শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Bengali Literature

  • ‘জগৎ-পারাবারের তীরে…’

    ‘জগৎ-পারাবারের তীরে…’

    উৎসব রাতের পর সকালের সূর্য বড় ম্লান হয়ে যায়। হেমন্তে ফসল প্রসবের পর প্রকৃতি যেন ক্লান্ত। তার সেই এলিয়ে পড়া মাঠ শুয়ে থাকে কুয়াশায়। সকালে ঘাসের ওপর শিশিরের ছোঁয়া পায়ে জড়িয়ে যায়। যদিও শহুরে মানুষ, প্রকৃতির উপস্থিতি তেমন ভাবে প্রত্যক্ষ করার সুযোগ পান না, তবু নাগরিক জীবন থিতু হতে চায়। ভাল বা মন্দ কাজের পরিণতিকে…

  • মোক্ষদার মোক্ষলাভ

    মোক্ষদার মোক্ষলাভ

    দূর থেকে মোক্ষ ভবনের গেটটা চোখে পড়ল হরিতের। বহু দূর থেকে আসছে হরিতপ্রসাদ মাকে নিয়ে এই মোক্ষ ভবনে। রয়টারের খবর, বারাণসীর এই ঐতিহ্যবাহী মোক্ষ ভবন, এ যাবৎ ১৪,৫৭৮ বৃদ্ধ বৃদ্ধা মুমূর্ষুকে গঙ্গালাভ করিয়ে ছেড়েছে। সব আয়োজন আছে এখানেই, এই বাড়িটিতে । তবে শর্তও আছে, এখানে এসে দিন কুড়ির মধ্যে পঞ্চত্বপ্রাপ্তি না ঘটলে ফিরে যেতে হবে।…

  • আজি যত তাড়া তব …

    আজি যত তাড়া তব …

    সিগনাল লাল থেকে সবুজ হল। দুখিরাম বাইক চালু করে সবুজ পথে এগোল কয়েক গজ। লাল বাতির নিষেধ যে দিকে – সে দিক থেকে তীব্র হুটার বাজিয়ে এবং তীব্রতর গতিতে একটি ‘স্বর্গ রথ’ এসে ঘ্যাঁচ করে দাঁড়াল তার ঘাড় ঘেঁষে। আর একটু পরে ব্রেক দিলে দুখিরাম তাঁর সাড়ে তিন হাত জমি পেয়ে যেত। থতমত দুখিরামকে আরো…

  • বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (২)

    বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (২)

    [এটি বাঙালির একশো বছরের অর্থাৎ বঙ্গাব্দের চতুর্দশ শতকের ইতিহাসের একটি ধারাবিবরণী। গ্রামীন কথকতার আসরে যেভাবে সাধারণত পাঁচালি গান পরিবেশিত হয়, এটি তার উপযোগী করে রচনা করা হয়েছিল এই শতকের শুরুতে। পাঁচালির মাঝে মাঝে যাতে বিশিষ্ট রচয়িতাদের কবিতা বা গান সংযোজন করা যায়, তার দিকে লক্ষ রেখেই পাদটীকায় বিভিন্ন গানের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পাঠ্য রচনা…

  • নবজাতক

    নবজাতক

    বৃষ্টির অ্যাবস্ট্র্যাক্ট প্রচ্ছদ ছিঁড়ে জেগে উঠছো তুমি,মেঘের কিনারে ঝুলে থাকে ক্ষুধানিবৃত্তির আলো,সেই দীপ্তি যেন অনিবার চৈতন্য মন্থনের।সমস্ত দুর্বিপাকের মধ্য থেকে কীভাবেটেনে আনো নতুন পথের দিশা!ফিউশনে জেগে ওঠে অনন্ত পরমাণুর মহিমা,ভিজে মাটির ভিতরে সতেজ ভ্রুণের ঘ্রাণেমাতৃত্বের নিমগ্ন প্রত্যাশার আনন্দ!অভিসন্ধির বিবর্ণ আগাছার বাড়বাড়ন্ত-এগিয়ে চলতে গেলে পায়ে জড়ায়অবাঞ্ছিত গুল্মলতা! মনে হয় কোনও হনন মুহূর্ত এসেনীল মৃত্যুর মতো জড়িয়ে…

  • সুকুমার-ছবির চেনা ‘মানুষজন’

    সুকুমার-ছবির চেনা ‘মানুষজন’

    ওদের সবাই আমাদের চারপাশেই ঘোরাঘুরি করে, বসবাস করে আমাদের নিকটে বা দূরে। চোখ আর বোধের জানলা একটু খোলা রাখলেই আমাদের নজরে ধরা দেয় ওরা। আপাতদৃষ্টিতে বিদঘুটে চরিত্রগুলো দিব্যি জ্যান্ত হয়ে ওঠে। আমরা চিনে নিতে পারি ওদের অনেককেই। একটিবার মনে করুন তো হ-য-ব-র-ল-এর হৃষ্টপুষ্ট বেড়ালটাকে, যে এক চোখ টিপে ফিচেল হাসি হেসে তাকিয়ে আছে আপনার দিকে!…

  • বাবাকে যেমন দেখেছি

    বাবাকে যেমন দেখেছি

    ভবিষ্যৎ সম্ভাব্য সাংসারিক অশান্তি এড়াবার জন্য ঠাকুরদা টালিগঞ্জের বাড়িটি বিক্রি করে দিলে যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা বরানগরের ভাড়া বাড়িতে এসে উঠলাম ফেব্রুয়ারি ১৯৪৯-এ। আমার তখন বয়স চার, ফলে টালিগঞ্জের স্মৃতিতে নেই কোনো পরিবারের মানুষজন, শুধু থেকে গেছে বাড়ির সামনের বাগানে একটি ফলবতী পেয়ারা গাছের আবছা ছবি। (ছবি-পরিচিতি : কমলা বন্দ্যোপাধ্যায় – ২২ মার্চ…

  • অমল ধবল পালে লেগেছে

    অমল ধবল পালে লেগেছে

    আজ শারদ প্রাতে সকলের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেবার জন্য বেছে নিলাম শরতের একটি অতি পরিচিত গান : অমল ধবল পালে লেগেছে। আমার অত্যন্ত প্রিয় এই গানটি নিয়ে অনেক কিছুই বলার আছে, কিন্তু স্থানাভাবে সব বলা গেল না। সংহত কোন বিশ্লেষণ নয়, শুধু ইতস্তত, বিক্ষিপ্ত “মনের কথার টুকরো আমার” তুলে দিলাম, সহৃদয় পাঠক নিজের…

  • আমাদের মাষ্টারমশাই

    আমাদের মাষ্টারমশাই

    হারিয়ে যাওয়া এক চিরন্তন সুহৃদের কাহিনি, গল্প হলেও যা সত্যি আমার তখন ক্লাস টেন। টিফিন পিরিয়ডে সব মেয়েরা যখন নিচে নেমে যেত, আমি গিয়ে দাঁড়াতাম করিডরের সামনের বারান্দায় । গেটের সামনে ফেরিওয়ালারা রাজ্যের মুখরোচক খাবার নিয়ে পসরা সাজিয়ে হাজির। আচার,ঝালমুড়ি, আলুকাবলি, ফুচকা আইসক্রিম, আমসত্ব। জিভে জল আনা গন্ধে জায়গাটা মম করতো। সেখানে ছোট ছোট মেয়েদের…

  • আবর্জনা

    আবর্জনা

    চোরাপথে হাওয়া ঢোকে। মনকে অশান্ত করে তোলে। রণজয়, বিশ্বাস করতে চায় না, যে ওরও মন আছে। অথচ বর্ষার পর আকাশটা মাছরাঙার গলার মতো নীল হয়ে যায়। পাখিটা রোজ পূবদিকের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের বিশাল জলাধারের পাশে এসে বসে। চারপাশে সার দিয়ে লাগানো নারকেল বীথির কোন একটার মগডালের সবুজ পাতার ওপরে মূর্তির মতো স্থির। হঠাৎ একটা তীব্র…