শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Bengali Culture

  • ব্রাত্যজন

    ব্রাত্যজন

    শ্রী দেবব্রত বিশ্বাস, চিরঞ্জীবেষু সেদিন মৃত্যু কণ্ঠ রুদ্ধ গানের ভিতর,বরফের মতো ধ্বনিহীন নীল অভিমানী স্বর,ভিতরে ভিতরে স্তব্ধ গানের স্থির কল্লোলতার ছিঁড়ে যাওয়া যেন তানপুরা শূন্য অতল। ব্রাত্যজনের রুদ্ধ তখন রবীন্দ্রনাথ,মৌন খসিয়ে নেমে আসছিল অনন্ত রাত। এই স্তব্ধতা ক্ষান্ত বজ্র-মেঘ গর্জনে,ভাটিয়ালি সুর ভাঁটার টানেতে দূর থেকে দূরে,বৃষ্টিক্লান্ত মেঘ ভাঙা জল নীলাঞ্জনের,জল তার গানে রেশ রেখে যায়…

  • রবীন্দ্রসঙ্গীত

    রবীন্দ্রসঙ্গীত

    আগরপাড়ার প্রভাসতীর্থের সভাঘরে ২২ মে ২০২২ তারিখে আয়োজিত রবিচক্রের রবীন্দ্র-স্মরণ সন্ধ্যায় রবীন্দ্রনাথের গানে শ্রীমতী মিতা কুন্ডু ও শ্রী দ্বৈপায়ন গোস্বামী। [শিল্পীর অন্যান্য অনুষ্ঠান]

  • ‘ন্যায়দন্ড’

    ‘ন্যায়দন্ড’

    রাজপ্রাসাদের হর্ষ উল্লাস থমকে গেল, যে মুহূর্তে দুর্যোধন, সদ্য দাসীতে রূপান্তরিত হয়ে যাওয়া রাজকুলবধূ দ্রৌপদীকে, সর্বসমক্ষে হাজির করার হুকুম জারি করলেন। একটু আগেও পাশাখেলা নিয়ে সভাঘরে তুমুল উত্তেজনা ঘিরে ছিল। একটা করে দান পড়ছে আর যুধিষ্ঠির একে একে হারাচ্ছেন, তার ঐশ্বর্য। কৌরবপক্ষের সমস্ত সমর্থক এই আদেশ-এ যেন স্তম্ভিত হয়ে যায়। অবশেষে দুঃশাসন দ্বারা সেই তুলনারহিত…

  • শোক নয় দ্রোহকাল

    শোক নয় দ্রোহকাল

    মনোরম বা রোমাঞ্চকর ভ্রমণকাহিনী লেখার ইচ্ছে বা মন কোনোটাই এখন নেই। যখন জানলাম, লেখা দেওয়ার একটা সাদা দেওয়াল আমার জন্য বরাদ্দ,তাই একটু মনের কথা বলি। ৯ই অগাস্ট থেকে আজ ১৭ দিন (২৬শে আগস্ট) হয়ে গেল অভয়ার নারকীয় হত্যাকান্ডের। আমরা পথে পথে মিছিল করছি, প্রতিবাদ, ধরনা… আমরা মেয়েরা দিশেহারা। ঠিক কী করলে যে শান্তি পাবো, কী…

  • “এরা সুখের লাগি চাহে প্রেম…”

    “এরা সুখের লাগি চাহে প্রেম…”

    সুখ কি তাহলে সোনার হরিণ, যার পিছে দৌড়ে মরি? প্রেম কি মিছে? ভালোবাসা কি ছলনা? আমরা কি চাই? কারে চাই? আমরা যাহা চাই ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। তাই কি এত অশান্তি? এত হায় হায়, মান অভিমান, চোখের জল?কবি যাই বলুন, আমরা সাধারন মানুষ, প্রেম ভালোবাসা, মায়া-মোহের বিচিত্র এই ইন্দ্রজাল আমাদের কাছে…

  • উত্তমকুমার সমীপে

    উত্তমকুমার সমীপে

    সত্তরের দশকের প্রায় মধ্যভাগ। তখনও কলেজের গন্ডী পেরোইনি। একদিকে উত্তমকুমার, অন্যদিকে হেমন্ত মুখোপাধ্যায় আমাদের ভাসিয়ে নিয়ে চলেছেন। বাকি সব মহীরুহসম শিল্পীদের কুর্নিশ করেও বলি, এক বিরাট সংখ্যক বাঙালির মতো এই দুজনকে নিয়ে আমাদের আবেগের আতিশয্য ছিল বেশি। তা, হেমন্তবাবুকে দেখা, একাধিক বার তাঁর গান শোনা, হয়ে গেছে। কিন্ত মহানায়কের সাক্ষাৎ দর্শন? তার সুলুক সন্ধান তখনও…

  • দুটি কবিতা

    দুটি কবিতা

    এটুকুই দুচোখে দুচোখ রাখাঅনৃত মায়ায়বেঁধে নেওয়া ভঙ্গুর সময়এটুকুই, আর কিছু নয় ঋণ তুমি চলে গেলেতোমার পদচ্ছাপ নেওয়া হল না তুমি চলে গেছআমি দিক-ভোলা বোষ্টুমির মতোভর দুপুরে পা ছড়িয়ে বসে গান গাইদাওয়ার চারপাশে মাধবীলতা আর সন্ধ্যামালতি লাগিয়েছিপথ ভুলে আস যদিনীলকমল হৃদয়টির সাথে কচি-গোলাপ রঙঅঞ্জলির অভাব হবে না তুমি এলে না, আসবে না আরতবু আমি অপেক্ষায় থাকি…সাঁঝঘরের…

  • স্বাধীনতা, তুমি কোন্‌ পথে?

    স্বাধীনতা, তুমি কোন্‌ পথে?

    স্বাধীনতা! লক্ষ লক্ষ শহীদের রক্ত-রঞ্জিত স্বাধীনতা। কত কত একনিষ্ঠ দেশসাধকের বুকের মধ্যে প্রতিনিয়ত স্পন্দন তোলা স্বাধীনতা। হাজার হাজারকবি-সাহিত্যিক-শিল্পী-দার্শনিকের মননসাধনায় জারিত স্বাধীনতা। কত কত নাম-না-জানা ইতিহাসে স্থান-না-পাওয়াদের সংগ্রামের ফসল স্বাধীনতা। এ’ স্বাধীনতা বড় যত্নে, বড় আদরে, বড় শ্রদ্ধায় লালন করারই তো কথা ছিল। কথা ছিল ওই নাম-না-জানাদের সামনের সারিতে প্রতিষ্ঠা দেওয়ার। কিন্তু আমরা সেই একাগ্রতা নিয়ে,…

  • পেয়েছি ডাক, চলেছি আমি তাই

    পেয়েছি ডাক, চলেছি আমি তাই

    ছুটির দরখাস্ত তো অনেক আগেই দাখিল করেছেন রবীন্দ্রনাথ। কিন্তু ২২ শ্রাবণ ১৩৪৭-এ বসে আর ঠিক একটা বছর পরে ওই দিনটিতেই তাঁর ছুটি মঞ্জুর হবে কেই বা জানত! কেই বা সেদিন ভেবেছিল, কুহেলিকা উদ্ঘাটন করে সূর্যের মতো নূতনের আর প্রকাশ ঘটাতে আসবে আর একটাই মাত্র ২৫ বৈশাখ। ছুটিটা তো তাঁর মিলেইছিল, কিন্তু তাঁর আগে কড়ায়-গণ্ডায় পাওনাটা…

  • পরানের সাথে খেলিব আজিকে- ২ 

    পরানের সাথে খেলিব আজিকে- ২ 

    ” হে রুদ্র, তোমার দুঃখরূপ, তোমার মৃত্যুরূপ দেখিলে আমরা দুঃখ ও মৃত্যুর মোহ হইতে নিষ্কৃতি পাইয়া তোমাকেই লাভ করি…. তোমার সেই ভীষণ আবির্ভাবের সম্মুখে দাঁড়াইয়া যেন বলিতে পারি, আবিরাবীর্ম এধি, রুদ্র বত্তে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম।”(মাঘ উৎসবের ভাষণ থেকে, ১৩১৪ সাল) কবির ছোটো ছেলে শমীন্দ্র বেড়াতে গিয়েছিলেন মুঙ্গেরে, কবির এক বন্ধুর বাড়িতে। এগারো…