শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Bengali Culture

  • শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় – মনে রাখার মতো কিছু কথা

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় – মনে রাখার মতো কিছু কথা

    রাজনীতির কল্যাণে ইদানিং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামটা প্রায়শই উচ্চারিত হয়। ইতিহাস থেকে মুখ ফিরিয়ে রাজনীতির চর্চায় বাঙালির চিরকালীন উৎসাহ বলে শুধু রাজনীতির তকমা লাগানো শ্যামাপ্রসাদের মূল্যায়নে অনেক ফাঁকও থেকে যায়। গান্ধী-নেহরু-সুভাষ-বামপন্থা-ডানপন্থা-দেশভাগ-বঙ্গভঙ্গ-সাম্প্রদায়িক-অসাম্প্রদায়িক এমন হাজারটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যথার্থ ভাবনা বর্জিত বল্গাহীন বিতর্কে বাঙালি তো অক্লান্ত। আর এত সব বিষয়ের মধ্যে অনেক দিন ধরে ঘুমিয়ে থাকা শ্যামাপ্রসাদ ইদানিং…

  • বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা (পর্ব – ২)

    বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা (পর্ব – ২)

    রবিচক্রের “বাংলার শারদ অর্ঘ্যের গান” বিষয়ক সংখ্যাটিতে (১ অক্টোবর ২০২৪) ‘বাংলা গানের উজ্জ্বল কারিগরদের কথা লিখেছিলাম। প্রকাশ-পরবর্তী অনুভবে ও পর্যালোচনায় বুঝেছিলাম, লেখাটির প্রতি পূর্ণ সুবিচার করতে পারিনি, কারণ এই আলোচনায় যাঁদের উপস্থিতি অনিবার্য ছিল, তাঁদের নিয়ে যথাসাধ্য আলোচনা করার চেষ্টা সত্ত্বেও লেখাটি দীর্ঘায়ত হয়ে যাবার আশঙ্কায় উল্লেখযোগ্য কতিপয় আমার পূর্ববর্তী লেখায় অন্তরালে বা অনালোচিত থেকে…

  • অতঃপর পলায়ন সুষ্ঠু সমাধান…

    অতঃপর পলায়ন সুষ্ঠু সমাধান…

    “অতঃপর পলায়ন সুষ্ঠু সমাধান,পঞ্চানন নিয়ে যাক ধান, ধাইব না পিছে।”ধরুন সন্ধ্যা বেশ ঘনিয়ে এসেছে। কর্ম ক্লান্ত দিন শেষে, সদ্য গা ধুয়ে আপনি বসেছেন সোফায়। আপনার ‘সচিব-সখা’ হাতে দিয়েছেন এক কাপ ক্লান্তি নাশিনী চা, বিস্কুট। সেই চায়ের চুমুক আপনাকে নিয়ে যাচ্ছে ঘুম ঘুম ‘বাতাসিয়া লুপে’, বিস্কুট ভাঙছে আড়মোড়ার মত। আপনার সঙ্গীত তন্ত্রে তখন বাজছেন নিখিল বন্দ্যোপাধ্যায়।…

  • বঙ্গজীবনের পাঁচালী : চোদ্দ শতক (৪)

    বঙ্গজীবনের পাঁচালী : চোদ্দ শতক (৪)

    বিশের দশকের এক নতুন বিস্ময় –পর্দায় মানুষ নাচে, করে অভিনয় ।।বিনোদনে ছায়াছবি নবীন মাধ্যম,কত গুণী নট ও স্রষ্টা ঢালি নিজ শ্রমগড়িল এ তিলোত্তমা শিল্প-সুষমায়,সকলের উল্লেখের নাহিকো উপায়।।শতকের প্রথমেই সিনেমার আগমন,ছায়াছবি বাণীহীন ছিল যে তখন।।সে যুগেও নির্দেশনা, পরিবেশনায়বাঙালি কৃতীর দান লক্ষ করা যায়।। ধীরেন্দ্রনাথ, হীরালাল আর বীরেন সরকার,হিমাংশু রায় আদি নাম কত বলি আর ।।তিরিশের দশকে…

  • বাংলা রঙ্গমঞ্চের নটীদের আঁধার পেরিয়ে আসার ইতিবৃত্ত

    বাংলা রঙ্গমঞ্চের নটীদের আঁধার পেরিয়ে আসার ইতিবৃত্ত

    বাঙালি জাতির সূচনার অনেক রকমের ব্যাখ্যার মধ্যে বাংলাভাষার সৃষ্টিকাল থেকেই বাংলা সংস্কৃতির শুরু সেই ব্যাখ্যাতেই আপাতত থাকা যাক। সেই ব্যাখ্যা অনুযায়ী প্রাচীনতম বাঙলা বলা হয় চর্যাপদকে। সেই চর্যাপদের বৌদ্ধ চর্যাগীতিতে এক জায়গায় একটি পদ পাওয়া যাচ্ছে –নাচন্তি বাজিল, গান্তি দেবীবুদ্ধনাটক বিসমা হোই॥ অর্থাৎ অভিনেতা নাচছে, অভিনেত্রী গান গাইছে। বুদ্ধনাটকের এর চেয়ে বেশি বিবরণ আর কিছু…

  • ‘জগৎ-পারাবারের তীরে…’

    ‘জগৎ-পারাবারের তীরে…’

    উৎসব রাতের পর সকালের সূর্য বড় ম্লান হয়ে যায়। হেমন্তে ফসল প্রসবের পর প্রকৃতি যেন ক্লান্ত। তার সেই এলিয়ে পড়া মাঠ শুয়ে থাকে কুয়াশায়। সকালে ঘাসের ওপর শিশিরের ছোঁয়া পায়ে জড়িয়ে যায়। যদিও শহুরে মানুষ, প্রকৃতির উপস্থিতি তেমন ভাবে প্রত্যক্ষ করার সুযোগ পান না, তবু নাগরিক জীবন থিতু হতে চায়। ভাল বা মন্দ কাজের পরিণতিকে…

  • রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্রঃ সম্পর্কের বিবর্তন (পর্ব – ২)

    রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্রঃ সম্পর্কের বিবর্তন (পর্ব – ২)

    ১৯৩৭ সালে হিন্দু-মুসলমান বিরোধের সূত্রে ‘বন্দেমাতরম’কে জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করা যায় কিনা এই নিয়ে বিতর্কের ঝড় উঠল। মুসলমানদের বক্তব্য হচ্ছে, গানটিতে হিন্দু পৌত্তলিক দেবী দুর্গার স্তব আছে এবং ‘আনন্দমঠ’ উপন্যাসটি মুসলিম বিদ্বেষের উপর ভিত্তি করে রচিত। অপরদিকে বাঙালি হিন্দুদের মত হচ্ছে, অর্ধশতাব্দীকাল ধরে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা গানটি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গান্ধীজি,…

  • বাদলনামা

    বাদলনামা

    এখনো আকাশে বাদল মাদলধিতাং নাতিন বাজেমাঠমঞ্চে মুষলধারেবৃষ্টিরা ওই সাজে।মুখোশ খোলা মুখের কথাবলছে ওরা শোনঅনিশ্চিতের পাতকুয়োতেনতুন দৃষ্টিকোণ। বাদলবাবু মনে আছে, পাগলা ঘোড়া করার সময়ে শম্ভূ মিত্র বলেছিলেন,’আচ্ছা হুইস্কি কি নীট খাওয়া যায়? শ্মশানের ওই চারজন তো খাচ্ছে?’ স্বভাবসিদ্ধ তাৎক্ষণিক জবাব ছিল, ‘আপনার কথা জানি না আমি অন্তত তো নীটই খাই!’ বিশ্বাস করুন আজ আমিও ওই যাকে…

  • নবজাতক

    নবজাতক

    বৃষ্টির অ্যাবস্ট্র্যাক্ট প্রচ্ছদ ছিঁড়ে জেগে উঠছো তুমি,মেঘের কিনারে ঝুলে থাকে ক্ষুধানিবৃত্তির আলো,সেই দীপ্তি যেন অনিবার চৈতন্য মন্থনের।সমস্ত দুর্বিপাকের মধ্য থেকে কীভাবেটেনে আনো নতুন পথের দিশা!ফিউশনে জেগে ওঠে অনন্ত পরমাণুর মহিমা,ভিজে মাটির ভিতরে সতেজ ভ্রুণের ঘ্রাণেমাতৃত্বের নিমগ্ন প্রত্যাশার আনন্দ!অভিসন্ধির বিবর্ণ আগাছার বাড়বাড়ন্ত-এগিয়ে চলতে গেলে পায়ে জড়ায়অবাঞ্ছিত গুল্মলতা! মনে হয় কোনও হনন মুহূর্ত এসেনীল মৃত্যুর মতো জড়িয়ে…

  • কাঞ্চন বন্দ্যোপাধ্যায়ের গান

    কাঞ্চন বন্দ্যোপাধ্যায়ের গান

    বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার সংগঠন রবিচক্রের সাঙ্গীতিক আসর বসেছিল আগরপাড়ার প্রভাসতীর্থের সভাঘরে ৩১ জুলাই, ২০২২ তারিখে। এই আসরে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও শিক্ষক শ্রী কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বসেছিলেন তাঁরই সুরারোপিত বিবিধ ধারার বাংলা গানের পসরা সাজিয়ে। কাঞ্চন বাবুর গানের একটি পর্ব থেকে আর একটি পর্বে যাওয়ার সূত্রটি মনোজ্ঞ কথকতায় বেঁধেছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী সৌরভ…