Category: প্রবন্ধ

প্রতিদিন শত তুচ্ছের মাঝে আড়ালে আড়ালে
প্রতিদিনের তুচ্ছাতিতুচ্ছ অতি সামান্য ঘটনা থেকে কিভাবে উৎসারিত হয় অসামান্য নান্দনিক সৃষ্টি তার বহু দৃষ্টান্ত ছড়িয়ে আছে রবীন্দ্রনাথের গানরচনার ইতিবৃত্তে। তেমনই একটি উজ্জ্বল দৃষ্টান্ত সুপরিচিত এই গানটি : আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে। এই গানটি রচনার উপলক্ষ হয়ত সকলেরই জানা। তবু যদি কারও অজানা থাকে তাই এর নেপথ্য কাহিনিটি তুলে ধরলাম। যাদের জানা…

ব্যতিক্রমী অভিধার এক “শিল্পী” রবীন্দ্রনাথ ব্যতিক্রমী তাঁর ধর্ম এবং ঈশ্বর ভাবনা
তাচ্ছিল্য করে ছোট করতে গিয়ে মৌলবাদী বাঙালি মুসলমানেরা রবীন্দ্রনাথকে একজন হিন্দু বিবেচনা করেন। এবং অনেক সময়ই অভ্যাসগতভাবে তাঁকে গালি দিয়ে হেয় করে থাকেন। আবার মৌলবাদী নন যাঁরা,পরিশীলিত কিংবা মুক্তমনা যাঁরা, তাঁরা মৌলবাদীদের ভুল ধরিয়ে দিয়ে বলেন, রবীন্দ্রনাথ মূর্তিপূজক হিন্দু ছিলেন না, ছিলেন এক ঈশ্বরের উপাসক, ব্রাহ্ম। এখন প্রশ্ন হল, যে রবীন্দ্রনাথকে নিয়ে এত আগ্রহ আমাদের,…

সেকালের অন্তঃপুরের চালচিত্র এবং বাংলা ছড়ায় ধরা তার কিছু মর্মকথা
অন্তঃপুর শব্দটির অস্তিত্ব আজকাল অভিধানের বাইরে আর তেমন নেই । অন্তঃপুর বলতে ঠিক কি বোঝাতো তা যদি নতুন প্রজন্মের কেউ জানতেই চায়, তাহলে তাকে পুরোনো কালের গল্প উপন্যাস বা সেই সময়ে লেখা কোনো মহিলার আত্মকথা পড়া ছাড়া উপায় নেই। বাঙালির একান্নবর্তী পরিবারকে পটভূমি করে লেখা সেই অনবদ্য গল্প-উপন্যাসগুলো অবশ্য ততদিন বেঁচে থাকবে যতদিন না আমরা…
![আমার সুভাষচন্দ্র : কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন [প্রথম পর্ব]](https://robichakro.com/wp-content/uploads/2026/01/Subhas-Chandra-000.jpg)
আমার সুভাষচন্দ্র : কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন [প্রথম পর্ব]
কবি সত্যেন দত্তের প্রয়াণে রচিত রবীন্দ্রনাথ বিখ্যাত কবিতাটির কয়েকটি ছত্র এ-রকমঃ- “আজো যারা জন্মে নাই তব দেশে,/ দেখে নাই যাহারা তোমারে, তুমি তাদের উদ্দেশে/ দেখার অতীত রূপে আপনারে করে গেলে দান/ দূর কালে। তাহাদের কাছে তুমি নিত্য গাওয়া গান/ মূর্তিহীন!…” অনাগত কালের কাছে এই ‘নিত্য গাওয়া গান’ হয়ে থেকে যাওয়া যে খুব সহজ ব্যাপার নয়।…

চৈতন্যের খোঁজে
“নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাসওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস”…এ বিশ্বাসের খন্ডন হলো না আজও। বিশ্বাসকে ধারণ করেই অনুকরণের অনাবিল আনন্দে ভেসে আছি আমরা। যুগ যুগ ধরে এ চর্চাই আমাদের মজ্জায় মজ্জায় প্রোথিত হয়েছে। বর্তমান সময়ের আর্থ-সামাজিক অবস্থায় দাঁড়িয়েও অনুসরণে বিশ্বাস নেই আমাদের, অনুকরণই অতি সহজ পথ। অতি সহজ পথে চলতে গিয়েই ভুলতে বসেছি নিজেদের ঐতিহ্য এবং…

সাহিত্যে নোবেল, না-নোবেল, রবীন্দ্রনাথ এবং অন্যান্য
(স্মরণীয় – ১০ ডিসেম্বর নোবেল পুরস্কার প্রদান দিবস) ১৫ নভেম্বর, ১৯১৩। রবীন্দ্রনাথ তাঁর আশ্রমসচিব নেপাল রায় এবং কয়েকজন কাছের জনকে নিয়ে সন্ধের দিকে পারুল বনের দিকে চলেছেন। পথে একজন পিয়ন তাঁকে একটি জরুরি টেলিগ্ৰাম দেন এবং তিনি যথারীতি জোব্বার পকেটে ঢুকিয়ে নেন। সে দিন খুব হাওয়ার রাত। খোয়াইজুড়ে রাস পূর্ণিমার গোল হলুদ চাঁদ উঠেছে। চাঁদের…

নাগরিক কবিয়াল ভূপেন হাজারিকার শতবর্ষ
‘বিস্তীর্ণ দু’পারের অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন—’। এই গান তাঁকে অমর করে রেখেছে। তবে গানটি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা হলেও এটি অনুপ্রাণিত। গানটির একটি প্রেক্ষিত রয়েছে। প্রায় একশো বছর পূর্বে, ১৯২৭ সালে দুই বন্ধু কবি অস্কার হ্যামারটাইন জুনিয়র এবং সুরকার জেরোম কার্ন তাঁদের পরবর্তী প্রযোজনার জন্য একটি গান…

নিঃশব্দ চিৎকার
“এ শহরে এত দুঃখ কেন?” পৃথিবী নাম্নী জনপদের প্রতি, প্রতি-প্রজন্মের শিশু দৃষ্টির অন্তর্দর্শনে সৃষ্ট, এক শিশু সারল্যে ভরা অন্তরের সহজ প্রশ্ন আজও প্রতিধ্বনিত হয়ে চলেছে ক্রমান্বয়ে… তবুও সময় এ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় বার বার…দুর্বোধ্য হয়ে ওঠে এ প্রশ্ন সময়ের কাছে! ভবা’র অন্তরে লুকিয়ে থাকা কাঞ্চন “বাড়ি থেকে পালিয়ে” এ প্রশ্ন করেছিল কোনো এক…


