Tag: Robichakro

বাঙালি, তুমি কি পথ হারাইয়াছ?
সব জাতিরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, যেগুলো অপর একটি জাতির থেকে তাকে পৃথক করে চিনিয়ে দেয়। এই বৈশিষ্ট্য সম্পর্কে যখন সেই জাতির মানুষ দীর্ঘ সময়কাল ধরে সচেতন থাকে, সশ্রদ্ধ থেকে তাকে লালন করে, তখন জন্ম হয় একটি সমৃদ্ধ জাতিসত্তার। অনেক সময় সেই জাতিসত্তায় বা জাতি-বৈশিষ্ট্যে কিছু পরিবর্তন আনে কালের প্রবাহ। ফলে প্রত্যেক প্রজন্মের হাত ধরে…

বাংলা রঙ্গমঞ্চের নটীদের আঁধার পেরিয়ে আসার ইতিবৃত্ত
বাঙালি জাতির সূচনার অনেক রকমের ব্যাখ্যার মধ্যে বাংলাভাষার সৃষ্টিকাল থেকেই বাংলা সংস্কৃতির শুরু সেই ব্যাখ্যাতেই আপাতত থাকা যাক। সেই ব্যাখ্যা অনুযায়ী প্রাচীনতম বাঙলা বলা হয় চর্যাপদকে। সেই চর্যাপদের বৌদ্ধ চর্যাগীতিতে এক জায়গায় একটি পদ পাওয়া যাচ্ছে –নাচন্তি বাজিল, গান্তি দেবীবুদ্ধনাটক বিসমা হোই॥ অর্থাৎ অভিনেতা নাচছে, অভিনেত্রী গান গাইছে। বুদ্ধনাটকের এর চেয়ে বেশি বিবরণ আর কিছু…

নীলকুঠির রোদ্দুর
১হিমাদ্রি সাওপাওলো…. বয়স গোটা তিরিশেক হবে। বাপের ছোট পুত্র। একটি প্রাইভেট স্কুলের ইতিহাস শিক্ষক। মাইনে প্রায় হাজার পনেরো। ভাগ্যিস বউ বাচ্চা নেই। এই মাইনেতে শহরবাজারে চালানো কঠিন। একসময় সরকারী চাকরি বাকরির অনেক পরীক্ষা দিয়েছিল কিন্তু বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়েনি। শখ ফটোগ্রাফি ও স্বল্প দৈর্ঘ্যের ছবি নির্মাণ। প্রকৃতির টানে প্রাইভেট স্কুলের লম্বা গ্রীষ্মকালীন ছুটিতে মাঝেমাঝেই বেরিয়ে…

প্রতিবেশী
মানুষই মানুষ মারে মানুষের মতোমানুষই পুড়িয়ে দেয় মানুষের ঘর,যেখানে অনেক লোক ভয়ে অনুগতসেখানে যায়না পাওয়া জীবন্ত স্বর। যেখানে সকল লোক হুজুগ-বিলাসীমতের অমিল হ’লে নেভাবেই শ্বাস,সেখানে সুস্থ কোনো ছাত্র বা চাষীতাকিয়ে বুঝতে পারে মিথ্যে আকাশ। যেখানে ধর্ম মানে তুমি-আমি আঁকাপথের বিভেদ হ’লে সজোরে আঘাতসেখানে কীসের এত উল্লাসে থাকা!প্রতিমা মুণ্ডুহীন—নেমে আসে রাত। যেখানে হিন্দু কবি হয়ে ওঠে…

‘জগৎ-পারাবারের তীরে…’
উৎসব রাতের পর সকালের সূর্য বড় ম্লান হয়ে যায়। হেমন্তে ফসল প্রসবের পর প্রকৃতি যেন ক্লান্ত। তার সেই এলিয়ে পড়া মাঠ শুয়ে থাকে কুয়াশায়। সকালে ঘাসের ওপর শিশিরের ছোঁয়া পায়ে জড়িয়ে যায়। যদিও শহুরে মানুষ, প্রকৃতির উপস্থিতি তেমন ভাবে প্রত্যক্ষ করার সুযোগ পান না, তবু নাগরিক জীবন থিতু হতে চায়। ভাল বা মন্দ কাজের পরিণতিকে…

রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্রঃ সম্পর্কের বিবর্তন (পর্ব – ২)
১৯৩৭ সালে হিন্দু-মুসলমান বিরোধের সূত্রে ‘বন্দেমাতরম’কে জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করা যায় কিনা এই নিয়ে বিতর্কের ঝড় উঠল। মুসলমানদের বক্তব্য হচ্ছে, গানটিতে হিন্দু পৌত্তলিক দেবী দুর্গার স্তব আছে এবং ‘আনন্দমঠ’ উপন্যাসটি মুসলিম বিদ্বেষের উপর ভিত্তি করে রচিত। অপরদিকে বাঙালি হিন্দুদের মত হচ্ছে, অর্ধশতাব্দীকাল ধরে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা গানটি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গান্ধীজি,…

মোক্ষদার মোক্ষলাভ
দূর থেকে মোক্ষ ভবনের গেটটা চোখে পড়ল হরিতের। বহু দূর থেকে আসছে হরিতপ্রসাদ মাকে নিয়ে এই মোক্ষ ভবনে। রয়টারের খবর, বারাণসীর এই ঐতিহ্যবাহী মোক্ষ ভবন, এ যাবৎ ১৪,৫৭৮ বৃদ্ধ বৃদ্ধা মুমূর্ষুকে গঙ্গালাভ করিয়ে ছেড়েছে। সব আয়োজন আছে এখানেই, এই বাড়িটিতে । তবে শর্তও আছে, এখানে এসে দিন কুড়ির মধ্যে পঞ্চত্বপ্রাপ্তি না ঘটলে ফিরে যেতে হবে।…

আজি যত তাড়া তব …
সিগনাল লাল থেকে সবুজ হল। দুখিরাম বাইক চালু করে সবুজ পথে এগোল কয়েক গজ। লাল বাতির নিষেধ যে দিকে – সে দিক থেকে তীব্র হুটার বাজিয়ে এবং তীব্রতর গতিতে একটি ‘স্বর্গ রথ’ এসে ঘ্যাঁচ করে দাঁড়াল তার ঘাড় ঘেঁষে। আর একটু পরে ব্রেক দিলে দুখিরাম তাঁর সাড়ে তিন হাত জমি পেয়ে যেত। থতমত দুখিরামকে আরো…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (২)
[এটি বাঙালির একশো বছরের অর্থাৎ বঙ্গাব্দের চতুর্দশ শতকের ইতিহাসের একটি ধারাবিবরণী। গ্রামীন কথকতার আসরে যেভাবে সাধারণত পাঁচালি গান পরিবেশিত হয়, এটি তার উপযোগী করে রচনা করা হয়েছিল এই শতকের শুরুতে। পাঁচালির মাঝে মাঝে যাতে বিশিষ্ট রচয়িতাদের কবিতা বা গান সংযোজন করা যায়, তার দিকে লক্ষ রেখেই পাদটীকায় বিভিন্ন গানের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পাঠ্য রচনা…

