Category: সৌরভ হাওলাদার

শোক
ভগবানপুরে ভোর হচ্ছে। উপবনের মন্দিরে ছাত্রের দল সমবেত। পরনে সাদা ধুতি আর চাদর। গাছগাছালির ফাঁকে দুধসাদা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই, মন শান্ত হয়ে আসে। বুনিয়াদী বিভাগ থেকে উচ্চবিদ্যালয়, মহাবিদ্যালয় সব বিভাগের ছাত্ররাই কিছু কিছু করে জমায়েত হয়েছে। রবিবার বিশেষ উপাসনার দিন। ছোটদের সকলের উপস্থিতি বাধ্যতামূলক। বেশ কিছু উঁচু ক্লাসের ছাত্ররাও যোগ দিয়েছে। বন্ধুদের মধ্যে নিচুস্বরে…

ক্রমবর্দ্ধমান বিষাক্ত ক্ষত
প্রাগৈতিহাসিক যুগ হইতে মানব সভ্যতার অন্তহীন পথ পরিক্রমণ। যূথবদ্ধ গুহাবাসী তৎকালীন মানব, অন্যান্য পশুদিগের ন্যায় নিজ অস্তিত্ব সংরক্ষণেই কালাতিপাত করিয়াছে। প্রতিদিনের খাদ্য সংগ্রহ হইতে, আপন গোষ্ঠীকে প্রাকৃতিক বিপর্যয় কিম্বা অন্যান্য প্রজাতির আক্রমণ হইতে রক্ষা এবং পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে আনয়ন এবং প্রতিপালন করিয়া নিজ নিজ বংশধারা সচল রাখিবার নূন্যতম কার্যটুকু নির্বাহ করিয়া আসিয়াছে। ইহা পৃথিবীর অপরাপর…

বিষধর
“গতর নড়ে না মোটে! পুরুষ মানুষ এত বেলা অবধি বিছনায় না গড়িয়ে, একটু বাজারের দিকে গেলে তো পারো।” সকাল সকাল লবঙ্গর ঝাঁজে ঘুম ভাঙে মনতোষের। “জন্মানোর পর, তোর জিভে কি একটু মধু দেয় নি কেউ?” কথাটা মনে মনেই বলে মনতোষ। লবঙ্গর মুখের ওপর কথা ফোটানোর সাহস বা সুযোগ, কোনটাই নেই। কিছু বলা অর্থ, আগুনে ঘি…

“তবু অশুভ বাক্য নয়…”
“আমি খুবই দারিদ্র্য! কিছু সাহায্য করুন।”সাহায্যপ্রার্থী মানুষটি লোকমুখে শুনিয়াছিল, বিদ্যাসাগর মহাশয় মহাপন্ডিত এবং অতি দানশীল, ওঁনাকে প্রভাবিত করিতে কিঞ্চিত প্রমিত ভাষার অবলম্বন করিয়াছে। কিন্তু পেটে বিদ্যা না থাকিলে যাহা হয়, বিশেষ্য বিশেষণে গোল বাধিয়া গেল। ইহাতে ফল যাহা অবশ্যম্ভাবী, তাহাই ঘটিল। বিদ্যাসাগর মহাশয় ভর্ৎসনা করিয়া কহিলেন “তা আপনার আ-কার দেখেই বোঝা যাচ্ছে।”এই গল্পটি মহাজনের জীবনের…

বিলু শকুন
বোসদের পুরানো আমলের বাড়ি। বাড়ি না বলে প্রাসাদ বলা চলে। এখন তার ভগ্নদশা। সদর দরজার লম্বা কাঠের পাল্লা একদিকে খসে পড়েছে বহুকাল। অন্যদিকে একটা ছোট কোলাসিবল গেট দেওয়া হয়েছে। বাড়ির ফটকটাই একটা ঘরের মতো, রাস্তার দিকে প্রায় বিশফুট আর ভিতর মহলেও তিরিশ ফুট মতো লম্বা। ডানে বাঁয়ে বৈঠকখানা আছে। ওপরে বাহারি ছাদ। ভিতর মহলের দিকেও…

ক্ষণিকম ক্ষণিকম সর্বং ক্ষণিকম!
দেশভাগ এক নির্মম সত্য। এই সত্যকে মানিয়া লইয়া ভারতীয়রা নিজনিজ অস্তিত্বকে পুনর্গঠন করিয়া উজ্জ্বলতর ভবিষ্যতের পথে আগুয়ান। তন্মধ্যে দুরারোগ্য ব্যাধির ন্যায় বিচ্ছিন্নতাবাদী শক্তি হানা দিয়া দেশের সুস্থিতি চূর্ণ করিয়া দিতেছে। সেই শক্তিকে নিয়মিত ইন্ধন যোগাইতে প্রস্তুত বিভাজিত অপর অংশটি। তাহাদের মনে শত্রুতা ভিন্ন বিকল্প কোন ভাবনা বিকশিত হইতে পারে নাই। পুরাতনকে বিগত ভাবিতে তারা অপারগ।…

খ অর্থ আকাশ
“আমার আঙুলগুলো একটু টেনে দে না।” শ্রাবণীর কথায় একটু অবাক হয় অপ্রতীম। তবুও পুরোনো বন্ধুর হাতের আঙুলগুলো আলতো করে চাপ দিয়ে টেনে দিতে থাকে। শ্রাবণী বলে, “আগের মতো নরম আর নেই, বল?” কথাটা শোনামাত্র কেমন যেন থমথমে হয়ে উঠল। এতগুলো দিন, ঝপ করে চোখের পলকে পার হয়ে গেল! এখনও তো মনে হয়, ঠিক কলেজবেলা! ক্লাস…

চড়ক ও চৈত্র-সেল
পুনরায় চৈত্র আসিয়া পড়িল। বাংলার মানুষের শীত এবং বসন্তের আতিশয্য কাটিতে না কাটিতে যাবতীয় দাবদাহর প্রতিশ্রুতি লইয়া তিনি প্রকৃতি মঞ্চে আবির্ভূত হন। বাজারে নতুন পঞ্জিকা আসিয়া গিয়াছে। পলাশ শিমূলের রঙে রুদ্ররূপের প্রস্তুতিও অনুভূত হয়। কিছুকাল পূর্বেও গাজন সন্ন্যাসীদিগের সুর করিয়া “বাবা তারকনাথের চরণে সেবা লাগে, মহাদেব” শব্দবন্ধ পাড়ার অলিতে গলিতে ধ্বনিত হইত। গৃহস্থ বাড়ি হইতে…

অলি-র কথা শুনে
“এলেক্সা, একটা গান চালাবে?”“নিশ্চয়ই, কী গান শুনতে চাও?”“শুক্রবারের রাত, হাতে ডবল অন দ্য রক্স। কী শোনা উচিত?”“গজল জাতীয় কিছু? নাকি আইরিশ কান্ট্রি সঙ বা বাংলা ভাটিয়ালি? বা হেমন্ত মুখোপাধ্যায়ের ‘অলির কথা শুনে…’”“হেমন্তের গান চলতে পারে, তবে ওই গানটি নয়।”“বেশ, ওটা না হয় বাদ দিলাম।”“যা হয়, তুমি চালাও।”“শুধু ইনস্ট্রুমেন্টাল মেলোডি? চলবে?”“সব চলবে, পর পর দাও।”“বেশ। তবে…

