Tag: Bengali Literature

কোথায় এসেছিলাম কী রেখে যাব
মিথ্যে বললে চড় খেতে হত,গুরুজন ও শিক্ষকের প্রতি আনুগত্য ছিল নিষ্প্রশ্ন,সাত সমুদ্র তেরো নদীর রূপকথা ছিল,যোগ্যকে সম্মান করার সহবৎ,জ্যান্ত ট্যাংরা কুড়ি টাকা কেজিতে,সঞ্চয়িতা আর সঞ্চিতা ছিল ধর্মগ্রন্থ। একটি প্রবাদ শুধু যোগসূত্র।আগে ছিল আভিধানিক,এখন প্রয়োগে প্রকৃষ্ট উদাহরণ –চোরের মায়ের বড় গলা।চোখের আড়ালে হিমবাহরা গলে চলেছে,সমুদ্রে জল বাড়ছে সারাক্ষণ;অনুভূমিক বাসস্থান দ্রুত কমছে,সব নবনির্মাণ বিপজ্জনকভাবে উল্লম্ব;সৃষ্টি ফিরছে ধ্বংসের…

রবীন্দ্রনাথ-গীতাঞ্জলি–ইয়েট্স্ঃ কোলাহল তো বারণ হল (পর্ব – ২)
প্রথম পর্বের পর… আমরা তো পূর্বে দেখেছি রোটেনস্টাইন কর্তৃক প্রদত্ত গীতাঞ্জলির প্রাথমিক খসড়ার টাইপ-কপি ইয়েট্স্ সঙ্গে নিয়ে ঘুরতেন বাসে-ট্রেনে পড়ার জন্য; আমরা তো এটাও শুনেছি, ৭ জুলাই ট্রেকাডেরা রেস্তোরাঁয় কবিতা পাঠের আসরে রবীন্দ্রনাথের কবিতা সম্পর্কে ইয়েট্সের কী উচ্ছ্বসিত প্রশস্তি! তা হলে পরে কী কারণে ঘটল ইয়েট্সের মতিভ্রম? গীতাঞ্জলি সম্পর্কে কী তাঁর অভিযোগ? জানলাম, ১৯৬৭ সালে…

ছুট
সে এক পা এগোল। আর এক পা এগোতে গেলে বড় সময় লাগে। সে দেখল বস্তির প্রায় সকলেই ছুটছে।এখন জ্যৈষ্ঠ মাস। বেলা যত বাড়বে, রোদের তাপ বাড়বে ততই। পুড়ে যাবে সব। এই গরমে জলের বড় আকাল। সকাল থেকেই লাইনের কলে মানুষের ভিড়। কলসি, বালতি, জেরিক্যান মায় ঘটি বাটিও। লাইন নিয়ে বচসা, ঝগড়াঝগড়ি। এখন লাইন ভাঙছে। কোনও…

ভারতবর্ষ
“নমস্কার স্যার, আমি দীপঙ্কর, মানে, সেদিন ফোন করে আসব বলেছিলাম।” “হ্যাঁ গুড মর্নিং, মনে আছে। আসুন বসুন, একটু চা দিতে বলি?” “হ্যাঁ স্যার। চা চলতে পারে।” “লিকার চলবে তো?” “মানে? লাল চা? আমার অম্বলের রোগ নেই।” “অম্বল?” “মানে যাদের গ্যাস সুগার থাকে, তারাই তো দুধ চিনি বাদ দিয়ে খায়।” “ও তাই বুঝি? আমি দার্জিলিংএর ফ্লেভার…

“…সে যে আমার জন্মভূমি”
আটাত্তর বৎসর পার হইল। মহাভারত বর্ণিত গান্ধার হইতে অঙ্গ বঙ্গ কলিঙ্গ প্রাগজ্যোতিষপুর প্রভৃতি, অথবা রাজা ভরতের সাম্রাজ্য কিম্বা জম্বুদ্বীপ নামক উপমহাদেশীয় ভূখন্ডের, যে অংশ বিশেষটি, কাটিয়া কুটিয়া আমাদিগের ‘হাতে রহিল পেন্সিল’-এর ন্যায় আসিয়া পৌঁছাইল, তাহাই আমাদিগের মাতৃভূমি, বর্তমান ভারতবর্ষ। বহির্বিশ্বের হাতি, সাপ, মশলা, জাদু-র দৃষ্টিকোণ হইতে পৃথক স্বীয়কীর্তি প্রতিষ্ঠার আধুনিক যাত্রাপথ সৃষ্টি হইল এইদিনে। বহু…

রবীন্দ্রনাথ-গীতাঞ্জলি–ইয়েট্স্ঃ কোলাহল তো বারণ হল (পর্ব – ১)
“… when I translate my work I find new images and presently new thoughts and finally it is something almost new. The fundamental idea is the same but the vision changes. A poem cannot be translated, it can only be relieved in a different atmosphere.” …Rabindranath স্কুলের উঁচু ক্লাসে রবীন্দ্রনাথের ওপর ইংরেজিতে একটি রচনা লেখার…

ভূতের দৌলতে
দর্পহারী দাম সাবধানে সদ্য ছাড়া সার্টটিকে পর্যবেক্ষণ করছিলেন। প্রথম পর্যায়ের নিরীক্ষণ সন্তোষজনক হওয়ায় তিনি দ্বিতীয় পর্যায়ে গেলেন অর্থাৎ নাক থেকে ছয় ইঞ্চি দূরে রেখে একবার অনুলোম স্টাইলে দীর্ঘনিশ্বাস নিলেন। ঠিক তখনই পিছন থেকে শৈবলিনী দাম বললেন ‘ওটা কি হচ্ছে’? দর্পহারী বাবু – যাকে বলে – তড়িতাহতবৎ পিছনে ঘুরে দেখলেন হাতে ধূমায়িত চায়ের কাপ সহ স্ত্রীকে।…

চন্দ্রাস্ত
ভানুকে আমি নিয়ে এসেছিলাম গোয়ার প্রত্যন্ত গ্রাম থেকে ৷ ভানু একটি গোয়ান বৃদ্ধের মাটির মূর্তি ৷ এক প্রান্তিক শিল্পীর পুতুল তৈরীর কারখানায় ভানুকে যখন প্রথম দেখি –তখন সে গ্রামে বিকেলের ছায়া পড়েছে ৷ গরম থাকলেও সূর্যের তেজ কমছে ৷ কারখানার ভেতরে বেশ অন্ধকার ছিল – শুধু চালাঘরের চারপাশের ফুটো দিয়ে বিকেল ঢুকে ভানুর মুখে আলো…


