Tag: Robichakro

শব্দহীন জ্যোৎস্নার ভিতর
কবি জীবনানন্দ দাশ স্মরণে কার্তিকের জ্যোৎস্নার ভিতরে তিনি আজ। কুয়াশার বুকে বেজে চলেছে একটানা কোমল গান্ধার। এখন সন্ধে। অনেক বাদামি পাতা ঘাসের ভিতরে ক্লান্তিকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েছে কোনোদিন ফিরবে না বলে তার নিজস্ব নির্মাণে। এই আলো অন্ধকারে তিনি এসে দাঁড়ালেন। আজ তিনি একান্তই নিজের সঙ্গে, একা। কী এক ইশারা মনে রেখে অনেক নিঃশব্দ কথোপকথনে…

বিচিত্রকর্মা এক ঠাকুরের কথা
বিস্মৃতিচারণা – পর্ব (৩) স্মৃতি-বিস্মৃতির আলপথ ধরে হাঁটতে হাঁটতে খ্যাত অখ্যাত কত মানুষই যে ভেসে ওঠেন চোখের সামনে! আজ আমার কৈশোর স্মৃতির আয়নায় ধরা দিলেন রবীন্দ্রনাথের তৃতীয় প্রজন্মের এক অসামান্য পুরুষ। তিনি সৌম্যেন্দ্রনাথ ঠাকুর। পরিচয়টা একটু বিশদভাবে জানিয়ে আমার স্মৃতির ঝাঁপিটি খুলব। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র, কবির বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র তিনি। পিতা, সুধীন্দ্রনাথ ঠাকুর।…

মহাকবি কালিদাসকৃত মেঘদূতের বাংলা ভাবানুবাদ (পর্ব-৪)
পূর্বকথনঃ- ধনপতি কুবের। কৈলাসে তার আবাস। নগরীর নাম অলকা। পরিপূর্ণ সৌন্দর্যের ধাম। সুউচ্চ প্রাসাদ ভবন নগরীর আকাশকে স্পর্শ করছে। ভবনের ছাদ শিখীর নৃত্যে ছন্দিত। মধুপ গুঞ্জরিত শতশতদলে সরোবরগুলি সদা আন্দোলিত। রাত্রি নিত্য জ্যোৎস্নাজড়িত। আনন্দাশ্রুছাড়া নয়নসলিল সেখানে বিরল। আর বয়স তো যৌবনেই আবদ্ধ। কুবেরের কর্মসচিব যক্ষ। তরুণবয়স সদ্যপরিণীত। সুন্দরী বধূটি। তপ্ত কাঞ্চনবর্ণা, তন্বী, শিখরীদশনা,পাকা বিম্বফলের মতো…

সিঞ্চিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রনাথের বিবিধ পর্যায়ের ১০টি গান
রবিচক্রের সঙ্গীত-সন্ধ্যায় পরিবেশিত অনুষ্ঠানঃ জুলাই, ২০২২

কবির গদ্য
একজন বিশিষ্ট কবি যখন কবিতার পাশাপাশি গদ্য রচনায় মন দেন, তখন তাঁর গদ্যভাষায় কি পদ্যের ছাপ পড়ে? এই ছায়া বা প্রভাব কি বাঞ্ছিত? – প্রশ্নদুটি নিঃসন্দেহে প্রাচীন এবং বিতর্কিত। রবীন্দ্র-পরবর্তী যুগের আধুনিক সাহিত্যিক, যাঁরা কল্লোল যুগের সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন, তাঁদের কেউ কেউ তদানীন্তন বাংলা সাহিত্যের মহীরুহসম প্রবীণ কবির গদ্যভাষায় কবিতার ছায়া বা কাব্যিক চলন…

‘রাজা’ ও ‘রক্তকরবী’ – আলোকাভিসারী মানুষের মুক্তির অভিন্ন তপস্যা
সত্য সরল। তবুও সত্য জটিল। সত্য জটিল কারণ তা বিরোধ এবং আপাত বৈপরীত্যের সমন্বয়। প্রায়ই সত্যের সমন্বিত সত্তাটির বদলে অসম্পূর্ণ বোধ আর চেষ্টিত নির্মাণের বিমূঢ় অভিপ্রায়ে সত্যের অনায়াস ও সম্পূর্ণ রূপের বদলে আমাদের চেতনায় যা ধরা পড়ে, তা হলো সত্যের খন্ডিতরূপ। সমস্যা সৃষ্টি হয় তখন, যখন মানুষ এই খন্ডিত সত্যের আধারে ধরতে চায় সম্পূর্ণ জগতকে।…

এই সময়ে রবীন্দ্রনাথ
সুশোভন সরকার তাঁর এক মনোগ্রাহী স্মৃতিচারণে লিখেছিলেন – “ইতিমধ্যে আমি বার বার শান্তিনিকেতনে যেতে আরম্ভ করি। সেখানে তখন বাড়িতে বাড়িতে, রাস্তাঘাটে রবীন্দ্রসংগীত ধ্বনিত হচ্ছে। সেই সংগীতরসে আমার মন ডুবে যেত।” পুরনো দিনের শান্তিনিকেতনের এই বর্ণনা আমাকে মুগ্ধ করেছিল। কিন্তু ১৯৮৩-৮৪ সালে আমি যখন নিতান্ত ছেলেবেলায় শান্তিনিকেতনে যেতে শুরু করি, সে সময়ে বা তারপরে সেখানে কোনো…

রবীন্দ্র নাটকে নারী
‘নহি দেবী, নহি সামান্যা নারী/ পূজা করে মোরে রাখিবে উর্ধ্বে/ সে নহি নহি/হেলা করি মোরে রাখিবে পিছে/ সে নহি নহি।’ — রবীন্দ্রনাথের চিত্রঙ্গদার কন্ঠে এই বিদ্রোহের সুর ধ্বনিত হয়েছে। সেই সুরে মিশে আছে রবীন্দ্রনাথের নারী ভাবনার মহাসুর। নারীকে তিনি গৃহকোণে বন্দী করে রাখতে চান নি। কঠোর কঠিন বাস্তবের মাটিতে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। নারীকে আপন…

সুকুমার রায় ও বৈজ্ঞানিক সংস্কৃতি – প্রয়াণ শতবর্ষে ফিরে দেখা
সুকুমার রায় সম্পর্কে রবীন্দ্রনাথ একদা লিখেছিলেন, “…তাঁর স্বভাবের মধ্যে বৈজ্ঞানিক সংস্কৃতির গাম্ভীর্য ছিল, সেজন্যই তিনি তাঁর বৈপরীত্য এমন খেলাচ্ছলে দেখাতে পেরেছিলেন।” যে ধরণের বৈপরীত্য সুকুমারের খেয়াল-রসসিক্ত রঙ্গসাহিত্যের মুখ্য উপজীব্য, তার পেছনে বৈজ্ঞানিক বুদ্ধিসঞ্জাত কোনো গাম্ভীর্যের ক্রিয়া নিহিত ছিল, এমন কথা বললে প্রথমে তা’ কিছুটা স্ববিরোধী শোনাতেই পারে। তার প্রধান কারণ, আমরা সুকুমারের এ ধরনের তাবৎ…

যাত্রাপথে
রবি ঠাকুর তাকিয়ে আছেন। তাঁর দৃষ্টি, চোখে নিয়ে দীপক খুব সন্তর্পনে কথা বলছে, যেমন করে প্রিয় মানুষকে মনের কথা বলা হয়, তেমনই অন্তরঙ্গ স্বর, “তোমার সাজানো পথেই আমার চলা। সেই কোন ছোটবেলায় মায়ের মুখে শিশু আর শিশু ভোলানাথ শুনতে শুনতে জীবনের সোপানে পা রেখেছি। তারপর এতকাল পেরিয়ে এলাম। নিজের কাজে, ভাবনায়, স্বপ্নে কিম্বা গার্হস্থে তোমাকেই…
