Tag: Robichakro

অন্ধকারে প্রোথিত শিকড়, খুঁজে ফিরি আলো
সময়ের জটিল বয়নে অন্ধকার গাঢ় হয়ে উঠলে আলোর তৃষ্ণা যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে! কোনও কোনও মহল থেকে আজকাল প্রায়ই শুনতে পাই, রামমোহন থেকে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর থেকে বিবেকানন্দ, এঁদের সবাই-ই নাকি ঔপনিবেশিকতার ‘ দালাল’ এবং একইসঙ্গে কেউ কেউ তথাকথিত ব্রাহ্মণ্যবাদী ও সাম্প্রদায়িক! সময়ের সঙ্গে এবং দৃষ্টিকোণ পাল্টালে তথাকথিত বিখ্যাতদের মূল্যায়নে পরিবর্তনই স্বাভাবিক। আপত্তি তার…

ও জোনাকি কি সুখে ঐ ডানা দুটি মেলেছ : ব্যতিক্রমী সৃষ্টি
শিরোনাম দেখে বন্ধুরা হয়তো বিস্মিত বোধ করছেন। উক্ত গানটির সুর বা ভাববস্তুর মধ্যে এমন কোন বৈশিষ্ট্য আছে যা রবীন্দ্রনাথের বিপুল সৃষ্টিসম্ভারের মধ্যে তাকে অনন্য স্থান দিতে পারে ? এই অতিপরিচিত গানটি রবীন্দ্রসঙ্গীতপ্রেমীদের পছন্দের শীর্ষতালিকায় থাকার কথাই নয়। বরং যেসব গান সচরাচর “বাচ্চাদের গান” অভিধায় চিহ্নিত হয়ে থেকে, এই গানটি সেই শ্রেণির অন্তর্গত ; সাধারণভাবে যেসব…

স্মৃতির চিঠি : ভবতোষ দত্ত
ভবতোষ দত্ত নামটি শুনলেই বাঙালি সুধীজনের বেশির ভাগ ক্ষেত্রেই যাঁর কথা মনে পড়ে তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ লেখক অধ্যাপক ভবতোষ দত্ত। কিন্তু তাঁরই সমকালে যে একই নামে আরেকজন বিশিষ্ট বিদ্বজ্জন ছিলেন, যিনি বাংলা সাহিত্যের অধ্যাপক এবং লেখক হিসেবেও যথেষ্ট যশস্বী, সে কথা হয়তো সবাই জানেন না।এই শেষোক্ত ভবতোষ দত্তই আমার এই লেখাটির উপজীব্য বলে প্রথমেই এই…

ব্রাত্যজন
শ্রী দেবব্রত বিশ্বাস, চিরঞ্জীবেষু সেদিন মৃত্যু কণ্ঠ রুদ্ধ গানের ভিতর,বরফের মতো ধ্বনিহীন নীল অভিমানী স্বর,ভিতরে ভিতরে স্তব্ধ গানের স্থির কল্লোলতার ছিঁড়ে যাওয়া যেন তানপুরা শূন্য অতল। ব্রাত্যজনের রুদ্ধ তখন রবীন্দ্রনাথ,মৌন খসিয়ে নেমে আসছিল অনন্ত রাত। এই স্তব্ধতা ক্ষান্ত বজ্র-মেঘ গর্জনে,ভাটিয়ালি সুর ভাঁটার টানেতে দূর থেকে দূরে,বৃষ্টিক্লান্ত মেঘ ভাঙা জল নীলাঞ্জনের,জল তার গানে রেশ রেখে যায়…

বিলীন হওয়ার আগে
সুস্বাস্থ্য ধানের মতো আমাদের জীবনগুলোআরো বেশি সোনালি হতে পারতো।শুকনো নদী পেতে পারতো আরেকটু জল,আকাশ হতে পারতো আর একটু নীল।রুদ্ধ দরজাগুলোতে মাঝে মাঝে শুনিঝোড়ো হাওয়ার অভিঘাত!অথচ ভয়ের মুখোশ পরে বসে আছি।মাঝিভাই নৌকা ভিড়াও-কূলে কূলে ভেসে থাকার বিলাসিতা আর নয়,চলে যাব মাঝদরিয়ায়।দুরন্ত ঢেউয়ের ঝুঁটি চেপে ধরবশিশুর মতো হেসে হেসেবিলীন হয়ে যাওয়ার আগেসমুদ্র-দানোকে শান্ত করার স্পর্ধা দেখিয়েমিশে যাওয়া…

রবীন্দ্রসঙ্গীত
আগরপাড়ার প্রভাসতীর্থের সভাঘরে ২২ মে ২০২২ তারিখে আয়োজিত রবিচক্রের রবীন্দ্র-স্মরণ সন্ধ্যায় রবীন্দ্রনাথের গানে শ্রীমতী মিতা কুন্ডু ও শ্রী দ্বৈপায়ন গোস্বামী। [শিল্পীর অন্যান্য অনুষ্ঠান]

‘ন্যায়দন্ড’
রাজপ্রাসাদের হর্ষ উল্লাস থমকে গেল, যে মুহূর্তে দুর্যোধন, সদ্য দাসীতে রূপান্তরিত হয়ে যাওয়া রাজকুলবধূ দ্রৌপদীকে, সর্বসমক্ষে হাজির করার হুকুম জারি করলেন। একটু আগেও পাশাখেলা নিয়ে সভাঘরে তুমুল উত্তেজনা ঘিরে ছিল। একটা করে দান পড়ছে আর যুধিষ্ঠির একে একে হারাচ্ছেন, তার ঐশ্বর্য। কৌরবপক্ষের সমস্ত সমর্থক এই আদেশ-এ যেন স্তম্ভিত হয়ে যায়। অবশেষে দুঃশাসন দ্বারা সেই তুলনারহিত…

“এরা সুখের লাগি চাহে প্রেম…”
সুখ কি তাহলে সোনার হরিণ, যার পিছে দৌড়ে মরি? প্রেম কি মিছে? ভালোবাসা কি ছলনা? আমরা কি চাই? কারে চাই? আমরা যাহা চাই ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। তাই কি এত অশান্তি? এত হায় হায়, মান অভিমান, চোখের জল?কবি যাই বলুন, আমরা সাধারন মানুষ, প্রেম ভালোবাসা, মায়া-মোহের বিচিত্র এই ইন্দ্রজাল আমাদের কাছে…

দুখিরামের অবাক পৃথিবী দর্শন
कुछ कफस की तिलियों से छन रहा है नूर सा,कुछ फ़ैज़ा कुछ हसरत-ए-परवाज़ की बातें करो। — फ़िराक़ गोरखपुरी কটা গরাদ, মধ্যে দিয়ে চুইয়ে আসে আলো,মুক্ত আকাশ, আর কিছুটা ওড়ার কথা বলো। দুখিরাম তার নাতি ক্ষুদ্র জীবনে দু/একবার জেলে/লক আপে গিয়েছে।এবার একটি স্বাভাবিক হিরণ্ময় নীরবতা। চলচ্চিত্রের ভাষায় একে freez shot-ও বলা যেতে পারে।ক্যামেরা গড়ালে পরে…

