Tag: Bengali Literature

রেবতীভূষণ
চলচ্চিত্র প্রযোজক বি এন সরকারের অনুরোধে বাংলা ভাষার সর্বপ্রথম অ্যানিমেশান ছবি ‘মিচকে পটাশ’এর চরিত্রায়ণ রেবতীভূষণেরই। ছবি আঁকার পাশাপাশি ছড়া লেখা, গান বাজনা, সাঁতারেও রেবতীভূষণের বিপুল উৎসাহ আজীবনের। তাঁর রচিত ছড়ার সঙ্কলনটির নাম “ছড়ানো বই”।

বেস্ট ফ্রেন্ড
“দেখি তো পেপার্সগুলো! এক্সামটা কেমন হল?….. এ কী! খাতায় এসব কী লেখা! ‘আই লাভ শ্রেয়সী‘……মানে? পাশে আবার দুটো হার্ট আঁকা। বলি এসব হচ্ছেটা কী?”স্টাডি রুমে বসে সবে অফিসের ফাইলগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করেছি। গিন্নীর আচমকা চিৎকারে পিলে চমকে যাওয়ার জোগাড় আর কী….!ডাবলু স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে এখন একটু কার্টুন দেখছে, ওর প্রিয় গোপাল…

হারানো সুর
যে সুরেমাটির কোলে সুপ্ত বীজে প্রাণের পরশ লাগেফুলকলিদের ঘুম ভেঙে যায় নবীন অনুরাগে যে সুরেশিমুল পলাশ রঙিন হয়ে গায় ফাগুনের গানমাঝির গলায় ওই শোনা যায় ভাটিয়ালির টান যে সুরেভোরের আলো ফোটার সাথে পাখিরা গান গায়আপন মনে উদাস বাউল একতারা বাজায় যে সুরেঝরনা নামে পাহাড় হতে যৌবনেরই রাগেঅলির গানে ফুলের মনে খুশির ছোঁয়া লাগে যে সুরেপদ্মদীঘির…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৯)
এতরকম দুর্বিপাকের মধ্যেও সততনানান অনুশীলনে ছিল বাঙালি নিরত।।বিষ্ণুচরণ ঘোষ হঠযোগী ব্যায়ামবিদ বাংলার,স্বদেশে বিদেশে খ্যাত যোগচর্চা তাঁর।।শরীরনির্মাণের ব্রতে ছিল অপূর্ব তাঁর নিষ্ঠা —কলিকাতাতে যোগ শিক্ষালয় করিলেন প্রতিষ্ঠা।।বুকের ওপর তুলে হেলায় হাতি কিংবা গাড়িবিখ্যাত সেই রেবা রক্ষিত ছাত্রী ছিলেন তাঁরই।এছাড়াও শরীরচর্চায় হয়েছিলেন কৃতীনীলমণি দাস, মনোহর আইচ, মনোতোষ রায় প্রভৃতি।। ★★★★★★★★ ক্ষমতা হস্তান্তর শেষে দিল্লিতে তখননূতন কেন্দ্ৰীয় সরকার…

বিশ্বাস, ভক্তি, প্রাপ্তি ও কিছু প্রশ্ন
পুরাকালে, যেন বহু জন্মের আগে, সুর ও অসুর, সৎ ও অসৎ, দু’টি পক্ষ ক্ষীরসমুদ্র মন্থন করেছিল অমৃত কুম্ভের সন্ধানে। সেই মহামন্থনের ফলে সৃষ্টি হয়েছিল হলাহল, যা ধারণ করে নীলকণ্ঠ হলেন মহাশিব। আর অমৃত? সে যে শত সাধনার ধন! সবটুকু কালকূট কেবল মহাদেবের জন্য নির্ধারিত হলেও মৃত সঞ্জীবনী সুধা অমৃতের ভাগ ছাড়তে তো দিতি বা…

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে : অন্তরঙ্গ পাঠ
আজ আলোচনার জন্য আমরা বেছে নিয়েছি সর্বাধিক পরিচিত রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটি : আগুনের পরশমণি। সুদূর শৈশবে প্রায় চেতনার উন্মেষুহূর্ত থেকেই এই গানটি আমরা শুনে থাকি। কোন না কোন সময়ে এই গানটি গায় নি ( একক কন্ঠেই হোক বা সমবেত কন্ঠেই হোক) এমন বঙ্গসন্তান বোধহয় খুঁজে পাওয়া যাবে না। অতিপরিচিত এই গানটি সম্বন্ধে আমার ব্যক্তিগত অনুভূতি…

বাঙালি-বিয়ের প্রথা এবং পরম্পরার প্রেক্ষাপট
একজন পুরুষ অথবা একজন নারী যখন সজ্ঞানে নিজেদের জন্য জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী নির্বাচন করবে তার মধ্যে ধর্ম কেন এসে নাক গলাবে এ নিয়ে বহু বিতর্ক হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ঐতিহ্য, পরম্পরা, বিশ্বাস, ইতিহাস, শিকড়, পুরুষানুক্রম এই রকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় যখন চলে এসেছে তখন অন্য সব আধুনিকতার যুক্তিগুলি পিছু হটেছে। রয়ে গেছে যা আমাদের চিয়ায়ত,…

বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা (পর্ব – ৩)
সলিল চৌধুরী ও অনল চট্টোপাধ্যায় ‘বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা’ শীর্ষক আলোচনার দ্বিতীয় পর্বের শেষ দিকে গীতিকার-সুরকারদের সম্বন্ধে বলা শুরু করে সেই সময়কার একজন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব সুধীন দাশগুপ্ত সম্বন্ধে কিছুটা লেখার চেষ্টা করেছি। এই পর্বের শুরুতে গীতিকার সুরকার হিসেবে বাংলা বেসিক গানের উজ্জ্বলতম নক্ষত্র সলিল চৌধুরীর কথায় আসব। সলিল চৌধুরীকে নিয়ে পাঠকদের কাছে কিছু বলা…

কথা বল, বল কথা
আমাদের স্কুলে বধির বা Hearing Impaired বিভাগে একটি দারুণ বাঁদর আর দারুণ সোনা ছেলে আছে ৷ বাঁদরামি আর সোনামি দুইয়ে মিলে fantastic হয়ে গেছে আমাদের লিডার। হ্যাঁ —–লিডার বলেই ডাকি তাকে।লিডার সবসময় হাত-পাগুলোকে ছুটিয়ে চলেছে গগনের পানে। লিডার বলেই যেন সে উড়ে চলবে বাকিদের মাথার ওপরে প্যারালালি ৷ ফলে কী হয় —-ক্লাসরুমের যেখান দিয়ে সে…

অলি-র কথা শুনে
“এলেক্সা, একটা গান চালাবে?”“নিশ্চয়ই, কী গান শুনতে চাও?”“শুক্রবারের রাত, হাতে ডবল অন দ্য রক্স। কী শোনা উচিত?”“গজল জাতীয় কিছু? নাকি আইরিশ কান্ট্রি সঙ বা বাংলা ভাটিয়ালি? বা হেমন্ত মুখোপাধ্যায়ের ‘অলির কথা শুনে…’”“হেমন্তের গান চলতে পারে, তবে ওই গানটি নয়।”“বেশ, ওটা না হয় বাদ দিলাম।”“যা হয়, তুমি চালাও।”“শুধু ইনস্ট্রুমেন্টাল মেলোডি? চলবে?”“সব চলবে, পর পর দাও।”“বেশ। তবে…
