শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Robichakro

  • প্রতিপক্ষের নাম রবীন্দ্রনাথ

    প্রতিপক্ষের নাম রবীন্দ্রনাথ

    এত বড় একটা জীবন, এত রকমের কর্মকাণ্ড, দিকবিদিকে এত পরিব্যাপ্ত এবং বিচিত্র সৃজনের ভান্ডার, দেশে-বিদেশে এত বিবিধ ঘটনার মধ্যে তাঁর কিছু স্বেচ্ছায়, কিছু অনিচ্ছায় জড়িয়ে পড়া, কত রকম বিতর্কিত issue তে তাঁর নিজস্ব অভিমতকে দেশে বিদেশে নিঃসঙ্কোচে উপস্থাপিত করা, একটি ব্যাতিক্রমী প্রতিষ্ঠানকে শূন্য থেকে একক প্রচেষ্টায় একটু একটু করে গড়ে তোলা, বড় সড় একটা জমিদারী…

  • চিরন্তন সত্যজিৎ

    চিরন্তন সত্যজিৎ

    বৈশাখ যেন একটা উগ্রপন্থী স্বভাবের মাস। বসন্ত ঋতুর যা কিছু পেলব কোমল হাবভাব চৈত্রশেষে অবশিষ্ট ছিল, তাকে যেন এক ঝটকায় সরিয়ে দিয়ে একেবারে মিলিটারি মেজাজে বৈশাখের আবির্ভাব। সুর্য্য হঠাৎ খেপে লাল, বাতাস সহসা আগুন পারা। তার মধ্যে আবার মাঝে মাঝে আকাশ দেখায় ঝড়বাদলের চোখরাঙানি। এই মাস ঠিক শান্তির নয়, স্বস্তির নয়। তবুও এই বৈশাখের কাছে…

  • শতবর্ষে সত্যজিৎ

    শতবর্ষে সত্যজিৎ

    গল্পে তুলিতে চলচ্ছবিতে গানে গানে নির্মাণ,অম্লান তাঁর শিল্পতীর্থে জীবন গাইছে গান।দিগন্তজোড়া কাশের ঢেউয়ে প্রকৃতির উৎসব,বিস্মিত দেখি ছুটছে সেখানে শাশ্বত শৈশব।জীবন-মৃত্যু শতরঞ্চ খেলে ছবির মঞ্চ জুড়ে বিপ্রতীপের স্রোতে সংঘাতে মেঘে মেঘে রোদ্দুরে। এই যে জীবন কখনো ছুটছে কখনো থুবড়ে মুখ,দ্বন্দ্বে-ছন্দে প্রেম ও অপ্রেম সুখ ও যত অসুখ,ক্যামেরা সাউন্ড, তুলি ও কলমে শিল্পিত নন্দন;সুরবিন্যাসে তিনি যা ধরেন,…

  • সত্যজিতের দুই অসামান্যা

    সত্যজিতের দুই অসামান্যা

    সত্যজিৎ রায়। নামটি উচ্চারিত হলেই বাঙালি তথা সমগ্র বিশ্বব্যাপী আপামর চলচ্চিত্রপ্রেমীর মননেই ছ’ ফুট চার ইঞ্চির এক শালপ্রাংশু পুরুষের প্রতিকৃতি ভেসে ওঠে যাঁর কর্মকাণ্ডের দৈর্ঘ্য তাঁর শারীরিক উচ্চতাকেও ছাপিয়ে যাওয়া শুরু করেছিল সেই বিংশ শতকের পঞ্চাশের দশক থেকেই। যাঁর প্রথম চলচ্চিত্রই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী, মরমিয়া উপন্যাস অবলম্বনে ‘পথের পাঁচালী’ (১৯৫৫), প্রযোজনার দায়িত্বে ছিলেন স্বয়ং পশ্চিমবঙ্গ…

  • হে পূর্ণ, তব চরণের কাছে …

    হে পূর্ণ, তব চরণের কাছে …

    [পর্ব -১] দিল্লি পৌঁছোনো অবধি একটু দ্বিধা ছিল, কীভাবে এগোব পরবর্তী গন্তব্যে। ইন্টারনেট মারফৎ জানা গেছিল, দিল্লি থেকে হিমাচল প্রদেশের কুলু আকাশপথে যাওয়া সম্ভব, কিন্তু তার টিকিট এই অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে বসে পাওয়া সম্ভব ছিলনা (বলে রাখি, সময়টা ছিল ২০০৩ সাল) । তাই টিকিটের অনুরোধ রেখেছিলাম আমাদের দিল্লি অফিসে, কিন্তু কোনও উত্তর পাইনি। দ্বিধা সেই কারণেই…

  • আঁধার ঘরের বহ্নিমান দীপশিখা (পর্ব ২)

    আঁধার ঘরের বহ্নিমান দীপশিখা (পর্ব ২)

    ১৮৮০ সালের ২৭ শে জুন আলাবামা রাজ্যের দক্ষিণে টাসকামবিয়া নামের একটি ছোট শহরে হেলেন কেলারের জন্ম হয়। স্বাভাবিক অবস্থায় জন্মালেও দু বছর বয়সে সম্ভবতঃ স্কারলেট ফিবারে আক্রান্ত হয়ে তার দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি – দুটিই নষ্ট হয়। একটু একটু করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে যখন বুঝতে পারে, বাইরের জগৎ, যাকে সে ছুঁতে পারে কিন্তু বুঝতে…