শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Robichakro

  • অন্ত্যজের গান

    অন্ত্যজের গান

    দুখিরামের রবি প্রণাম।এক কবিতা ও সুর প্রয়াস। সমবেত সুধী – সুজন,প্রগাঢ় রবীন্দ্র প্রেমী – উপস্থিত দর্শক জন –তত্ত্বজ্ঞ – জ্ঞানী – বোদ্ধা –সাংস্কৃতিক সকল যোদ্ধা –সবাই আমার শ্রদ্ধাস্পদ, সুবিনীত প্রণাম নেবেন। আসলে জানেন –আজকের এই সভায় – আমি অনধিকার প্রবেশকারী।চোর-শিকারি – যেমন ঢোকে গভীর বনে,চুপিচুপি সংগোপনে –অতর্কিত আক্রমণে –বনের পশুর প্রাণ নিয়ে নেয়।আর বিনিময় –তার…

  • ‘নাই বা এলে যদি সময় নাই…’

    ‘নাই বা এলে যদি সময় নাই…’

    রবীন্দ্রনাথের গান যাঁদের সাবলীল গায়কীতে উদাত্ত কণ্ঠমাধুর্যে স্বতঃস্ফূর্ততা পায়, শ্রোতার অন্তরে সহজেই প্রবেশ করে, শ্রী সুগত মজুমদার সেই গোষ্ঠীর শিল্পী। দেবব্রত বিশ্বাসের ভাবশিষ্য তিনি, সাক্ষাৎ শিষ্য পীযূষকান্তি সরকারের। তিনি রবিচক্রের আপনজন। সম্প্রতি রবিচক্রের গঙ্গা তীরবর্তী একটি আসরে তাঁর গান আপ্লুত করেছিল উপস্থিত শ্রোতাদের। পরিকল্পনা চলছে নিকট ভবিষ্যতে রবিচক্রের আসরে আমন্ত্রিত শিল্পী হিসেবে তিনি গান শোনাতে…

  • মহাকবি কালিদাসকৃত মেঘদূতের বাংলা ভাবানুবাদ (পর্ব-৩)

    মহাকবি কালিদাসকৃত মেঘদূতের বাংলা ভাবানুবাদ (পর্ব-৩)

    পূর্বকথনঃ- ধনপতি কুবের। কৈলাসে তার আবাস। নগরীর নাম অলকা। পরিপূর্ণ সৌন্দর্যের ধাম। সুউচ্চ প্রাসাদ ভবন নগরীর আকাশকে স্পর্শ করছে। ভবনের ছাদ শিখীর নৃত্যে ছন্দিত। মধুপ গুঞ্জরিত শতশতদলে সরোবরগুলি সদা আন্দোলিত। রাত্রি নিত্য জ্যোৎস্নাজড়িত। আনন্দাশ্রুছাড়া নয়নসলিল সেখানে বিরল। আর বয়স তো যৌবনেই আবদ্ধ। কুবেরের কর্মসচিব যক্ষ। তরুণবয়স সদ্যপরিণীত। সুন্দরী বধূটি। তপ্ত কাঞ্চনবর্ণা, তন্বী, শিখরীদশনা,পাকা বিম্বফলের মতো…

  • হে পূর্ণ তব চরণের কাছে …(পর্ব ২) 

    হে পূর্ণ তব চরণের কাছে …(পর্ব ২) 

    [পর্ব -২] একসময়ে পৌঁছে গেলাম চিক্কা। এখানের উচ্চতা ৯৩০০ ফুট। নদীর পাশে একটুকরো সমতল জায়গা, সেখানে প্রচুর ভেড়া নিয়ে কয়েকজন মেষপালক, ভেড়াদের লোম কেটে বস্তাবন্দী করছে। পশমের বস্ত্র তো আমরা সকলেই গায়ে দিই, কিন্তু সেই পশম আহরণের একেবারে প্রাথমিক ধাপটা প্রথম চাক্ষুষ করলাম। বিশেষ একটা কায়দায় ভেড়াগুলোকে চেপে ধরে রেখে, একটা অদ্ভুত আকৃতির কাঁচি দিয়ে…

  • বৈশাখী সুখ

    বৈশাখী সুখ

    বৈশাখের তীব্রতায় প্রাণীকুলের ওষ্ঠাগত প্রাণ। অত্যাধিক তাপ প্রবাহে থিরিথিরি করে কম্পমান বাতাস দৃষ্টিবিভ্রমের সৃষ্টি করে, দিগন্ত ঝাপসা মনে হয়। আগুনের হলকার মতো তাপিত বায়ু ত্বক স্পর্শ করে। এর মধ্যেই দেশব্যাপী নির্বাচনী প্রক্রিয়ায় রাজনৈতিক উত্তেজনার পারদ উর্ধমুখী। রাজ্যস্তরে একের পর এক অপকর্মের উন্মোচন বাঙালি জাতিকে ক্রমান্ধকারের পথে ঠেলে নিয়ে চলেছে। যেকোন জমায়েত, সমাজে অথবা সমাজ-মাধ্যমে চোখ…

  • রেখেছ বাঙালি করে

    রেখেছ বাঙালি করে

    মৃতপ্রায় বাঙালির প্রাণের প্রদীপটা এখনও টিমটিম করে জ্বলছে বটে। যেটুকু জ্বলছে, তা কিন্তু জ্বালিয়ে রেখেছেন তিনি, মুখ্যত তিনিই! তাঁর সেই উদ্বেগের ১৪০০ সালটা পেরিয়ে গেছে অনেক দিন হল। দক্ষিণের বারান্দায় বসে কোনো কল্পনার অবগাহনে তাঁর পাঠানো অনুরাগে সিক্ত কবিতা তো সেই ‘তুমি’র এখন পড়ার কথা। কিন্তু হয়তো আজকের বাঙালি-হৃদয়ের রক্তক্ষরণের এমন পরিস্থিতি তাঁর ভাবনাতে ঠাঁই…

  • ছড়াপুরে রবি

    ছড়াপুরে রবি

    ওই দেখো, উড়োজাহাজ দেখো ওই উড়োজাহাজ, ছুটে যায় বহুদূর হাঁদা চলে ছড়াপুর চলে হাঁদা ছড়াপুর, পেরিয়ে শহর-গ্রাম কত নদী রোদ্দুর। নীচ-পানে তাকায় সে তাকায় সে নীচ-পানে, এ বাবা! ছোটো হয় মাঠঘাট নদী যেন সরু সুতো সরু সুতো হয় নদী, আল্পনা এঁকে রাখা পৃথিবীর জল পাট। বন-ছাদ দেখেনি সে দেখেনি সে বন-ছাদ, অগণন গগন-বিলাসী মহীরুহ গাছেদের…

  • রবীন্দ্রনাথের গানের “অধরা মাধুরী”

    রবীন্দ্রনাথের গানের “অধরা মাধুরী”

    রবীন্দ্রনাথের গানের “অধরা মাধুরী”/আবু সাঈদ ফিরোজসহজে ধরা যায়না, ছোঁয়া যায়না এমন একটা অধরা মাধুরী আছে রবীন্দ্রনাথের গানে। রবীন্দ্র-তাত্ত্বিকেরা প্রায়শই রবীন্দ্রনাথের গানের এই বিশিষ্টতাকে পাণ্ডিত্যের বেড়াজালেই আটকে রাখতে পছন্দ করেন। তাঁদের দৃষ্টিতে রবীন্দ্রনাথ বাঙালি তথা ভারতীয় হয়েও ছিলেন বিশ্বনাগরিক। ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করেও বিশ্বের যা কিছু সত্য, যা কিছু সুন্দর তা আজীবন গ্রহণ…

  • ‘নিজের সুর দেওয়া গান’

    ‘নিজের সুর দেওয়া গান’

    ‘নীরব রজনী দেখো মগ্ন জোছনায়’, ‘বলি ও আমার গোলাপবালা’, ‘আঁধার শাখা উজল করি এবং ‘শুন নলিনী খোলো গো আঁখি’, এই গানগুলি রবীন্দ্রনাথ লেখেন আমেদাবাদে। ১৮৭৮ সালে, প্রথমবার বিলেত যাবার আগে কিছুটা সময় রবীন্দ্রনাথ আমেদাবাদে কাটান। আমেদাবাদ তাঁর মেজদাদা সত্যেন্দ্রনাথের কর্মস্থল তখন। ১৮৭৬ এর এপ্রিল থেকে এখানে ডিস্ট্রিক্ট্‌ অ্যান্ড সেশন্‌স জজ হিসাবে নিযুক্ত হন সত্যেন্দ্রনাথ। সত্যেন্দ্রনাথের…

  • আকাশে আকাশে…

    আকাশে আকাশে…

    রবীন্দ্রনাথের সৃষ্টি, বিশেষত তাঁর গান জীবনের বিভিন্ন মুহূর্তে, বিভিন্ন পাঠক শ্রোতার কাছে যে আবেদনবৈচিত্র্য নিয়ে ধরা দেয়, অন্তহীন সেই পরিব্যাপ্তির তুলনা চলে শুধুমাত্র আকাশেরই সঙ্গে। রবীন্দ্রসৃষ্টিরসধারায় অবগাহনে মহাকাশ পরিক্রমার আনন্দ। রবীন্দ্রনাথের দূরবিস্তৃত আনন্দগানের যাত্রাপথের শুরুতেও আকাশ, শেষেও আকাশ। কথাটা আলঙ্কারিক অর্থে নয়, পুরোপুরি আক্ষরিক অর্থেই সত্য। রবীন্দ্রনাথের প্রথম গানের প্রথম কথা “গগন” এবং শেষ গানের…