শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Travelogue

  • আমি হেথায় থাকি শুধু – ২

    আমি হেথায় থাকি শুধু – ২

    যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে ১.জ্ঞানদানন্দিনী দেবী গিয়েছিলেন যশোরের নরেন্দ্রপুরে । তাঁর বাপের বাড়ির দেশ । সঙ্গে সত্যেন্দ্রনাথ, জ্যোতিদাদা, নতুন বৌঠান, সুরেন-বিবি এবং তাঁর ছোটো দেবর। দেবরটির বয়স তখন বাইশ । বিলেতফেরত এবং বেশ খ্যাতিমান লেখকের স্বীকৃতি পেয়ে গেছেন ইতোমধ্যে। কিন্তু তাঁর পিতৃদেব বিশেষ শংকিত তার নানা বিষয়বুদ্ধিরহিত কার্যকলাপে । মেজবৌঠানকে…

  • আমি হেথায় থাকি শুধু- ১

    আমি হেথায় থাকি শুধু- ১

    সামনে চেয়ে এই যা দেখি… ১ . একটা নেশার মতো। সেই ছোটোবেলা থেকে। আলাদা করে ভাবিনি কখনও। কিন্তু জায়গাটা ছিলো যেন একটা মুক্তির প্রান্তর। তার ঝকঝকে আকাশ, লাল মাটির দিক ছাড়ানো উঁচুনিচু কার্পেট। তাল আর খেজুরগাছের সঙ্গে বাঁশবাগান, অকুলীন লতাগুল্ম সবুজ জাগিয়ে রাখে। কৃপণ হলেও উজ্জ্বল। ছোটো ছোটো বাড়িঘর, নম্র, সহৃদয় মানুষজন আর সহজ, উচ্ছল…

  • কম্বোডিয়া ডায়রি

    কম্বোডিয়া ডায়রি

    (প্রাককথনঃ রবিচক্রের সম্পাদক মশাইয়ের অনুরোধে আরও একটি লেখা পাঠালাম পত্রিকার পাঠকদের জন্য। আগের বারের আন্তর্জাতিক রাজনীতির মতো গুরুগম্ভীর একটি বিষয়ের পর এবার একটি ভ্রমণ কাহিনী। ডায়রির পাতা থেকে লেখাটি সোজাসুজি তুলে দিলাম। বছর ছয়েক আগে লেখা। সুতরাং এতদিনে হয়ত পরিস্থিতি আর জিনিসপত্রের দাম অনেকটাই পালটে গেছে। সেটাকে আর সংশোধন করিনি। পেটুক বাঙালি আমি, তাই ঘোরার…

  • সুইজারল্যান্ডের পাহাড়ি গ্রাম ভেংগেন (Wengen)

    সুইজারল্যান্ডের পাহাড়ি গ্রাম ভেংগেন (Wengen)

    সময়টা ছিল ২০২২ সালের জুলাই মাস। সুইজারল্যান্ডের জুরিখ শহরে আমার মেয়ে-জামাইয়ের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলাম। এই সময়টা এখানের summer কিংবা spring বলা যায়। আমাদের ভারতে যখন গ্রীষ্মের দাবদাহ, তখন এখানে রোদ একটু তীব্র হলেও এই সময়টাই বেড়াবার সময়। ভেংগেন (Wengen) এখানকার অপূর্ব সুন্দর ছবির মতো একটি পাহাড়ি গ্রাম। Eiger station থেকে টানেলের ভিতর দিয়ে ট্রেনে…

  • দেবীপাট ও জলজঙ্গল

    দেবীপাট ও জলজঙ্গল

    নীরবতাই ভাষা সেখানে। শব্দ মানে ট্রেসপাস। দেবীর রাজত্ব। যতোদূর চোখ যায়। শাল, সেগুন, গামার, সিসু, কেঁদ, কদম, পলাশ, শিমুল। দেবতারা সারি সারি বনস্পতি সেজে দাঁড়িয়ে আছেন। লালমাটির পথ ওঠে পড়ে। বের, করমের ডাল গায়ে এসে পড়বে এদিকওদিক করলেই। দেবরিগড় অভয়ারণ্যের পথ চলে গেছে চউরাসিমল পর্যন্ত। একুশ কিমি। বড়াখাণ্ডিয়া আর চউরাসিমলের মাঝেই দেখা যাবে জঙ্গলসংসারের ছোটো…

  • ছোটকেইর ছত্রধর

    ছোটকেইর ছত্রধর

    টিকরপাড়ায় পাহাড়ি গর্জের ভিতর দিয়ে এগিয়ে যাওয়া গা শিরশির নদী। জায়গাটি রয়েছে সাতকোসিয়া টাইগার প্রজেক্টের মাঝখানে। প্রকৃতি সেখানে নিজেকে যে কীভাবে দান করে যায় একতরফা, না দেখলে প্রত্যয় হয়না। সেই অভয়ারণ্যের মাঝখানে চারদিকে পাহাড়ঘেরা একটি ছোট্টো গ্রাম ছোটকেই। পঞ্চায়েত, পুরানাকোট, জিলা অনুগুল। জিলা শহর অনুগুল সত্তর কিমি, রাজধানী ভুবনেশ্বর যেতে গেলে একশো ষাট। একদিকে টিকরপাড়া…

  • লবঙ্গি- বুকের কাছাকাছি …

    লবঙ্গি- বুকের কাছাকাছি …

    আজ এখানে মেঘ করেছে। সকালে খুব খানিকটা বৃষ্টি আর সোঁ সোঁ হাওয়া। লবঙ্গির কথা মনে পড়ল। বেশ তবে আজ লবঙ্গি বনের কথাই হোক। লবঙ্গি রেঞ্জের বন আমাকে আলাদা করে টানে। সেখানে ঘোর সবুজের লণ্ডভণ্ড আর বাঘের অভয়ারণ্য, জলখাই দীঘি, আতা-কাঁঠাল খেতে আসা হাতির দঙ্গল, এদিক-ওদিক বয়ে চলা পাগলাঝোরার স্রোত, চারিদিকে পাহাড় আর পাহাড় আর তার…

  • বিপর্যয়ের ক’দিন আগে… ভূস্বর্গ

    বিপর্যয়ের ক’দিন আগে… ভূস্বর্গ

    ভোর সাড়ে পাঁচটা, শ্রীনগর তখনও শুনশান। প্রায় পা টিপে টিপেই হোটেলের ঘর থেকে বেরিয়ে পড়লাম। গতকাল রাতে জম্মু থেকে শ্রীনগর ঢুকেছি সড়কপথে। এসেছি মহিলাদের এক জাঁদরেল গ্রুপের সাথে, সকলেই প্রায় চল্লিশের উপরে। নতুন জায়গায় এলেই ভোর দেখার তাড়নায় বেড়িয়ে পড়ি। শুনশান রাস্তা, কিছু গাবলুগুবলু লোমশ কুকুর ছাড়া আর কেউ নেই। বেশ কিছুটা হেঁটে পড়লো জিরো…

  • রাঢ় বাংলার অন্দরে

    রাঢ় বাংলার অন্দরে

    মুকুটমণিপুর। কলেজ জীবনে আমার প্রথম ফীল্ড ওয়ার্কের জায়গা। প্রসঙ্গতঃ, আমার পড়াশুনো এমন একটা বিষয় নিয়ে যে, অন্য বিজ্ঞানের শাখার practical টা যেমন laboratory র চারদেওয়ালের মধ্যে হয়, আমাদের laboratory টা হয় উন্মুক্ত প্রাঙ্গণে, মাঠে-পাহাড়ে, পাথর দেখে দেখে! তো সেই সুবাদে, কলেজের সেকেন্ড ইয়ারে, ১৯৮২ সালে, আমাদের নিয়ে আসা হয়েছিল এই মুকুটমণিপুরে। তখনও এই জায়গা কোনো…

  • সাতকোশিয়ার সাতকাহন

    সাতকোশিয়ার সাতকাহন

    উড়ানটাই জীবন। বাকি সময়টা সেই জীবনের জন্য অপেক্ষা করা। জুতোকে বিরাম দিতে নেই। এদিক ওদিক বেড়ানোর স্মৃতি নেড়েচেড়ে এই মুহূর্তে অপেক্ষা করি আবার কবে জুতোটা পায়ে উঠবে। গারদের মেয়াদ সবার বুকেই চেপে বসছে প্রতিদিন। শুধু প্রকৃতির কাছে সমর্পণ, নানা জায়গার উড়ান স্মৃতি নিয়ে জীবনের সাত কাহন গড়ে ওঠে। ভূতের রাজার জুতো পাইনি তো গুপীবাঘার মতো।…