সবাই জানেন না।এই শেষোক্ত ভবতোষ দত্তই আমার এই লেখাটির উপজীব্য বলে প্রথমেই এই…
