শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Author: Editor

  • ফাঁদ

    ফাঁদ

    ১ মাস্টারমশাই শিখিয়েছিলেন কীভাবে ভয় পেতে হয়মা বাবা বাড়ির বড়োরাও সকাল বিকেল সন্ধ্যা পাখিপড়া করে মুখস্থ করিয়েছিলেন ভয় পাওয়ার ইতিবাচক ফলাফল…. পাশের বাড়ির অকেজো লোকটা জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছিল ভয় না পেলে সমাজ সংসার কীভাবে তলিয়ে যায় স্পর্ধার আকাশে…… প্রত্যেকটা বস সদর্পে ঘোষণা করেছে,“ভয়, না পেলে বেরিয়ে যাও।” ভয় পেতে পেতে কবেই হারিয়ে ফেলেছি ভাষা…

  • বাংলা সাহিত্যের সম্মেলন থেকে ভেসে আসা বর্ণময় কিছু খন্ডচিত্র

    বাংলা সাহিত্যের সম্মেলন থেকে ভেসে আসা বর্ণময় কিছু খন্ডচিত্র

    বাংলা সাহিত্যের সম্মেলন থেকে ভেসে আসা বর্ণময় কিছু খন্ডচিত্র ইতিপূর্বে আপনাদের শুনিয়েছি বোম্বাইতে অনুষ্ঠিত ১৯৭৬-এর সাড়া জাগানো বঙ্গ সাহিত্য সম্মিলনের প্রথম দিনের প্রভাতী অধিবেশনে বিশিষ্ট সাহিত্যিকদের শরৎ-সাহিত্য বিতর্ক। তারই রেশ ধরে মনে পড়ছে অধিবেশনের তিনটি দিন ধরে পর্বে পর্বে ছোট ছোট ঘটনার আরও কিছু খন্ডচিত্র।

  • কুলুর দশেরা মোচ্চপ আর ঈশ্বরীকথা

    কুলুর দশেরা মোচ্চপ আর ঈশ্বরীকথা

    আঁটোসাঁটো শহুরে মুখোশ কোনোমতে হিঁচড়ে খুলে, সিলিকা জেলে ডুবিয়ে রাখা ছোট বড় লেন্স, ব্যাগে পুরে, দীর্ঘ পাকদন্ডী অনর্গল ঘুরে, দশেরার দিন, পৌঁছে গিয়েছিলাম সবুজ চাদরে মোড়া কুলুর ধউলপুর উপত্যকায়। উৎসব শুরু হয়ে গেছে সকাল থেকেই। রংবাহারি সোনায় রূপোয় মোড়া ডোলিতে চড়ে, হরেকরকম ঢোল বাজিয়ে, লম্বা চকচকে শিঙ্গা ফুঁকে প্রায় একশোর কাছাকাছি দেব দেবীরা যে যার…

  • পুরাতনী ও মজলিশী গান

    পুরাতনী ও মজলিশী গান

    আগরপাড়া প্রভাসতীর্থে আয়োজিত রবিচক্রের ২৯শে সেপ্টেম্বর ২০১৯ তারিখের অনুষ্ঠানে পুরাতনী ও মজলিশী গানে আসর মাতিয়েছিলেন শ্রী গোপাল মুখোপাধ্যায়। বাংলার সাবেক কালের সেই সব মন মাতানো গানের প্রেক্ষাপট বর্ণনায় অনুষ্ঠানটিকে গ্রন্থিত করেছেন শ্রী সৌরভ হাওলাদার। গান শুনতে নিচের ইউটিউব বোতামে ক্লিক করুন। (নেট ওয়ার্কের কারণে, বোতামটি আসতে দেরী হলে, অনুগ্রহ করে অপেক্ষা করুন)

  • সুরের কল

    সুরের কল

    ভিড় বাসে হঠাৎই একটা গন্ধ এসে নাকে সজোরে আঘাত করে। বৃদ্ধা ঘুমোচ্ছিলেন। গন্ধের ডাকে পলকা ডিমের খোলার মতো ঘুম ভেঙে যায়। ভিতরের নরম কুসুমের স্বপ্নটা আঠালো অনুভব নিয়ে জড়িয়ে যায়। বৃদ্ধা বোঝার চেষ্টা করে গন্ধটা কীসের? না, কাঁচা ডিম নয়, এ গন্ধ কাঁচা তেঁতুলের। ধারণাটা মনে আর প্রাণে মিলতেই একরাশ জল এসে জিভে ভর করে।…

  • পুজোর গান, গানের পুজো

    পুজোর গান, গানের পুজো

    জীবনের উপান্তে এসে বাংলা ও বাঙালির যে কোনো অনুষঙ্গে ভাবনাটা তাড়িয়ে নিয়ে যায় উজান স্রোতে। সেদিনকার কত কথা আর কত স্মৃতির কোলাজকে বারেবারে বর্তমান বাঙালির এই পোড়া সংসারের অধিবাসী মনটা ছুঁতে চায় একটু ধনী হওয়ার প্রত্যাশায়। গতানুগতিকতায় গা ভাসিয়ে সবই চলছে বটে, তবু ১৯৫৬ সালের পুজোয় প্রথম শোনা শচীনকত্তার পুরানো গন্ধ-মাখা চিরনতুন গান ‘তুমি আর…

  • ‘পুজোর গান’ এবং বাংলা বেসিক গানের স্বর্ণযুগের তিন অধ্যায়

    ‘পুজোর গান’ এবং বাংলা বেসিক গানের স্বর্ণযুগের তিন অধ্যায়

    বাঙালির হয়তো তেমন ব্যবসাবুদ্ধি নেই, অর্থবান হওয়ার প্রবল আকাঙ্ক্ষা নেই, প্রতিষ্ঠা পাবার তীব্র বাসনা নেই। তাই জাত হিসেবে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে; এটা সত্যি। কিন্তু বাঙালির প্রাণে চিরকাল গান ছিল ভরপুর। দুঃখে, শোকে, উৎসবে, জন্ম, মৃত্যু, বিবাহে সবেতেই বাঙালি গান গায়। নৌকো বাইতে বাইতে, ধান রুইতে রুইতে, ছাত পেটাতে পেটাতে বাঙালি গান রচনা করেছে, এবং গলা…

  • পুজোয় চাই নতুন গান…

    পুজোয় চাই নতুন গান…

    প্রথম পর্ব এই লেখা যাঁরা পড়ছেন, জানি না ছোটোবেলা বা বড়োবেলাতেও, তাঁদের কতজনের জন্য সারা বছর নতুন জামা-জুতো কেনা হতো? আমার তো হতো না। যা কিছু ‘নতুন’ প্রাপ্তি’ সবই বছরের কোনও একটা বিশেষ সময়ের জন্য রাখা থাকতো। বাটা কোম্পানির এই শাশ্বত বিজ্ঞাপনটি শুধু জুতোর জন্য নয়, বাঙালি যাপনের একটি সংক্ষিপ্ততম স্লোগান। পয়লা বৈশাখ থেকে পঞ্জিকা…

  • বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা (পর্ব – ১)

    বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা (পর্ব – ১)

    আমাদের বেড়ে ওঠার সময়ে আমরা রোদ, জল, হাওয়ার মত যে জিনিসটা অনায়াসে আর অফুরন্ত ভাবে পেতাম, সেটা হল বাংলা গান শুনতে পাওয়া। তখন আমরা প্রধানত যে সব গান শুনতাম, তার দুটো ভাগ ছিল। একটা হোল বেসিক ডিস্কের গান, আর অন্যটা হল সিনেমার বা চলচ্চিত্রের গান। বলা বাহুল্য, পুজোর গানগুলি বেসিক বাংলা গানেরই অন্তর্গত। তবে বেসিক…

  • পায়ের চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার গায় …

    পায়ের চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার গায় …

    রবিচক্রের বরিষ্ঠ সম্পাদক মশাই দুখিরামকে ফরমান দিয়েছেন একটি রচনার জন্যে। তেনার ছাগল দিয়ে যব মাড়ানোর এই (কু)অভ্যাস আর গেল না। যে নক্ষত্র মণ্ডলী রবিচক্রকে কেন্দ্র করে অলাতচক্রের মত স্ফুলিঙ্গ বিকিরণ করছে … সেখানে দুখিরাম একটি ফুলকি বিশেষ। এই বৈদ্যুতিন পত্রিকাটির সম্পাদকদ্বয় … বরিষ্ঠ জন তো বটেই … এমন কি বয়োকনিষ্ঠ জনাও এমন পরিশীলিত বাংলায় বাঙময়…