Tag: Bengali Culture

এত হাসি আছে জগতে তোমার…
একটি অসমর্থিত রসিকতা ঘুরে বেড়ায় পশ্চিম বঙ্গের আনাচে কানাচে। কিম্বদন্তী রাজনীতিবিদ শ্রদ্ধাস্পদ জ্যোতি বসু – হাসতেন না। সে সময়ের বাঙলা দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে প্রথম সাক্ষাতে শেখ মুজিবরের কন্যা নাম বললেন ‘শেখ হাসিনা’। জবাবে শ্রী জ্যোতি বসু না কি বলে ছিলেন ‘শেখবার কিছু নেই আমিও হাসিনা’। দুখিরামের মনে আছে এ রকম একটি পত্র যুদ্ধের অবতারণা…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৭)
সোনার বাংলার ইতিহাসের প্রসঙ্গে এখনধর্ম-আন্দোলনের কথা করিব বর্ণন।।ধর্মচর্চার সঙ্গে সঙ্গে জগতের কল্যাণরামকৃষ্ণ মিশনের ছিল বিশেষ অভিজ্ঞান।।শতকের শুরুতে হলে প্লেগের প্রাদুর্ভাব ,ছিল স্বাস্থ্যচেতনা ও চিকিৎসার অভাব —বিবেকানন্দের নির্দেশে তাঁর শিষ্যগণদুর্গতদের সেবায় রত ছিলেন অনুক্ষণ।।কলকাতার পথঘাট ও পল্লী জঞ্জাল পরিকীর্ণ,ঝাড়ু হাতে নিবেদিতা সেথা হন অবতীর্ণ।।সদানন্দের সঙ্গে তিনি অকুণ্ঠিত চিতেচিকিৎসার পরিষেবা দেন পল্লীতে পল্লীতে।।দুর্ভিক্ষের প্রকোপে উত্তরবঙ্গে, বৈদ্যনাথেরামকৃষ্ণ সংঘের…

হাসির সাতকাহন ও বাঙালি
মানুষের অভিব্যক্তির সর্বোত্তম প্রকাশ হাসিতে। প্রফুল্লতা, আনন্দ, উচ্ছ্বাস হইতে শুরু করিয়া বেদনা, যন্ত্রণা, দুঃখ পর্যন্ত নানা আঙ্গিকের হাসির রকমফেরে আবেগের ভিন্ন ভিন্ন প্রকাশ। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে হাসিতে জানে, হাসিকে মূলধন করিয়া বন্ধুত্বের বন্ধনীতে বাঁধা পড়ে। হাসির স্বপক্ষে সর্বাপেক্ষা বড় যুক্তি বোধহয় ইহাই যে হাসির আবেদন সার্বজনীন, দেশ-কাল, এমনকি ভাষা-নিরপেক্ষ। দেশ ও সংস্কৃতি নির্বিশেষে…

বটতলা থেকে কলেজ স্ট্রিট – বাংলা বইয়ের পথচলা
ন্যাথিয়েল ব্রাসি হ্যালহেড সাহেবের ‘ অ্যা গ্রামার অফ দি বেংগলি ল্যাঙ্গুয়েজ’ ছাপা হয়েছিল ১৭৭৮ সালে। বইটি ইংরেজিতে হলেও তাতে রামায়ন, মহাভারত, বিদ্যাসুন্দর ইত্যাদি বাংলা বই থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছিল বাংলা হরফে। সেই হরফ তৈরি করেছিলেন উইলকিনসন নামের এক সাহেব। কিন্তু তারও বছর পাঁচেক আগে উইলিয়াম বোলটস নামের এক সাহেব অনেক পরিশ্রম করে বাংলা হরফ তৈরি…

নবজাগরণের আলোয় কৃষ্ণনগর ও মহারাজ শ্রীশচন্দ্র রায়
উনবিংশ শতাব্দীর প্রথম অর্ধে, বাঙলার নবজাগরণের উষা লগ্নে, সমাজ যে যে বিষয়ে সবচেয়ে বেশী আলোড়িত হয়েছিল তারমধ্যে অন্যতম প্রধান ছিল ১৮২৮ খ্রীষ্টাব্দে রাজা রামমোহন রায় কর্তৃক ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠা এবং তার পরবর্তী কার্যক্রম। প্রাচীন সনাতন হিন্দু ধর্মকে হাজারো কুসংস্কার আর আচার বিচারের নিগড় থেকে মুক্ত করে সুসংস্কৃত রূপে তুলে ধরাই ছিল তাঁর অন্তরের আকাঙ্ক্ষা। এরই সূত্র…

“সিন্ধু পারের পাখি”: পণ্ডিচেরি
সম্প্রতি পণ্ডিচেরি গিয়েছিলাম। বছর শেষের ছুটির আমেজে কলকাতার বাইরে গিয়ে কদিন কাটিয়ে আসার ইচ্ছে তো ছিলই। তাছাড়াও ছিল আমার সতেরো বছর বয়সে দেখা সমুদ্রতীরবর্তী শহরটিতে আরেকবার ফেরার আকাঙ্ক্ষা। ফরাসি উপনিবেশ হিসেবে পণ্ডিচেরি শহরের স্থাপন হয়েছিল ১৬৭৩ সালে । কিন্তু বাঙালিদের সঙ্গে এখানকার বিশেষ যোগসূত্রের কারণ নিশ্চয়ই শ্রী অরবিন্দ ও তাঁর প্রতিষ্ঠিত আশ্রম । অগ্নিযুগের তেজোদ্দীপ্ত…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৬)
এ পর্যন্ত বলা হল নানারকম প্রসঙ্গেকয়েক দশক জুড়ে যা যা ঘটেছিল বঙ্গে।।বেছে বেছে তুলেছি আমরা ঘটনা-নিচয়হয়তো ফোটে নি তাতে সামগ্রিক পরিচয়।।রাজনীতি-মহলের কথাই বেশি ছিল তাতে,ঢুকি নি ততটা আমরা অন্য আঙিনাতে।।এবার তাতে ক্ষান্ত দিয়ে আমরা কিছুক্ষণ,অন্যান্য মহলের কথাও করব উত্থাপন।এমনই এক বিষয় বঙ্গের নারী জাগরণ,এবার এই প্রসঙ্গে কিছু শোনো সভাজন।।বঙ্গদেশে ত্রয়োদশ ও চতুর্দশ শতকএনেছিল পাশ্চাত্যের শিক্ষার…

প্রাতঃস্মরণীয়
বাংলায় একটা শব্দ আছে, প্রাতঃস্মরণীয়। এমন শব্দবন্ধ অন্য ভাষায় একই ব্যঞ্জনায় আছে কিনা জানা নেই। ‘শব্দ’-এর ব্যবহারের সঙ্গে, সেই ভাষাভাষী নাগরিক চরিত্র সুস্পষ্ট হয়। একসময় বাঙালির নিশ্চয়ই দৃঢ় বিশ্বাস ছিল; এমন কিছু মানুষ আছেন, যাঁদের কথা সকাল সকাল স্মরণ করলে, দিন ভাল কাটে। ঘরের দেওয়ালে এই সেদিন পর্যন্ত এই সব যুগন্ধর ব্যক্তিত্বর ছবি টাঙানো থাকত,…


