Tag: Bengali Literature

“বাঙালির ঘরে যত ভাই বোন…”
ইছামতির পাশে বসতে ভাল লাগে। জল পেরোলেই সাতক্ষীরা। সে অন্য দেশের গল্প। ভাবতে কেমন মনে হয়? ‘অন্য দেশ’ অর্থ অন্য কিছু? যা আমার মতো নয়? অথচ সীমান্ত পেরলে একই মানুষ, সার দিয়ে গ্রাম বাংলা, একই কান্না হাসি ছড়িয়ে ছিটিয়ে। একই রোদের নিচে একই ভাষায় জড়াজড়ি করে থাকে। পুরোন যাঁরা এখনও আছেন, তাঁদের গলায় ‘হারানোর হাহাকার’…

রবীন্দ্রনাটকে প্রতিবাদ (পর্ব – ২)
নিশ্চয় বলে দেবার দরকার করে না, ১৮৭৮-৭৯ সাল নাগাদ, রবীন্দ্রনাথ যখন নাটক লিখতে শুরু করেছেন, তখন এই বাংলায় অন্য ধরনের বিষয় নিয়ে নাটক লেখার কথা আর কেউ কল্পনাও করতে পারতেন না। বিষয়ের এই স্বাতন্ত্র্য স্বভাবতই জন্ম দিল প্রয়োগকৌশলের স্বাতন্ত্র্যের। এইবার সেই আলোচনায় প্রবেশ করা যাক। এও খুব আশ্চর্যের, প্রথম থেকেই রবীন্দ্রনাথ নাটক রচনার নিজস্ব ফর্ম…

সরস সঞ্জীব-সান্নিধ্যে
বিস্মৃতিচারণা – পর্ব (৯) আশি ও নব্বইয়ের দশকে বাংলার রসসাহিত্যের অদ্বিতীয় লেখক তিনি। বাংলা সাহিত্যের পাঠক মাত্রেই জানেন যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, রাজশেখর বসু (পরশুরাম) ও শিবরাম চক্রবর্তীর পর বাংলা সাহিত্যে রসের ধারাটিকে সজীব করে তুলেছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর সহজাত দক্ষতায়। রাজনীতি, সমাজ, গৃহকোণ সর্বত্রই অবাধে বিচরণ করেছেন রঙ্গব্যঙ্গ, বিদ্রুপ ও শ্লেষের ক্ষুরধার ও তীক্ষ্ণ লেখনীটি…

অতঃপর পলায়ন সুষ্ঠু সমাধান…
“অতঃপর পলায়ন সুষ্ঠু সমাধান,পঞ্চানন নিয়ে যাক ধান, ধাইব না পিছে।”ধরুন সন্ধ্যা বেশ ঘনিয়ে এসেছে। কর্ম ক্লান্ত দিন শেষে, সদ্য গা ধুয়ে আপনি বসেছেন সোফায়। আপনার ‘সচিব-সখা’ হাতে দিয়েছেন এক কাপ ক্লান্তি নাশিনী চা, বিস্কুট। সেই চায়ের চুমুক আপনাকে নিয়ে যাচ্ছে ঘুম ঘুম ‘বাতাসিয়া লুপে’, বিস্কুট ভাঙছে আড়মোড়ার মত। আপনার সঙ্গীত তন্ত্রে তখন বাজছেন নিখিল বন্দ্যোপাধ্যায়।…

জন্মদিন
(১) বিকালের এই সময়টা খুব প্রিয় বাবানের। সারা দিনের তেজ হারিয়ে লালচে রবি পাড়ি দিচ্ছে অন্য দেশে। পাখিরা ডানায় আজকের হুটো-পাটির স্মৃতি নিয়ে নীড়ে ফিরছে। ক্লান্ত মাঝিও সারাদিনের পারাপার সাঙ্গ করে ঘরে ফিরছে। এরকম লালচে-নীল বিকাল সঙ্গী করে তিয়াসা এসে বসল দোলতলা ঘাটে, আগে থেকে বাবানের ঠিক করে রাখা পছন্দের আসনে। ‘কি রে, মন দিয়ে…

লিমেরিক
রসাত্মক খেউড় থেকে রূপান্তরের গল্প এবংএক ডজন লিমেরিক লিমেরিক বলা যেতে পারে একধরণের চুটকি ছড়া মুখ্যত হাস্য এবং ব্যঙ্গরসাত্মক। পাঁচটি লাইনে গড়া এই পঞ্চপদীর প্রথম , দ্বিতীয় এবং পঞ্চম লাইনে একই অন্তমিল এবং তৃতীয় ও চতুর্থ লাইনে আলাদা অন্তমিল এবং তারা আকারে এবং মাত্রায় কিছুটা ছোট। অর্থাৎ মিলের বিন্যাস ক ক খ খ ক ।…

বঙ্গজীবনের পাঁচালী : চোদ্দ শতক (৪)
বিশের দশকের এক নতুন বিস্ময় –পর্দায় মানুষ নাচে, করে অভিনয় ।।বিনোদনে ছায়াছবি নবীন মাধ্যম,কত গুণী নট ও স্রষ্টা ঢালি নিজ শ্রমগড়িল এ তিলোত্তমা শিল্প-সুষমায়,সকলের উল্লেখের নাহিকো উপায়।।শতকের প্রথমেই সিনেমার আগমন,ছায়াছবি বাণীহীন ছিল যে তখন।।সে যুগেও নির্দেশনা, পরিবেশনায়বাঙালি কৃতীর দান লক্ষ করা যায়।। ধীরেন্দ্রনাথ, হীরালাল আর বীরেন সরকার,হিমাংশু রায় আদি নাম কত বলি আর ।।তিরিশের দশকে…

বাঙালি, তুমি কি পথ হারাইয়াছ?
সব জাতিরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, যেগুলো অপর একটি জাতির থেকে তাকে পৃথক করে চিনিয়ে দেয়। এই বৈশিষ্ট্য সম্পর্কে যখন সেই জাতির মানুষ দীর্ঘ সময়কাল ধরে সচেতন থাকে, সশ্রদ্ধ থেকে তাকে লালন করে, তখন জন্ম হয় একটি সমৃদ্ধ জাতিসত্তার। অনেক সময় সেই জাতিসত্তায় বা জাতি-বৈশিষ্ট্যে কিছু পরিবর্তন আনে কালের প্রবাহ। ফলে প্রত্যেক প্রজন্মের হাত ধরে…

নীলকুঠির রোদ্দুর
১হিমাদ্রি সাওপাওলো…. বয়স গোটা তিরিশেক হবে। বাপের ছোট পুত্র। একটি প্রাইভেট স্কুলের ইতিহাস শিক্ষক। মাইনে প্রায় হাজার পনেরো। ভাগ্যিস বউ বাচ্চা নেই। এই মাইনেতে শহরবাজারে চালানো কঠিন। একসময় সরকারী চাকরি বাকরির অনেক পরীক্ষা দিয়েছিল কিন্তু বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়েনি। শখ ফটোগ্রাফি ও স্বল্প দৈর্ঘ্যের ছবি নির্মাণ। প্রকৃতির টানে প্রাইভেট স্কুলের লম্বা গ্রীষ্মকালীন ছুটিতে মাঝেমাঝেই বেরিয়ে…

প্রতিবেশী
মানুষই মানুষ মারে মানুষের মতোমানুষই পুড়িয়ে দেয় মানুষের ঘর,যেখানে অনেক লোক ভয়ে অনুগতসেখানে যায়না পাওয়া জীবন্ত স্বর। যেখানে সকল লোক হুজুগ-বিলাসীমতের অমিল হ’লে নেভাবেই শ্বাস,সেখানে সুস্থ কোনো ছাত্র বা চাষীতাকিয়ে বুঝতে পারে মিথ্যে আকাশ। যেখানে ধর্ম মানে তুমি-আমি আঁকাপথের বিভেদ হ’লে সজোরে আঘাতসেখানে কীসের এত উল্লাসে থাকা!প্রতিমা মুণ্ডুহীন—নেমে আসে রাত। যেখানে হিন্দু কবি হয়ে ওঠে…
