শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Webzine

  • প্রাণধারা

    প্রাণধারা

    অমলের করুণ মুখ আরো বেশি শুকনো দেখায়।পাঁচমুড়া পাহাড়ের ঠিকানা সে কবেই গেছে জেনে;প্রেমহীন মানুষের অত্যাচারেকত যে শামলী নদী শুকিয়েছে এক শতাব্দীতে।সুধাও আসে না নিয়ে কুসুমের সাজিখানি তার। অরণ্যের শ্যামছায়া সরে গেছে আরো কত দূরে।অনাবৃত পথেঘাটেপথ হাঁটে যেই সব অসংখ্য মানুষঅশান্ত ও যান্ত্রিক- তাদের এখনবিরহমিলন নেই, সুখদুঃখ স্পষ্ট নয় আর।অভাবিত বিলাস ও বাসনার পাশে –স্থবির মাছিরা…

  • নাগরিক বৃষ্টি

    নাগরিক বৃষ্টি

    এখানে বৃষ্টি আদরে সোহাগে আবেগে-আবেশে, রাগে-অনুরাগে মাটিরে রাখে না ধরে। বাজিয়ে নূপুর টইটম্বুর দীঘির জলে, আপন ছন্দে আপনি বিভোর – আনমনা সেই বরষা কিশোরী শালুকের সাথে খেলে না এখানে, সারসের সাথে মেলে না ডানা। এখানে মগন শিল্পী বরষা খেলে না রঙের খেলা, জলরঙা ছবি আঁকে না সে আর দিগন্ত জোড়া ক্যানভাসে তার; বিদায় নিয়েছে মেঘমল্লার,…

  • শোক

    শোক

    ভগবানপুরে ভোর হচ্ছে। উপবনের মন্দিরে ছাত্রের দল সমবেত। পরনে সাদা ধুতি আর চাদর। গাছগাছালির ফাঁকে দুধসাদা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই, মন শান্ত হয়ে আসে। বুনিয়াদী বিভাগ থেকে উচ্চবিদ্যালয়, মহাবিদ্যালয় সব বিভাগের ছাত্ররাই কিছু কিছু করে জমায়েত হয়েছে। রবিবার বিশেষ উপাসনার দিন। ছোটদের সকলের উপস্থিতি বাধ্যতামূলক। বেশ কিছু উঁচু ক্লাসের ছাত্ররাও যোগ দিয়েছে। বন্ধুদের মধ্যে নিচুস্বরে…

  • অনুপ্রেরণা

    অনুপ্রেরণা

    ভোর চারটে। প্রফেসর দাস স্পিড বাড়ালেন। টকাটক টকাটক। কিবোর্ডে ঝড়। বাইরে আকাশ একটু একটু করে ফর্সা হচ্ছে। টের পান প্রফেসর। এই টের পাওয়াটাই ওনার টিআরপি। সব টের পেয়ে যান, দেখার দরকার পরে না। লেখালেখির কাজ উনি রাতেই করেন। জানলা দরজা বন্ধ করে। সন্তর্পণে। এমনকি স্ত্রীকে পর্যন্ত আগে ঘুমোতে পাঠিয়ে দেন। কাউকে বিশ্বাস নেই! এসির একটা…

  • খুট

    খুট

    ‘খুট’ শব্দে জেগে ওঠা মানুষগুলো ঘুম-পাতলা। ঘুম তাদের হজম হয় না ভাল করে। যখন-তখন ঘুম থেকে উঠে মশারি’র মধ্যে চোখ বড় বড় করে বসে রইল, বা ছোট্ট পার্সোনাল টর্চ জ্বালিয়ে সারা ঘর-দোর-জানালা-বারান্দা সার্চ করে এল। এ ছাড়াও নানান অভিব্যক্তি আছে। কে কি কারণে ঘুম-পাতলা হয়ে গেল – সব খবর তো থাকে না সবসময়। সম্পত্তি সংরক্ষণ…

  • ক্রমবর্দ্ধমান বিষাক্ত ক্ষত

    ক্রমবর্দ্ধমান বিষাক্ত ক্ষত

    প্রাগৈতিহাসিক যুগ হইতে মানব সভ্যতার অন্তহীন পথ পরিক্রমণ। যূথবদ্ধ গুহাবাসী তৎকালীন মানব, অন্যান্য পশুদিগের ন্যায় নিজ অস্তিত্ব সংরক্ষণেই কালাতিপাত করিয়াছে। প্রতিদিনের খাদ্য সংগ্রহ হইতে, আপন গোষ্ঠীকে প্রাকৃতিক বিপর্যয় কিম্বা অন্যান্য প্রজাতির আক্রমণ হইতে রক্ষা এবং পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে আনয়ন এবং প্রতিপালন করিয়া নিজ নিজ বংশধারা সচল রাখিবার নূন্যতম কার্যটুকু নির্বাহ করিয়া আসিয়াছে। ইহা পৃথিবীর অপরাপর…

  • ধর্মমোহ

    ধর্মমোহ

    আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, দেবতার বন্দীশালায় আমার নৈবেদ্য পৌঁছল না। পূজারী হাসিমুখে মন্দির থেকে বাহির হয়ে আসে, আমাকে শুধায়, “দেখে এলে তোমার দেবতাকে?” আমি বলি, “না।” অবাক হয়ে শুনে বলে, “জানা নেই পথ?” আমি বলি, “না।” প্রশ্ন করে “কোনো জাত নেই বুঝি তোমার?” আমি বলি, “না।” ” রবীন্দ্রনাথ / পত্রপুট উত্তরাধিকার সুত্রে পাওয়া বলেই ধর্মটাকে…

  • ভাবনা কাহারে বলে?

    ভাবনা কাহারে বলে?

    [প্রাককথনঃ – এই লেখায় কোন শব্দ কী অর্থে ব্যবহৃত হচ্ছে, সেটা পরিষ্কার করে নেওয়া যাক। এখানে বুদ্ধি, হৃদয়, মন, সংস্কার প্রভৃতি শব্দগুলি এসেছে। বুদ্ধি জিনিসটা হৃদয় ও মনের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত হলেও ধর্মে আলাদা। বুদ্ধি একাধারে মন ও হৃদয়ের ধারক। বুদ্ধি তার ব্যাপক কর্মকাণ্ডের জন্য একটা শক্তপোক্ত ভাঁড়ার রক্ষা করে। এই ভাঁড়ারটি হল স্মৃতি। এই…

  • সন্দেহ

    সন্দেহ

    সবাই বড় পুকুরের পাশে কাঁঠাল গাছটার তলায় জড়ো হয়েছে। এখনও ঝুলছে কমলির দেহটা, হাওয়াতে দুলছে মৃদু মৃদুl শেতল বাউড়ি গাছটা থেকে হাতকয়েক দুরে বসেl সত্যি, শেষতক কমলি যে ব্যাপারটা এত দুরে নিয়ে যাবে, ভাবতেও পারেনি শেতলl সকলের সেই এক প্রশ্ন, কি হযেছিল শেষমেষ ?? নাও, বোঝাও এখন জনে জনে। আরে বাবা যার গেল তার গেল,…

  • ইতিহাস

    ইতিহাস

    রত্না এসে ওষুধটা রামকিঙ্করের সামনে রেখে বলল — “খেয়ে নাও এটা”। রামকিঙ্কর অন্য কথা ভাবছিলেন, কারণ তিনি জানেন, অসুখের কথা ভেবে সুখ নেই । অসুখ তাঁর সারবার নয়। তিনি ভাবছিলেন তাঁর আরদ্ধ সেই বিরাট কাজের কথা— যা, তিনি শেষ করে যেতে না পারার আক্ষেপ নিয়েই হয়তো তাঁকে মরতে হবে । রামকিঙ্কর ইতিহাসবেত্তা। আরও অনেক ইতিহাসবিদের…