শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Bengali Literature

  • কবির গদ্য

    কবির গদ্য

    একজন বিশিষ্ট কবি যখন কবিতার পাশাপাশি গদ্য রচনায় মন দেন, তখন তাঁর গদ্যভাষায় কি পদ্যের ছাপ পড়ে? এই ছায়া বা প্রভাব কি বাঞ্ছিত? – প্রশ্নদুটি নিঃসন্দেহে প্রাচীন এবং বিতর্কিত। রবীন্দ্র-পরবর্তী যুগের আধুনিক সাহিত্যিক, যাঁরা কল্লোল যুগের সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন, তাঁদের কেউ কেউ তদানীন্তন বাংলা সাহিত্যের মহীরুহসম প্রবীণ কবির গদ্যভাষায় কবিতার ছায়া বা কাব্যিক চলন…

  • ‘রাজা’ ও ‘রক্তকরবী’ – আলোকাভিসারী মানুষের মুক্তির অভিন্ন তপস্যা

    ‘রাজা’ ও ‘রক্তকরবী’ – আলোকাভিসারী মানুষের মুক্তির অভিন্ন তপস্যা

    সত্য সরল। তবুও সত্য জটিল। সত্য জটিল কারণ তা বিরোধ এবং আপাত বৈপরীত্যের সমন্বয়। প্রায়ই সত্যের সমন্বিত সত্তাটির বদলে অসম্পূর্ণ বোধ আর চেষ্টিত নির্মাণের বিমূঢ় অভিপ্রায়ে সত্যের অনায়াস ও সম্পূর্ণ রূপের বদলে আমাদের চেতনায় যা ধরা পড়ে, তা হলো সত্যের খন্ডিতরূপ। সমস্যা সৃষ্টি হয় তখন, যখন মানুষ এই খন্ডিত সত্যের আধারে ধরতে চায় সম্পূর্ণ জগতকে।…

  • এই সময়ে রবীন্দ্রনাথ

    এই সময়ে রবীন্দ্রনাথ

    সুশোভন সরকার তাঁর এক মনোগ্রাহী স্মৃতিচারণে লিখেছিলেন – “ইতিমধ্যে আমি বার বার শান্তিনিকেতনে যেতে আরম্ভ করি। সেখানে তখন বাড়িতে বাড়িতে, রাস্তাঘাটে রবীন্দ্রসংগীত ধ্বনিত হচ্ছে। সেই সংগীতরসে আমার মন ডুবে যেত।” পুরনো দিনের শান্তিনিকেতনের এই বর্ণনা আমাকে মুগ্ধ করেছিল। কিন্তু ১৯৮৩-৮৪ সালে আমি যখন নিতান্ত ছেলেবেলায় শান্তিনিকেতনে যেতে শুরু করি, সে সময়ে বা তারপরে সেখানে কোনো…

  • রবীন্দ্র নাটকে নারী

    রবীন্দ্র নাটকে নারী

    ‘নহি দেবী, নহি সামান্যা নারী/ পূজা করে মোরে রাখিবে উর্ধ্বে/ সে নহি নহি/হেলা করি মোরে রাখিবে পিছে/ সে নহি নহি।’ — রবীন্দ্রনাথের চিত্রঙ্গদার কন্ঠে এই বিদ্রোহের সুর ধ্বনিত হয়েছে। সেই সুরে মিশে আছে রবীন্দ্রনাথের নারী ভাবনার মহাসুর। নারীকে তিনি গৃহকোণে বন্দী করে রাখতে চান নি। কঠোর কঠিন বাস্তবের মাটিতে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। নারীকে আপন…

  • সুকুমার রায় ও বৈজ্ঞানিক সংস্কৃতি – প্রয়াণ শতবর্ষে ফিরে দেখা

    সুকুমার রায় ও বৈজ্ঞানিক সংস্কৃতি – প্রয়াণ শতবর্ষে ফিরে দেখা

    সুকুমার রায় সম্পর্কে রবীন্দ্রনাথ একদা লিখেছিলেন, “…তাঁর স্বভাবের মধ্যে বৈজ্ঞানিক সংস্কৃতির গাম্ভীর্য ছিল, সেজন্যই তিনি তাঁর বৈপরীত্য এমন খেলাচ্ছলে দেখাতে পেরেছিলেন।” যে ধরণের বৈপরীত্য সুকুমারের খেয়াল-রসসিক্ত রঙ্গসাহিত্যের মুখ্য উপজীব্য, তার পেছনে বৈজ্ঞানিক বুদ্ধিসঞ্জাত কোনো গাম্ভীর্যের ক্রিয়া নিহিত ছিল, এমন কথা বললে প্রথমে তা’ কিছুটা স্ববিরোধী শোনাতেই পারে। তার প্রধান কারণ, আমরা সুকুমারের এ ধরনের তাবৎ…

  • চিরন্তন সত্যজিৎ

    চিরন্তন সত্যজিৎ

    বৈশাখ যেন একটা উগ্রপন্থী স্বভাবের মাস। বসন্ত ঋতুর যা কিছু পেলব কোমল হাবভাব চৈত্রশেষে অবশিষ্ট ছিল, তাকে যেন এক ঝটকায় সরিয়ে দিয়ে একেবারে মিলিটারি মেজাজে বৈশাখের আবির্ভাব। সুর্য্য হঠাৎ খেপে লাল, বাতাস সহসা আগুন পারা। তার মধ্যে আবার মাঝে মাঝে আকাশ দেখায় ঝড়বাদলের চোখরাঙানি। এই মাস ঠিক শান্তির নয়, স্বস্তির নয়। তবুও এই বৈশাখের কাছে…

  • শতবর্ষে সত্যজিৎ

    শতবর্ষে সত্যজিৎ

    গল্পে তুলিতে চলচ্ছবিতে গানে গানে নির্মাণ,অম্লান তাঁর শিল্পতীর্থে জীবন গাইছে গান।দিগন্তজোড়া কাশের ঢেউয়ে প্রকৃতির উৎসব,বিস্মিত দেখি ছুটছে সেখানে শাশ্বত শৈশব।জীবন-মৃত্যু শতরঞ্চ খেলে ছবির মঞ্চ জুড়ে বিপ্রতীপের স্রোতে সংঘাতে মেঘে মেঘে রোদ্দুরে। এই যে জীবন কখনো ছুটছে কখনো থুবড়ে মুখ,দ্বন্দ্বে-ছন্দে প্রেম ও অপ্রেম সুখ ও যত অসুখ,ক্যামেরা সাউন্ড, তুলি ও কলমে শিল্পিত নন্দন;সুরবিন্যাসে তিনি যা ধরেন,…

  • সত্যজিতের দুই অসামান্যা

    সত্যজিতের দুই অসামান্যা

    সত্যজিৎ রায়। নামটি উচ্চারিত হলেই বাঙালি তথা সমগ্র বিশ্বব্যাপী আপামর চলচ্চিত্রপ্রেমীর মননেই ছ’ ফুট চার ইঞ্চির এক শালপ্রাংশু পুরুষের প্রতিকৃতি ভেসে ওঠে যাঁর কর্মকাণ্ডের দৈর্ঘ্য তাঁর শারীরিক উচ্চতাকেও ছাপিয়ে যাওয়া শুরু করেছিল সেই বিংশ শতকের পঞ্চাশের দশক থেকেই। যাঁর প্রথম চলচ্চিত্রই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী, মরমিয়া উপন্যাস অবলম্বনে ‘পথের পাঁচালী’ (১৯৫৫), প্রযোজনার দায়িত্বে ছিলেন স্বয়ং পশ্চিমবঙ্গ…